ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব বিস্তারিত জানুন

ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব এ বিষয়ে হয়তো আমরা অনেকেই অবগত নেই। বর্তমান সময়ে সারা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করার জন্য ফেসবুক কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী যোগাযোগ মাধ্যম গুলোর অন্যতম।
ফেসবুক-মার্কেটিং-কিভাবে-শুরু-করব-বিস্তারিত-জানুন
ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী অনলাইন প্রচারণার মাধ্যম, এটি শুধু বিনোদন মাধ্যম নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার অন্যতম একটি সুযোগ। তো চলুন এই সুযোগ কাজে লাগাতে ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

পোস্ট সূচীপত্রঃ ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব

ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব 

আপনি হয়তো ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব এ বিষয় নিয়ে ভাবছেন বা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন, কিন্তু আপনার এই বিষয়ে কোন ধারনা নেই, কিভাবে শুরু করবেন এবং কিভাবে সাফল্যে পৌঁছাবেন এটা আপনার কাছে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হচ্ছে। কিন্তু না ফেসবুক মার্কেটিং শুরু করা, মোটেই কোন কঠিন কাজ না। সঠিক গাইডলাইন আর পরিশ্রম করার মন-মানসিকতা থাকলে আপনি অবশ্যই ফেসবুক মার্কেটিং শিখতে এবং সাফল্য অর্জন করতে পারবেন।
ফেসবুক-মার্কেটিং-কিভাবে-শুরু-করব-বিস্তারিত-জানুন
বর্তমান সময়ে ছোট বড় কম বেশি প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকে। তাই এটা বর্তমানে শুধুমাত্র বিনোদন কেন্দ্র বা আড্ডার জায়গা নয়, নিজের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু, ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা বাড়ানোর অন্যতম সুযোগ। যেমন উদাহরণস্বরূপ, মনে করুন আপনার ছোট একটি অনলাইন দোকান আছে, সেই দোকানের কোন পণ্য বা সার্ভিস হাজার হাজার গ্রাহকের কাছে এই ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। শুধু আপনার প্রয়োজন হবে ফেসবুক মার্কেটিং করার দক্ষতা।

ফেসবুক মার্কেটিং এ দক্ষ হতে গেলে আপনাকে আগে, মার্কেটিং সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং সাফল্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে। এজন্যই মূলত এই বিষয়ের উপর ভিত্তি করেই আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব এবং কোথায় মনোযোগ দিতে হবে এবং যেকোনো বিষয়ের মার্কেটিং করে কিভাবে সাফল্যে পৌঁছাব এ বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো।

ফেসবুক মার্কেটিং আসলে কি

সহজ ভাবে বলতে গেলে, ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক ব্যবহার করে, কোন পণ্য, সেবা বা সার্ভিস গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার একটি উপায় বা কৌশল। যেমন আগে কোন কিছুর প্রচার করতে গেলে বিভিন্ন পোস্টার, ব্যানার বা মাইকিং করতে হতো, কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে আগের মতো আর সেরকম প্রচলন নেই। এখন আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফেসবুকের মাধ্যমে যে কোন কিছুর প্রচার-প্রচারণা হাজার হাজার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন খুব সহজেই।
উদাহরণস্বরূপ আপনার একটি ফেসবুক পেজের মধ্যে, আপনার নিজের ব্যান্ড ভ্যালু বা কোন প্রতিষ্ঠানের পণ্য শেয়ার করে দিলেন, এখন কেউ ছবি দেখে, কেউ ব্র্যান্ড দেখে আপনার ওই পণ্য বা সার্ভিস সংগ্রহ করল। এই যে ফেসবুকের মাধ্যমে আপনার একটি পণ্য বা সেবা বিক্রয় হলো, যেই প্রক্রিয়া অবলম্বন করে। এই মাধ্যমটার নামই হলো ফেসবুক মার্কেটিং। এক্ষেত্রে দেখা যায় আপনি যদি ফেসবুক মার্কেটিং সঠিকভাবে করতে পারেন, তাহলে ঘরে বসেই আপনার ছোট ব্যবসা, বা নির্দিষ্ট কোনো বিষয়ের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং করতে বিজনেস পেজ তৈরি করার উপায়

