ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
আজকের এই আর্টিকেলে আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। কিভাবে আপনি একজন সফল ডিজিটাল মার্কেটর হতে
পারবেন তার সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে থাকবে আজকের আমাদের এই আর্টিকেল।
অনেকেই আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কিন্তু কিভাবে শিখব এবং কোন কোন
বিষয়গুলো আগে শেখা উচিত তা অনেকেই আমরা বুঝতে পারি না। তাই আজকে আমরা ডিজিটাল
মার্কেটিং এর সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা
যাক।
পোস্ট সূচিপত্রঃ ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
- ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
-
ডিজিটাল মার্কেটিং আসলে কী
-
কিভাবে একজন সফল ডিজিটাল মার্কেটর হওয়া যায়
-
কোন স্কিলগুলো আমাদের আগে শিখতে হবে
-
যেকোনো কনটেন্ট তৈরি করতে পারা
-
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার গুরুত্ব
-
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার গুরুত্ব
-
ইমেল মার্কেটিং শেখার গুরুত্ব
-
ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টুলস শেখা
- শেষ কথাঃ ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
এখন আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ বিস্তারিতভাবে
আলোচনা করবো এবং পাশাপাশি কিভাবে নিজের ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি একটা সফল
ডিজিটাল মার্কেটর হতে পারবেন সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার
চেষ্টা করবো। ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে ধাপে ধাপে এগোনো সত্যি একটি
গুরুত্বপূর্ণ বিষয় তা না হলে এত স্কিলের মধ্যে কোন স্কিলটি আপনি আগে শিখবেন তা
আপনি বুঝতে পারবেন না এবং আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন।
ডিজিটাল মার্কেটিং একটি বিশাল সেক্টর এই সেক্টরে নানা কৌশল এবং বিভিন্ন টুলসের
মাধ্যমে যেকোনো ব্র্যান্ড অথবা বিজনেস কে কিভাবে অনলাইন প্লাটফ্রমে পরিচিত এবং
বিক্রয় বাড়াতে হয় তা শেখানো হয়। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব অল্প
সময়ের মধ্যে ইনকাম শুরু করা যায় এবং এটি শিখতে অন্যান্য কোর্স থেকে তুলনামূলক
কম সময় লাগে এবং এটির ডিমান্ড দিন দিন বেড়ে চলেছে। তাই ডিজিটাল মার্কেটিং শেখার
জন্য আমাদের সর্বপ্রথম কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন, ইমেইল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই কয়েকটি স্কিলের উপর
অধিক গুরুত্ব দিতে হবে।
ডিজিটাল মার্কেটিং আসলে কী
ডিজিটাল মার্কেটিং শেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে ডিজিটাল মার্কেটিং বলতে
আসলে কি বোঝায়। ডিজিটাল মার্কেটিং হলো মূলত ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল
প্রযুক্তি ব্যবহার করে যেকোনো ব্র্যান্ড অথবা ব্যবসার প্রচার করা তাদের বিক্রি
বৃদ্ধি করা এবং অনলাইনে তাদের পরিচিতি গড়ে তোলা। বর্তমানে যেকোনো ব্যবসার সফল
হওয়ার পিছনে ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা অত্যন্ত বেশি। বর্তমান এই ডিজিটাল যুগে
কোন ডিজিটাল প্লাটফর্ম ছাড়া কোনো ব্যবসাকে সফল করা সম্ভব না। তাই যেকোন ব্যবসাকে
অনলাইনে সফল করতে চাইলে আমাদের অবশ্যই ডিজিটাল মার্কেটিং জানতে হবে।
এছাড়াও আমরা যদি অন্যান্য স্কিল যেমন গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টের
দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এটি আমরা হয়তো বানাতে পারছি কিন্তু এটি সেল করতে
পারছি না। সেল করার জন্য আমাদের আবার ডিজিটাল মার্কেটিং জানার প্রয়োজন পড়ছে।
সুতরাং অন্যান্য সকল ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং সকলের
পছন্দের তালিকার শীর্ষে। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অনেক স্কিল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রিপ্লেস করা যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং কে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রিপ্লেস করা যায় না। সুতরাং ডিজিটাল মার্কেটিং
