ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ

আজকের এই আর্টিকেলে আমরা ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং স্ক্রিপ্ট লেখার নানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আজকাল আমরা অনেকেই ইউটিউবকে নিজেদেরকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছি।
ইউটিউব-স্ক্রিপ্ট-রাইটিং-শেখার-অজানা-ধাপসমূহ
ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে হলে আমাদের নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবে নিয়মিত আকর্ষণীয় বিভিন্ন ভিডিও বানানোর জন্য আমাদের দরকার একটি উন্নত মানের স্ক্রিপ্ট। তো চলুন আমরা জেনেনি ইউটিউবে স্ক্রিপ্ট রাইটিং শেখার ধাপসমূহ।

পোস্ট সূচীপত্রঃ ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ

ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ

আমরা এখন ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে স্ক্রিপ্ট বলতে আসলে কি বোঝায়।কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করার আগে আমরা টেক্সট কন্টেন্টের মাধ্যমে সেই ভিডিও কন্টেন্টের যে নীলনকশা তৈরি করি মূলত এটাকেই স্ক্রিপ্ট বলে। আর এই স্ক্রিপ্ট তৈরি করা কিংবা লেখাকেই মূলত স্ক্রিপ্ট রাইটিং বলা হয়ে থাকে। আবার যিনি স্ক্রিপ্ট লেখেন তাকে স্ক্রিপ্ট রাইটার বলা হয়ে থাকে। কোনো ভিডিওর মূল ঘটনা, গল্প, গল্পের ধারাবাহিকতা, সৃজনশীলতা, প্রতিটি চরিত্রের ডায়লগ এবং পারিপার্শ্বিক পরিবেশসহ সবকিছুর সমন্বয়ে একজন স্ক্রিপ্ট রাইটার যেকোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখে থাকেন।

ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার জন্য আমাদের বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে। ভিডিও দেখে মানুষ আনন্দ পাবে কিনা তা মূলত নির্ভর করে সেই ভিডিওর স্ক্রিপ্টের উপর তাই যেকোনো বিষয়ে ভিডিও বানানোর পূর্বে আমাদের সেই ভিডিওর স্ক্রিপ্টে বেশি মনোযোগ দিতে হবে। ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটিং এর ভূমিকা অনেক। ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো ভিডিও বানানোর পূর্বে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কের গবেষণা করা, ধারাবাহিকতা এবং সৃজনশীলতা বজায় রাখা, ধৈর্য নিয়ে গল্পের মতো করে ভিডিও উপস্থাপন করা এবং মজাদার ভাবে স্ক্রিপ্ট রাখার চেষ্টা করা ইত্যাদি।

ইউটিউব কী এবং কিভাবে ক্যারিয়ার শুরু করা যায়

আমরা যেহেতু ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং নিয়ে আলোচনা করছি তাই আমাদের সবার আগে জানা দরকার ইউটিউব আসলে কী এবং কিভাবে এই প্লাটফর্মে নিজেদের ক্যারিয়ার শুরু করা যায় এই সকল বিষয়ে। ইউটিউব হলো মূলত একটি অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে মানুষ তাদের নিজেদের ভিডিও শেয়ার করার মাধ্যমে ইনকাম করে থাকে। যারা এখানে নিয়মিত ভিডিও বানায় তাদেরকে কনটেন্ট ক্রিকেটার বলা হয়ে থাকে। ব্যবহারকারীরা তাদের এই ভিডিওগুলো দেখে, শেয়ার করে এমনকি কমেন্টও করে থাকে। 
ইউটিউবে ক্যারিয়ার শুরু করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে সে বিষয়ের উপরে যাবতীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পাবলিশ করতে হবে। এজন্য আমাদের প্রথমে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং সেই চ্যানেলে যাবতীয় ভিডিও পাবলিশ করতে হবে। আমাদের ভিডিওগুলো দর্শকরা দেখার মাধ্যমে কিছু নির্দিষ্ট গোল পূরণ হলে আমরা একসময় ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাব। মনিটাইজেশন পেয়ে গেলে ইউটিউব আমাদের কনটেন্টগুলোর উপর বিজ্ঞাপন চালাবে এবং যার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে ইনকাম করা যায়।