ফেসবুক মার্কেটিং শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ধাপ হল একটি প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করা। কেননা প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করা ছাড়া আপনি আপনার পণ্য বা সেবা প্রচার করতে পারবেন না, আর প্রচার করলেও সেটা আপনার জন্য কোন উপকারই হবে না। এইজন্য ফেসবুক মার্কেটিং এর সফল হতে আপনাকে সর্বপ্রথম একটি বিজনেস পেজ তৈরি করে নিতে হবে।

বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের মধ্যে আপনার ব্যক্তিগত একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর উপরের দিকে ক্রিয়েট অপশনে ক্লিক করে, পেজ নির্বাচন করে নিতে হবে। পেজ নির্বাচন করার পর আপনার ব্যান্ড ভ্যালু বা প্রতিষ্ঠানের নামের উপর ভিত্তি করে পেইজের নাম দিতে হবে। পেজের নাম দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন, নামটি যেন এমন হয়, যা দেখলেই গ্রাহকরা আপনার পণ্য বা সেবা সম্পর্কে বুঝতে পারবে।

এরপর কভার ফটো, আপনার পেজের বা ব্যবসার যদি কোন লোগো থাকে সেটি দিয়ে একটি পরিপূর্ণ পেজ তৈরি করতে হবে। আর যদি ব্যবসায়িক কোনো কাজে ফেসবুক পেজ খুলে থাকেন, তাহলে অবশ্যই পেজের বাইওতে বা এবাউট অপশনে, আপনার ব্যবসায়িক ঠিকানা বা দোকান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে রাখবেন, এতে করে গ্রাহকদের আপনার সম্পর্কে জানতে সুবিধা হবে।

ফেসবুক মার্কেটিং করতে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের গুরুত্ব

ফেসবুক মার্কেটিং সফলভাবে করতে হলে শুধুমাত্র একটি পেজ খুলে সেটিতে পোস্ট দেওয়া বা বিজ্ঞাপন চালানো যথেষ্ট নয়। সাফল্য অর্জন করতে অবশ্যই এখানে আপনাকে সর্বপ্রথম নির্দিষ্ট একটি লক্ষ্য নির্বাচন করতে হবে। কারণ আপনি যদি আপনার পণ্য বা সেবার গ্রাহক নির্দিষ্ট না করে প্রচার প্রচারণা চালান, তাহলে একটি আপনার জন্য কোন উপকার হবে না বরং আপনার কৌশল সম্পূর্ণ ব্যর্থ হবে।

অন্যদিকে যখন আপনি আপনার পণ্য বা সেবার উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্য রেখে অডিয়েন্স টার্গেট অনুযায়ী নিয়মিত পোস্ট, বিভিন্ন তথ্য শেয়ার এবং ফেসবুকে অ্যাড চালান, তাহলে ফেসবুকের এলগরিদম আপনার টার্গেট করা অডিয়েন্স এর কাছে, সঠিক পণ্যের প্রচারণা পৌঁছে দিবে। এতে করে স্বল্প সময়ে আপনার ব্যবসা-বাণিজ্যের প্রচার-প্রচারণা গ্রাহকদের কাছে পৌঁছাবে। তাই যে কোন বিষয়ে ফেসবুক মার্কেটিং করতে আপনার অডিয়েন্স, পণ্য এবং তার বাজার চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট লক্ষ নির্ধারণ করুন। এবং আপনার লক্ষ্য অনুযায়ী আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়মিত কনটেন্ট দিতে থাকুন, প্রচেষ্টা করুন অবশ্যই আপনি ফেসবুক মার্কেটিং এ সাফল্য অর্জন করতে পারবেন।