এর ভবিষ্যৎ অন্যান্য স্কিলের তুলনায় অনেক ভালো।
কিভাবে একজন সফল ডিজিটাল মার্কেটর হওয়া যায়
এবার আলোচনা করা যাক কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে একজন সফল ডিজিটাল
মার্কেটর হবো সেই বিষয় নিয়ে। আমাদের মনে রাখতে হবে যেকোনো সেক্টরে নিজেদের
ভবিষ্যত উজ্জ্বল করার জন্য সেই সকল সেক্টরে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
ডিজিটাল মার্কেটিং শিখে আমরা চাইলে অনেক ভাবে ইনকাম শুরু করতে পারি যেমন
অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, ই-কমার্স অর্থাৎ নিজের কোনো ব্যবসা দাঁড়
করিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে বুস্টিংয়ের এর মাধ্যমে প্রচার
করে আমরা নিজের একটি ব্যবসা থেকে ইনকাম করতে পারি।
এ সকল কাজের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক বুস্টিং, ফেসবুক
মার্কেটি, ইউটিউব মার্কেটি, ইমেইল মার্কেটিং, এসিও ইত্যাদি সকল স্কিল আগে
ভালোভাবে শিখতে হবে এবং এগুলো ভালোভাবে শেখার মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাজ করে
দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারব। এছাড়াও ওয়েবসাইট সেল করে অথবা ওয়েবসাইট থেকে
গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে এমনকি ব্লক পোস্ট লিখেও ইনকাম করতে পারবো।
মূলত এই সকল স্কিলগুলো যখন আমাদের উপযুক্ত ভাবে শেখা হয়ে যাবে এবং এগুলো ব্যবহার
করে আমরা অর্থ উপার্জন করতে পারবো কেবল তখনই আমরা নিজেদেরকে একজন সফল ডিজিটাল
মার্কেটর বলতে পারবো।
কোন স্কিলগুলো আমাদের আগে শিখতে হবে
আমরা আগেই বলেছি ডিজিটাল মার্কেটিং একটি বিশাল সেক্টর এবং এই সেক্টরে সফল হতে
গেলে অল্প কয়েকটি স্কিল শিখে থেমে গেলে চলবে না বরং আমাদের বেশ কয়েকটি স্কিল
শিখতে হবে। অনেকেই আমরা বুঝি না কোন স্কিলের পর কোন স্কিলটি আমাদের শেখা উচিত।
তাই আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করবো যে আমাদের কোন স্কিলগুলো ডিজিটাল
মার্কেটিংয়ের জন্য অধিক প্রাধান্য দেয়া উচিত।
এ স্কিল গুলো আমাদের ধারাবাহিকভাবে শিখতে হবে। প্রথমে আমাদের কনটেন্ট বানানো
শিখতে হবে কন্টেন্ট যেকোনো ধরনের কন্টেন্ট হতে পারে। যেহেতু আমরা মার্কেটিং করবো
তাই মার্কেটিং এর জন্য কন্টেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমাদের
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা উচিত এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা হয়ে
গেলে আমাদের এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটে
অন্যান্য সকল টুলস যেমন কেনভা, মেটা অ্যাড, গুগল অ্যাড, গুগল অ্যানিলিটিক্স, গুগল
সার্চ কনসোল, উবার সাজেস্ট ইত্যাদি সকল টুলস সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
যেকোনো কনটেন্ট তৈরি করতে পারা
যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ নিয়ে
আলোচনা করছি। তাই আমরা একটির পর একটি প্রতিটি স্ক্রিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা
করবো। উপরে আমরা এতক্ষন আলোচনা করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমাদের
কোন স্কিল গুলো আমাদের আগে শিখতে হবে। সেখানে আমরা বলেছিলাম কন্টেন্ট বানানো
আমাদের অবশ্য শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর জন্য কনটেন্ট একটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়।
কনটেন্ট কয়েক ধরনের হতে পারে টেক্সট কন্টেন্ট, অডিও কনটেন্ট অথবা ভিডিও কনটেন্ট।
বর্তমানে মানুষ ভিডিও কনটেন্টে অনেক অ্যাট্রাকটিভ হয়। তাই আমাদের চেষ্টা করতে হবে
মার্কেটিং এর জন্য হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট বানানোর। ভিডিও বানানোর জন্য
প্রথমে আমাদের একটি স্ক্রিপ্ট রেডি করতে হবে এরপর ভালো এক ক্যামেরা অথবা ফোন
