এসইও কি এবং এসইও শিখতে কতদিন লাগে

এসইও কি? এবং এসইও শিখতে কতদিন লাগে এ সম্পর্কে জানতে চাচ্ছেন? এসইও হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সবার উপরে নিয়ে আসে। সঠিক নিয়মে এসইও করলে আপনার ওয়েবসাইট প্রথমে দেখতে পাওয়া যায়।    

SEO-কি-এবং-SEO-শিখতে-কতদিন-লাগে

এসইও একদিনে শিখা যায় না। এটি একটি  অনবরত চলমান প্রক্রিয়া। এসইও তে আপনি যত বেশি সময় দিবেন, তত তাড়াতাড়ি শিখতে পারবেন। সঠিক নিয়মে এসইও শিখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, আপনার ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং কৌতূহল। চলুন তাহলে দেরি না করে জেনে আসি এসইও কি? এবং এসইও শিখতে কতদিন লাগে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি-   

পেজ সূচিপত্র: এসইও কি এবং এসইও শিখতে কতদিন লাগে  

এসইও কি?

এসইও কি? এসইও এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization। এসইও এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে উচ্চ স্থানে র‍্যাঙ্ক করানো কে বুঝায়। এসইও মাধ্যমে আপনি নিশ্চত করেন, যে কেউ নির্দিষ্ট কোন শব্দ দিয়ে সার্চ করলে যেন আপনার ওয়েবসাইট সবাই প্রথমে দেখায়।  
SEO-কি-এবং-SEO-শিখতে-কতদিন-লাগে
আপনার ওয়েবসাইটকে বেশি জনপ্রিয়, ভিজিটর এবং দর্শক আনার জন্য এসইও গুরুত্ব অপরিসীম। ওয়েবসাইটকে আপনার টার্গেট করা ভিজিটরদের কাছে দৃশ্যমান করে তোলার জন্য আপনার ওয়েবসাইটের কন্টেন্টেকে নির্দিষ্ট কিওয়ার্ড বা শব্দ দ্বারা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে পারেন। এতে আপনার ওয়েবসাইট জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।     

এসইও কিভাবে কাজ করে 

এসইও মূলত একটি ওয়েবসাইট বা কনটেন্টকে সবার উপরে আনার জন্য গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে বিভিন্ন অপটিমাইজেশন প্রক্রিয়া হিসাবে কাজ করে। চলুন তাহলে এসইও কি? এসইও কিভাবে কাজ করে বা এসইও মূল কাজগুলো জেনে নিই-  
  • এসইও মাধ্যমে ওয়েবসাইটের সব বিষয়বস্তু দৃশ্যমান হবে।
  • এসইও সঠিক ভাবে করলে কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের সবার উপরে থাকবে। 
  • ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বৃদ্ধি পাবে।
  • এসইও মাধ্যমে অনলাইনে নিজস্ব ব্রান্ডিং তৈরি হবে। 
  • ওয়েবসাইট সবার কাছে বিশ্বস্ত হবে এবং প্রোডাক্ট সেল বৃদ্ধি পাবে। 
  • সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে উপযুক্ত করে তোলে। 

এসইও কত প্রকার এবং কি কি বিস্তারিত?  

আমরা জানি, এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিজের ওয়েবসাইটকে উচ্চ স্থানে র‍্যাঙ্ক করানো কে বুঝায়। অর্গানিক ভাবে ভিজিটর পাওয়ার জন্য আমরা এসইও করে থাকি। ওয়েবসাইটে এসইও যত সঠিকভাবে করা যাবে, ওয়েবসাইটের র‍্যাঙ্ক তত বৃদ্ধি পাবে।
এসইও মূলত ০৩ (তিন) ভাগে বিভক্ত:

  • On Page SEO (অন পেজ এসইও)
  • Off Page SEO (অফ পেজ এসইও)
  • Technical SEO (টেকনিক্যাল এসইও)
অন পেজ এসইও: On Page SEO বলতে আপনার ওয়েব পেজে যেকোন - কন্টেন্ট, ইমেজ, ব্লগ, প্রোডাক্ট কপি, ওয়েব কপি ইত্যাদি অপটিমাইজ করা বুঝায়। নিজের ওয়েবসাইটে On Page SEO করা হয়। ওয়েবসাইটে প্রতিটি পেজের জন্য আলাদা করে On Page SEO করা হয়। যেন সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্টের অর্থ দর্শক সহজে বুঝতে পারে। নির্দিষ্ট কোন শব্দ বা প্রশ্নের মাধ্যমে দর্শক যেন আপনার ওয়েবসাইট সবার উপরে দেখতে পাই।

অফ পেজ এসইও: Off Page SEO কাজ হচ্ছে নিজের ওয়েবসাইট কে গুগলে প্রথম পৃষ্টায় রাখা। ওয়েবসাইট র‍্যাঙ্ক করার ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনে অ্যালগরিদম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ওয়েবসাইটের কন্টেন্ট কতটা প্রশ্নের সাথে প্রাসঙ্গিক এবং অনুসন্ধানকারী কতটা সন্তুষ্ট বোধ করে। এটাই মূলত Off Page SEO কাজ। 

টেকনিক্যাল এসইও: Technical SEO বলতে সাধারণ আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স অপটিমাইজ করা বুঝায়। ওয়েবসাইটকে সহজে সার্চ ইঞ্জিনে ক্রল, ইনডেক্স এবং র‍্যাঙ্ক করানো হচ্ছে Technical SEO কাজ। এটি সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মান বা ব্যাকলিংকের সাথে সম্পর্কিত নয়, এটি হচ্ছে ওয়েবসাইটের ভেতরের গঠন এবং নেটওয়ার্ক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে।

এসইও শিখতে কতদিন লাগে 

এসইও কি? এসইও শিখতে কত দিন লাগবে সঠিক ভাবে বলা আসলে কঠিন। কারণ এসইও এর সার্চ ইঞ্জিন র‍্যাংকিং অ্যালগরিদম প্রতিনিয়ত আপডেট হয়। এজন্য এসইও শিখার সঠিক সময় বলা যায় না। তবে যদি কোন প্রফেশনাল এসইও কোর্সে ভর্ত্তি হয় তাহলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন।  এসইও শিখার জন্য প্রথমে তিন টি ভাগে ভাগ করতে হবে। 
  • ব্যাসিক লেভেল এসইও 
  • মাষ্টার লেভেল এসইও 
  • প্র্যাকটিক্যাল এসইও  
ব্যাসিক লেভেল এসইও: ১-৩ মাস সময় লাগবে ব্যাসিক লেভেল এসইও শিখতে। এসময় এসইও কি? এসইও কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে,  কিওয়ার্ড রিসার্চ, On Page SEOOff Page SEO ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। মনে রাখবেন আপনি যখন ব্যাসিক লেভেল এসইও শিখবেন, তখন খুব গুরুত্ব সহকারে শিখবেন। ব্যাসিক লেভেলের সময় এসব আয়ত্ত করতে না পারলে পরবর্তীতে এসইও শেখা আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়বে।    

মাষ্টার লেভেল এসইও: ৬-১২ মাস সময় লাগবে মাষ্টার লেভেল এসইও শিখতে। কেউ যদি ব্যাসিক লেভেল এসইও বিষয়গুলো সুন্দর ভাবে আয়ত্ত করতে পারে, তাহলে তাঁর জন্য মাষ্টার লেভেল এসইও শেখা খুব সহজ হয়ে যাবে। এর পাশাপাশি এসইও শিখার যথেষ্ট ইচ্ছে তৈরি করতে হবে। তাহলে উক্ত সময়ের মধ্যে Competitor Analysis, Ranking Strategies, Technical SEO, Advance SEO, Friendly Content তৈরি, LSI Keywords ইত্যাদি এসব কিছু শিখতে পারবেন।   