ফেসবুকে ভালো কনটেন্ট তৈরি করার উপায়

সফলভাবে ফেসবুক মার্কেটিং শুরু করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হল ভাল কনটেন্ট। কন্টেন্ট বলতে বোঝায় আপনার পেজের মধ্যে পোস্ট করা বিভিন্ন তথ্য, ছবি বা ভিডিও কে। আপনার পোস্ট করা বিষয়গুলি যদি ভালো মানের এবং আকর্ষণীয় না হয়, তাহলে গ্রাহকরা আপনার প্রতি আস্থা রাখবে না, এছাড়াও কনটেন্ট ভালো না হলে তাদের কাছে আপনার কোন মার্কেটিং কৌশল গ্রহণযোগ্য হবে না।

তাই ভালো কনটেন্ট তৈরি করতে প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনার লক্ষ্য নির্ধারণ করা গ্রাহক কারা, তারা কি দেখতে চায়, এবং কোনটার প্রতি তাদের চাহিদা বেশি, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে আপনার পেজের মধ্যে এমন পোস্ট করতে হবে, যা গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে। কোন ছবি বা ভিডিও পোস্ট করলে গ্রাহকদের সহজেই চোখে পড়বে, এমন থামবেইল দিতে হবে, আবার অন্যদিকে কোন তথ্য বা ক্যাপশন শেয়ার করার আগেও প্রতিটা ভাষা, লেখা স্পষ্ট থাকতে হবে, যাতে আপনার পোস্ট করা যে কোন বিষয় অডিয়েন্সরা সহজে বুঝতে পারে।

আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ফেসবুক পেইজে নিয়মিত একটিভ থাকেন এবং সব সময় অডিয়েন্সদের আকর্ষণ ধরে রাখার প্রচেষ্টা করেন, তাহলে অবশ্যই ধীরে ধীরে আপনার পেজ মার্কেটিং এ সাফল্য অর্জন করবে। কারণ যখন একটা পেজ অডিয়েন্সদের কাছে একবার থেকে দুইবার যায়, তখন তারা ওই পেজ চিনে ফেলে। এক্ষেত্রে আপনার কোন পণ্য বা প্রতিষ্ঠান কোন সার্ভিস তারা একবার গ্রহণ করে, আর আপনি যদি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন তাহলে অবশ্যই আপনি গ্রাহকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবেন।

ফেসবুক মার্কেটিং দিয়ে অনলাইনে আয় করার উপায়

আপনি যদি ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন এবং নিজের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। তাহলে ঘরে বসেই অনলাইনে ইনকাম করতে পারবেন। এজন্য ফেসবুক মার্কেটিং শুরু করতে উপরের কাজগুলো যথা, একটি পেজ তৈরি করা, অডিয়েন্স টার্গেট করা, অডিয়েন্সের ভিত্তিতে নিয়মিত ফেসবুক পেজে পোস্ট, বিভিন্ন তথ্য ইত্যাদি শেয়ার করতে থাকেন। তাহলে ধীরে ধীরে গ্রাহকদের কাছে আপনার পেজ পরিচিতি পাবে, যা আপনার মার্কেটিং কে আরো সহজ করে তুলবে।
এছাড়াও আপনি যদি ফেসবুক মার্কেটিং সফলভাবে করতে পারেন, তাহলে অন্য ব্যবসার পণ্য প্রচারের মাধ্যমে কমিশন আদায় করেও আয় করতে পারবেন, ধৈর্য ধারণ করে মার্কেটিং এর সাথে লেগে থাকা, গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ফেসবুকের প্রত্যেকটি নতুন ফিচারকে সঠিক সময়ে কাজে লাগানো, আপনার মার্কেটিং প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে সহায়তা করবে। তবে সব সময় আপনার মনে রাখতে হবে ধৈর্য এবং প্রচেষ্টা ছাড়া সফলতা আসে না। 

ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং টিপস

আমরা জানি, বর্তমান সময়ে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ফেসবুক। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ সক্রিয় থাকে। যেহেতু এখানে মানুষের সক্রিয়তা বেশি, তাই এটা ব্যবসা প্রচারের অন্যতম একটি সুযোগ হিসেবে কাজে লাগানো যায়। 