দিয়ে একটি ভিডিও শুট করতে হবে এবং ভিডিওতে কথা বললে অডিও যুক্ত করার জন্য আমাদের
অবশ্যই একটি ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে। এরপর ভিডিও শুট হয়ে গেলে আমাদের
ভিডিওটি আমাদের সুন্দরভাবে এডিট করতে হবে। এভাবে আমরা নিজেদের জন্য অথবা
ক্লায়েন্টের জন্য ভিডিও কন্টেন্ট বানাতে পারবো।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার গুরুত্ব
কন্টাক্ট বানানো হয়ে গেলে সে কনটেন্ট ব্যবহার করে আমাদের মার্কেটিং করতে হবে তাই
আমাদের অবশ্য মার্কেটিং শিখতে হবে। বর্তমানে মানুষ অধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার
করে তাই আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপে
আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও পিন্টারেস্ট প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম
কীভাবে কাজ করে এবং কীভাবে পোস্ট আপলোড করলে অধিক রিচ এবং এনগেজমেন্ট পাওয়া যাবে
তা আমাদের শিখতে হবে।
প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিজস্ব আলাদা আলাদা অ্যালগরিদম রয়েছে।
তাই আমাদের প্রতিটি অ্যালগরিদম সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন। সোশ্যাল
মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা শিখব কিভাবে কোনো পোষ্টের এনগেজমেন্ট অর্থাৎ
লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি বাড়ানো যায়। এছাড়া মানুষের আগ্রহ কোন বিষয়ের
উপরে, কিভাবে রেসপস বেশি পাওয়া যাবে ইত্যাদি সকল বিষয়। সোশ্যাল মিডিয়া
মার্কেটিং এর মধ্যে মূলত ফেসবুক মার্কেটিং কে আমাদের অধিক প্রাধান্য দেয়া উচিত। কারণ বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার গুরুত্ব
কনটেন্ট বাড়ানো এবং সেই কনটেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা অর্থাৎ
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসিও
বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি
স্কিল যার মাধ্যমে আমরা অর্গানিক ট্রাফিক পাবো। আমরা যদি সঠিকভাবে কোনো
ওয়েবসাইটকে এসিও করতে পারি তাহলে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি সবার
শীর্ষে আসবে এবং এভাবে আমরা সহজে যেকোনো পণ্যের সেল জেনারেট করতে পারবো। পণ্যের
সেল ছাড়াও আমরা যদি আমাদের ওয়েবসাইটে ব্লক পোস্ট বা আর্টিকেল লিখি তাহলে সে
ক্ষেত্রেও এসিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এসিওর মধ্যে বেশ কয়েকটি ধাপ রয়েছে। যেমন অন পেজ এসিও, অপ পেজ এসিও, কিওয়ার্ড
রিসার্চ, টেকনিক্যাল এসিও ইত্যাদি। প্রথমত কিওয়ার্ড হলো এমন একটি শব্দ যেটি
দিয়ে মানুষ সার্চ করে থাকে এবং আমাদের চেষ্টা করতে হবে সে শব্দকে বিভিন্ন
ওয়েবসাইট অথবা পোস্টে ইমপ্লিমেন্ট করার।পাশাপাশি অন পেজ এসিও হলো ওয়েবসাইটের
কোনো কন্টেন্টের স্ট্রাকচার অপটিমাইজেশন যাতে গুগল আমাদের কনটেন্টটি রেংক করে। আর
অফ পেজ এসিও হলো ওয়েবসাইটের বাইরে এসিও যেমন ব্যাকলিংক বা সোশ্যাল মিডিয়া
শেয়ারিং ইত্যাদি এবং সর্বশেষ টেকনিক্যাল এসিও হলো ওয়েবসাইটের স্পিড, লোড হতে
সময়, ইউজার এক্সপেরিয়েন্স ইত্যাদি বিষয়।
ইমেল মার্কেটিং শেখার গুরুত্ব
এসিওর পরে আমাদের ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেল মার্কেটিং।
ইমেইল মার্কেটিং হলো ডিজাইন মার্কেটিং এর অন্যতম শক্তিশালী বিষয়। ইমেল মার্কেটিং
ব্যবসায়িক গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন, বিক্রয় বৃদ্ধি এবং ব্র্যান্ড লয়ালটি
তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা আমরা ডিজিটাল মার্কেটে থাকতে চাই তাদের অবশ্যই
ইমেইল মার্কেটিং সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন। ইমেইল মার্কেটিং শেখার
জন্য আমাদের যেসব বিষয় জানতে হবে সেগুলো হলো ইমেইল ক্যাম্পেইন চালানোর জন্য সবার
আগে আমাদের একটি ইমেইল এর লিস্ট করতে করা।
এরপর আমাদের ইমেইল মার্কেটিং এর কৌশল সম্পর্কে জানা যেমন Lead Magnet ব্যবহার করে
ইমেইল সংগ্রহ করা, Opt-in Form ডিজাইন করা, GDPR ও CAN-SPAM আইন মেনে ইমেইল