স্ক্রিপ্ট রাইটিং বলতে কী বোঝায়

ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ জানার পূর্বে আমাদের আগে জানতে হবে স্ক্রিপ রাইটিং বলতে আসলে কী বোঝায়। আমরা আগেই বলেছি কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করার আগে আমরা টেক্সট কন্টেন্টের মাধ্যমে সেই ভিডিও কন্টেন্টের যে নীলনকশা তৈরি করি মূলত এটাকেই স্ক্রিপ্ট বলে। আর এই স্ক্রিপ্ট তৈরি করা কিংবা লেখাকেই মূলত স্ক্রিপ্ট রাইটিং বলা হয়ে থাকে। স্ক্রিপ্ট রাইটিং করার ক্ষেত্রে আমাদের নিজেদের সৃজনশীলতা ব্যবহার করে স্ক্রিপ্টকে একটি গল্প বা কাহিনীর মতো সাজাতে হবে এবং ভিডিওতে সেইভাবে উপস্থাপন করতে হবে।

কোন নাটক সিনেমা কিংবা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে, কখন কোন দৃশ্য দেখানো হবে, কোন ক্যারেক্টার কখন কি ডায়লগ বলবে এসব কিছু স্ক্রিপ্ট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে স্ক্রিপ রাইটারকে অবশ্যই তাদের দর্শক কি চায় কোন ধরনের কনটেন্ট তারা বেশি পছন্দ করে বা কোন বিষয়ের গ্রহনযোগ্যতা বেশি সে সম্পর্কে স্পষ্ট ধারনা নিয়ে স্ক্রিপ্ট রাইটিং করতে হয়।

ভিডিও বানানোর ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটিং এর গুরুত্ব

যেকোনো ভিডিও বানানোর ক্ষেত্রে সেই ভিডিও স্ক্রিপ্টের উপর আমাদের অধিক মনোযোগ দিতে হবে। কারণ ভিডিও দেখে মানুষ আনন্দ পাবে কিনা তা মূলত নির্ভর করে সেই ভিডিওর স্ক্রিপ্টের উপর তাই যেকোনো বিষয়ে ভিডিও বানানোর পূর্বে আমাদের সেই ভিডিওর স্ক্রিপ্টে বেশি মনোযোগ দেওয়া উচিত।ইউটিউবে যেকোনো বিষয়ে ভিডিও বানানোর পূর্বে আমাদের অবশ্যই সেই বিষয়ের উপরে যাবতীয় গবেষণা করতে হবে এবং তারপর স্ক্রিপ লিখতে হবে।
ইউটিউব-স্ক্রিপ্ট-রাইটিং-শেখার-অজানা-ধাপসমূহ-জানুন-বিস্তারিত
আমাদের বানানো ভিডিওগুলো দর্শকরা দেখতে পছন্দ করবে কিনা তা মূলত নির্ভর করবে সেই ভিডিওর স্ক্রিপ্ট এর উপর। ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য স্ক্রিপ্ট এর ভূমিকা অপরিহার্য আমাদের স্ক্রিপ্ট যত বেশি আকর্ষণীয় এবং তথ্যবহুল হবে আমাদের ভিডিওগুলো মানুষ তত বেশি দেখবে। তাই আমাদের গুছিয়ে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে, গবেষণা করে, ধারাবাহিকতা এবং সৃজনশীলতা বজায় রেখে প্রতিটি স্ক্রিপ লেখার চেষ্টা করতে হবে।

কিভাবে আকর্ষণীয় স্ক্রিপ্ট লেখা যায়

আকর্ষণীয় স্ক্রিপ্ট লেখার বেশ কয়েকটি উপায় রয়েছে। স্ক্রিপ্ট যত বেশি আকর্ষণীয় হবে ভিডিও তত বেশি মানুষ দেখতে পছন্দ করবে তাই আমাদের প্রতিটি স্ক্রিপ্ট আকর্ষণীয় ভাবে লেখার চেষ্টা করতে হবে। আকর্ষণীয়ভাবে স্ক্রিপ লিখতে হলে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত স্ক্রিপ্ট লেখার পূর্বে আমাদের সে বিষয়ে গবেষণা করতে হবে। সময় নিয়ে এবং ধৈর্যের সাথে আমাদের স্ক্রিপ্ট রাইটিং করতে হবে।

পাশাপাশি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের এমন ভাবে স্ক্রিপ্ট লিখতে হবে যেন কোন মানুষ ভিডিও দেখলে মনে করে আমরা তার সাথে গল্প করছি এবং তিনি ভিডিও দেখে যেন সেই ভিডিওর সাথে খুব ইন্টারেক্ট করতে পারে আমাদের সেইভাবে ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এইভাবে গল্পের আকারে মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে সে সমস্যাগুলো নিয়ে কথা বললে মানুষ আমাদের ভিডিওগুলো দেখতে বেশ আকৃষ্ট বোধ করবে। তাই স্ক্রিপ্ট লেখার সময় আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে তারপর স্ক্রিপ্ট লিখতে হবে।