ফেসবুক-মার্কেটিং-কিভাবে-শুরু-করব-বিস্তারিত-জানুন

তাই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা বাড়াতে শুধু একটি পেজ খুললেই হবে না বরং বুদ্ধিমত্তার সঙ্গে, কৌশল অবলম্বন করে মার্কেটিং প্রক্রিয়া চালাতে হবে। তো চলুন ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং করার কয়েকটি কার্যকরী টিপস জেনে নেই।

  • পণ্যের বিজ্ঞাপন চালানো: সঠিকভাবে ব্যবসায়িক কোন পণ্যের প্রচার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওই পণ্যের বিজ্ঞাপন চালানো, এখন আমরা অনেকেই মনে করতে পারি যে বিজ্ঞাপন চালানো মানেই হয়তো অনেক খরচ, কিন্তু না সঠিক প্রক্রিয়া থাকলে, অল্প খরচেও গ্রাহকদের কাছে পণ্যের প্রচার সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।
  • অফার বা গিভওয়ের আয়োজন করা: ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পেতে আপনি যদি আপনার পেজের মধ্যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটি করে গিভহয়ে আয়োজন করেন, তাহলে গ্রাহকগণ আপনার প্রতিষ্ঠানের প্রতি আকর্ষণ করবে, এছাড়াও কিছু কিছু সময়ে আপনার ব্যবসায়ী করা পণ্যের প্রতি যদি বিশেষ ছাড় দেন, তাহলে গ্রাহকরা আপনার পণ্য কিনতে আগ্রহী হবে।
  • ধৈর্য ধারণ করে পরিশ্রম করা: ফেসবুক মার্কেটিং ম্যাজিক এর মত না, তাড়াহুড়া করে এখানে সাফল্য অর্জন করা যায় না। অন্তত ফেসবুক মার্কেটিং করে সাফল্য অর্জন করতে ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করে নিয়মিত লেগে থাকেন, তাহলে অবশ্যই একদিন ফেসবুক মার্কেটিং করে ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা অন্য কোন ক্ষেত্রে, সাফল্য ধরা দিবেই আপনার কাছে।

বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং এর চাহিদা কেমন

বলতে গেলে বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে ফেসবুক মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি। কারণ অন্যান্য প্ল্যাটফর্মের থেকে ফেসবুকের জনপ্রিয়তা বেশি, দিন দিন যত সময় অতিক্রম হচ্ছে ফেসবুকের চাহিদাও তত বাড়ছে। শুধু যে বিনোদন এর জন্য ফেসবুক ব্যবহার হচ্ছে তা নয়, বিভিন্ন ব্যবসায়িক প্রচার-প্রচারণা বা ব্যান্ড ভ্যালু তৈরি করার একটি সুযোগ তৈরি করে নিয়েছে উদ্যোক্তারা। 
তাই বর্তমান সময়ে যেমন ফেসবুক মার্কেটিং এর চাহিদা রয়েছে ভবিষ্যতের চাহিদা আরো বাড়বে। সুতরাং আপনি চাইলেই ফেসবুক মার্কেটিং শিখে এ ধরনের সুযোগ সুবিধা গুলো কাজে লাগাতে পারেন।

ফেসবুক মার্কেটিং শিখে সাফল্য অর্জনের বাজেট পরিকল্পনা

সাফল্য অর্জন করতে ফেসবুক মার্কেটিং শিখে আপনার বড় ধরনের কোন বাজেটের প্রয়োজন হয় না। বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল বা অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন কোর্স করিয়ে থাকে। আপনি যদি ফেসবুক মার্কেটিং এর এ প্রক্রিয়াগুলো শিখে, মাসে দুই থেকে তিন হাজার টাকা খরচ করতে পারেন। তাহলেই এটি আপনার বড় আয়ের একটি সুযোগ তৈরি করে দিবে। 

শেষ কথাঃ ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব

প্রিয় পাঠকগণ, আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু করব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি। ফেসবুক মার্কেটিং শুরু করতে অতিরিক্ত কোন দক্ষতার প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের লক্ষ্য আর সঠিক পরিকল্পনা থাকতে হবে। তাহলে আপনি সফল হতে পারবেন ভালোভাবে মার্কেটিং শিখতে পারবেন। আমাদের এই আজকের আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন মতামত বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url