সংগ্রহ করা, Pop-ups এবং Landing Page-এর মাধ্যমে ইমেইল সাবস্ক্রিপশন বাড়ানো,
এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ইমেইল সংগ্রহ করা।
এছাড়াও ইমেইল টেমপ্লেট ডিজাইন এবং ইমেইল ক্যাম্পের পরিচালনা করতে হবে। ইমেইল
টেমপ্লেট আমাদের আকর্ষণীয় ভাবে তৈরি করতে হবে তা না হলে কেউ আমাদের ইমেইল খুলে
দেখতে চাইবে না। পাশাপাশি আমাদের সঠিকভাবে ইমেইল ক্যাম্পেইন পরিচালনা করতে হবে
যেমন বিভিন্ন অফার দেওয়া, নতুনদের ওয়েলকাম মেসেজ দেওয়া, সময়ের সাথে বিভিন্ন
তথ্য আপডেট করা ইত্যাদি। সর্বশেষ ইমেইল মার্কেটিংয়ের ক্যাম্পের বিশ্লেষণ করা।
উক্ত সকল বিষয় আমাদের ইমেইল মার্কেটিং এর মধ্যে শিখতে হবে।
ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টুলস শেখা
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ এর মধ্যে আমাদের অবশ্যই
বিভিন্ন ডিজিটাল মার্কেটিং টুলস সম্পর্কে ধারণা নিতে হবে। ডিজিটাল মার্কেটিং টুলস
গুলোর এর মধ্যে ক্যানভা, মেটা অ্যাড, গুগল অ্যাড, কিওয়ার্ড রিসার্চ টুল, বিভিন্ন
কিওয়ার্ড ও SEO বিশ্লেষণ টুল যেমন উবার সাজেস্ট, বিভিন্ন ব্যাকলিঙ্ক ও SEO অডিট
টুল, গুগল সার্চ কনসোল এবং গুগল এ্যানালিটিক্স সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা
থাকতে হবে।
ক্যানভার সাহায্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, টেমপ্লেট ডিজাইন
এবং বিভিন্ন গ্রাফিক্সের কাজ খুব সহজেই করতে পারবো। ফেসবুক ও ইনস্টাগ্রামের
বিজ্ঞাপন টুলস ব্যবহার করে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে টার্গেট অ্যাড ক্যাম্পে
চালানো এবং বিজ্ঞাপন বিশ্লেষণ করতে পারবো। গুগল বিজ্ঞাপন টুলসের সাহায্যে আমরা
গুগল এবং ইউটিউবে অ্যাড চালানোর পাশপাশি অ্যাড বিশ্লেষণ এবং কিওয়ার্ড সম্পর্কে
ধারণা নিতে পারবো। এছাড়া উবার সাজেস্ট এবং ব্যাকলিঙ্ক ও SEO অডিট টুলের মাধ্যমে
আমরা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্চ ভলিউম, ব্যাকলিঙ্ক ইত্যাদি সকল বিষয়
বিশ্লেষণ করতে পারবো। এছাড়াও গুগল অ্যানিলিটিক্স এবং গুগল সার্চ কনসোলের মাধ্যমে
আমরা আমাদের ওয়েবসাইট ট্রাফিক, ক্লিক, ভিজিটর ইত্যাদি সকল বিষয় খুব সহজেই বুঝতে
পারবো।
শেষ কথাঃ ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ
এতক্ষণ আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রজেক্ট ভিত্তিক রোডম্যাপ সম্পর্কে
বিস্তারিত আলোচনা করলাম এবং কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করবেন আর কী কী
স্কিল আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রথমে শিখবেন সে সকল বিষয় নিয়ে একটি
বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাো। আমরা আগেই বলেছি ডিজিটাল মার্কেটিং শেখার
জন্য স্টেপ বাই স্টেপ আগানো খুবই গুরুত্বপূর্ণ। তা নাহলে আপনি অন্যদের তুলনায়
অনেক পিছিয়ে পড়বেন। আমরা উপরে কয়েকটি স্কিল সম্পর্কে আলোচনা করেছি যেগুলো
ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রথমে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তাই
আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই রোডম্যাপ অনুযায়ী
আগাতে হবে।
আমার মতে ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য একটি সেক্টর এবং এই
সেক্টর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই আমাদের সকলের উচিত এই সেক্টরে একজন সফল ডিজিটাল
মার্কেটর হওয়া।আমরা সকলে জানি যেকোনো সেক্টরের সফল হতে হলে আমাদের অবশ্যই ধৈর্য,
পরিশ্রম এবং সময় দিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর যেহেতু একটি উজ্জ্বল ভবিষ্যৎ
রয়েছে তাই আমাদের উচিত এই সেক্টরটিতে সবাই ব্যয় করা এবং উপযুক্ত সকল স্কিল
শেখা। একজন সফল ডিজিটাল মার্কেটর হওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন উপায়ে উপার্জন করা
পাশাপাশি নিজের একটি এজেন্সি প্রতিষ্ঠা করতে একজন সফল উদ্যোক্তা হতে পারবো।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url