স্ক্রিপ্ট লেখার পূর্বে গবেষণা করা

আমরা এখন কিভাবে ইউটিউবে আকর্ষণীয় স্ক্রিপ্ট রাইটিং করা যায় তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে এখন আলোচনা করবো যার মধ্যে প্রথমেই আসে গবেষণা করার গুরুত্ব। যেকোনো বিষয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের সে বিষয় নিয়ে আগে যথেষ্ট গবেষণা করতে হবে। তা নাহলে আমরা আমাদের দর্শকদের উপযুক্ত ইনফরমেশন প্রদান করতে পারবো না। আমরা যদি গবেষণা না করে কোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখি তাহলে সেক্ষেত্রে অনেক ইনফরমেশন আমাদের হাতছাড়া হয়ে যাবে।
তথ্য হচ্ছে যেকোনো স্ক্রিপ্টের মূল শক্তি তাই স্ক্রিপ্ট রাইটারের অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা থাকতে হবে। বর্তমানে প্রযুক্তির এই যুগে আমরা চাইলে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারি ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে। তাই আমাদের সকলকে এই সুবিধাটি কাজে লাগাতে হবে। একজন স্ক্রিপ্ট রাইটারকে এ বিষয়গুলোতে দক্ষ হতে হবে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় ব্র্যান্ড বা অন্যান্য ইন্সুরেন্সারদের কাজ দেখে তাকে গবেষণা করয়ে নিজের স্ক্রিপ্ট কে আরও আকর্ষণীয় করতে হবে।

স্ক্রিপ্টে ধারাবাহিকতা ও সৃজনশীলতা বজায় রাখা

ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ আমরা এখন আর্টিকেলে বর্ণনা করছি যার মধ্যে স্ক্রিপ্ট লেখার সময় ধারাবাহিকতা ও সৃজনশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। যেকোনো কন্টেন্টের ধারাবাহিকতা সে কন্টেন্টের গুণগত মান বৃদ্ধি করতে অনেক অংশে সাহায্য করে থাকে। আমরা স্ক্রিপ্ট লেখার সময় যদি ধারাবাহিকতা বজায় না রাখি তাহলে আমাদের স্ক্রিপ থেকে যে ভিডিও তৈরি হবে সেটি দেখতে একদমই মানুষ পছন্দ করবে না। কারণ তারা এখানে কোন ধারাবাহিকতা খুঁজে পাবে না এবং কি হচ্ছে বা কেন হচ্ছে কিছুই তারা পরিষ্কারভাবে বুঝতে পারবে না। তাই স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
ইউটিউব-স্ক্রিপ্ট-রাইটিং-শেখার-অজানা-ধাপসমূহ-বিস্তারিত
ধারাবাহিকতার পাশাপাশি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অবশ্যই সৃজনশীল হতে হবে। অন্য কোনো জায়গা থেকে কারো কন্টেন্টের আইডিয়া কপি না করে সম্পূর্ণ নিজের সৃজনশীলতা বজায় রেখে আমাদের স্ক্রিপ লিখতে হবে। এক্ষেত্রে আমাদের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং মানুষ দেখতে অধিক পছন্দ করবে। তাই আমাদের চেষ্টা করতে হবে যত সম্ভব তত বেশি ক্রিয়েটিভিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লেখার।

ধৈর্য নিয়ে গল্পের মতো মজাদার ভাবে স্ক্রিপ্ট লেখা

আমরা যে বিষয় নিয়ে স্ক্রিপ্ট লিখছি সে বিষয়টাকে আমাদের দর্শকদের কাছে খুবই মজাদার ভাবে উপস্থাপন করতে হবে তা নাহলে দর্শকরা আমাদের ভিডিও দেখে খুব একটা আনন্দ পাবে না। তাদের উৎসাহ বজায় রাখার জন্য এবং তারা ভিডিও দেখতে গিয়ে যেন বিরক্তি বোধ না করে সে জন্য স্ক্রিপ্টের মধ্যে আমাদের বেশ কিছু ফানি ডায়লগ অথবা সিন যুক্ত করতে হবে। পাশাপাশি চেষ্টা করতে হবে সম্পূর্ণ স্ক্রিপটি যেন গল্পের মত সাজানো থাকে।

এভাবে স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের বেশ ধৈর্যের প্রয়োজন হবে। ধৈর্য ছাড়া আসলে সুন্দর স্ক্রিপ্ট লেখা সম্ভব না। আমরা যেভাবেই স্ক্রিপ্ট লিখি না কেন পুরো স্ক্রিপটি লিখতে আমাদের বেশ ধৈর্যের প্রয়োজন হবে এবং সৃজনশীল এই কাজে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। স্ক্রিপ্ট লিখতে যেমন ধৈর্যের প্রয়োজন হয় তেমনি লেখা শেষ হয়ে গেলে পুনরায় সবকিছু ঠিক আছে কিনা তা যাচাই করতেও ব্যাপক ধৈর্যের প্রয়োজন হয়। তাই ধৈর্য ছাড়া স্ক্রিপ্ট রাইটির করা সম্ভব না।

স্ক্রিপ্ট লেখার সময় যে বিষয়ে সতর্ক থাকতে হবে

স্ক্রিপ্ট লেখার সময় আমরা অনেকেই বেশ কিছু ভুল করে থাকি তাই আমাদের এ ধরনের ভুল থেকে অবশ্য সতর্ক থাকতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক স্ক্রিপ্ট লেখার সময় কী কী বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রথমত একটি সুন্দর এবং আকর্ষণীয় স্ক্রিপ্ট লেখার জন্য ধৈর্যের প্রয়োজন হয় তাই স্ক্রিপ্ট লেখার সময় কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না। পাশপাশি ধারাবাহিকতা বজায় রেখে সম্পূর্ণ নিজের সৃজনশীলতা ব্যবহার করে আমাদের একটি স্ক্রিপ্ট লিখতে হবে। কোনো জায়গা থেকে আইডিয়া চুরি কপি করা যাবে না।
এছাড়াও অপ্রয়োজনীয় ডায়লগ এবং অপ্রয়োজনীয় ক্যামেরা অ্যাঙ্গেল বাদ দিতে হবে। গল্পের মতো করে স্ক্রিপ্ট সাজাতে হবে। কোনো ধরনের মিথ্যা অথবা ভুলভাল তথ্য স্ক্রিপ্টে যুক্ত করা যাবে না। জটিল ভাষা এড়িয়ে সরল ভাষা ব্যবহার করার চেষ্টা করতে হবে যাতে মানুষের কাছে বেশি বোধগম্য হয়। এছাড়াও অতিরিক্ত চরিত্র ব্যবহার না করে কম চরিত্র বা স্পষ্ট চরিত্র ব্যবহার করা। যেকোনো ধরনের গালি অথবা অশ্লীলতা স্ক্রিপ্টে লেখা যাবে না। মূলত উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে সতর্কভাবে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে।

শেষ কথাঃ ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ

এতক্ষণ উপরে আমরা ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার অজানা ধাপসমূহ বিস্তারিত আলোচনা করলাম এবং কিভাবে একটি সফল স্ক্রিপ্ট লিখতে হয় সে বিষয়গুলো সম্পর্কে ধারণা দিলাম। স্ক্রিপ্ট যেহেতু যেকোনো ভিডিওর মূল জীবনী শক্তি তাই স্ক্রিপ্ট লেখার সময় আমাদের সকলকে অবশ্যই সতর্ক হতে হবে। ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং শেখার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো ভিডিও বানানোর পূর্বে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কের গবেষণা করা, ধারাবাহিকতা এবং সৃজনশীলতা বজায় রাখা, ধৈর্য নিয়ে গল্পের মতো করে ভিডিও উপস্থাপন করা এবং মজাদার ভাবে স্ক্রিপ্ট রাখার চেষ্টা করা ইত্যাদি।

আমার মতে স্ক্রিপ্ট লেখা একটি অত্যন্ত ধৈর্যের কাজ তাই আমাদের এই কাজটি করার সময় অবশ্যই ধৈর্য নিয়ে কাজটি করতে হবে। পাশাপাশি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অবশ্যই ধারাবাহিকতা ও সৃজনশীলতা বজায় রাখতে হবে। স্ক্রিপ লেখার পূর্বে গবেষণা করতে হবে এবং গল্পের মতো সহজ ভাষায় মানুষদের বোঝানোর চেষ্টা করতে হবে। তবে কোনো ধরনের মিথ্যা, গুজব বা অশ্লীলতা ছড়ানো যাবে না। তাই আমরা যদি উক্ত সকল বিষয় মাথায় রেখে স্ক্রিপ্ট লিখি তাহলে আমরা অবশ্যই একজন সফল স্ক্রিপ্ট রাইটার হতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url