প্র্যাকটিক্যাল এসইও: প্র্যাকটিক্যাল এসইও বলতে আপনি ব্যাসিক লেভেল ও মাষ্টার লেভেল উপর কি কি শিখলেন, সেই বিষয়গুলোর উপরে চর্চা করাকে বুঝায়। আপনি যদি মনোযোগ সহকারে ৫-৬ মাস চর্চা করেন, তাহলে এসইও তে একদম এক্সপার্ট হয়ে যাবেন। এসইও শেখা বলতে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম পরিবর্তনের সাথে সাথে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্রাটেজি অনুযায়ী নিয়মিত কাজ করতে হবে। 
প্রথম অবস্থায় এসইও শিখতে গেলে আপনাকে অনেক বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে। এসইও হচ্ছে একটি বৃহৎ সেক্টর। এসইও এমন কোন কোর্স নেই যা, আপনি করলে সারাজীবন কাজে লাগবে। কারণ সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং করার জন্য স্ট্রাটেজি তৈরি, কন্টেন্ট আউটলাইন, ব্যাকলিংক, Technical এসইও জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। 

এসইও শিখার জন্য কি কি প্রয়োজন  

এসইও কি? তা জানতে এবং এসইও শেখার জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন হবে। যেসব জিনিস ছাড়া এসইও শেখা মোটেও সম্ভব নয়। আপনি যদি পরিপূর্ণ ভাবে এসইও সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই? তাহলে অবশ্যই কিছু অতি প্রয়োজনীয় জিনিস গুলো থাকা দরকার। তাহলে চলুন এসইও শিখার জন্য কি কি প্রয়োজন সেসব বিষয় সম্পর্কে জেনে নিই-   
  • কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ: এসইও শিখার জন্য কম্পিউটার ও ইন্টারনেট অবশ্যই প্রয়োজন। অনলাইনের মাধ্যমে আপনাকে এসইও যাবতীয় কাজ করতে হবে। এসইও শিখার জন্য বিভিন্ন ধরণের টুলস ব্যবহার করতে হবে, এজন্য আপনার কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। 
  • ধারাবাহিকতা পাশাপাশি ধৈর্য্য: ধারাবাহিকতা পাশাপাশি ধৈর্য্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে। এমনটা নয় যে, আপনি আজকে আপনার ওয়েবসাইটে এসইও করলে, কাল থেকে হাজার হাজার ভিজিটর আসা শুরু করবে। এজন্য ধারাবাহিকতা বজায় রেখে ধৈর্য্য সহকারে এসইও কাজ করে যেতে হবে, মাঝ রাস্তায় হাল ছেড়ে দিলে হবে না। আসলে এসইও কাজগুলো অনেক ধীর গতির সাথে হয়। 
  • শেখার আগ্রহ ও কৌতূহল: এসইও শেখার জন্য আগ্রহ ও কৌতূহল থাকতে হবে। আপনার আগ্রহ ও কৌতূহল যত বেশি থাকবে, তত তাড়াতাড়ি এসইও শিখতে পারবেন। এসইও শেখার মূল শক্তি হচ্ছে আগ্রহ ও কৌতূহল।
  • নিয়মিত অনুশীলন: নিজের ওয়েবসাইটে নিয়মিত অনুশীলন করতে হবে। এসইও শেখার পরে আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আপনি এসইও সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। নিজের ওয়েবসাইট কে সবার উপরে র‍্যাংকিং করার জন্য অনুশীলনের মাধ্যমে সুন্দর ধারণা লাভ করতে পারবেন। 
  • পর্যাপ্ত সময়: এসইও শেখার জন্য আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। সময়ের উপর নির্ভর করবে, আপনি SEO উপরে কতটা দক্ষতা অর্জন করতে পারবেন। এসইও শেখার কাজে যত বেশি সময় দিবেন, তত বেশি এসইও সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এসইও শেখার জন্য সব ধরণের উপকরণ আছে, শুধু আপনার সময় নেই, তাহলে এসইও শেখা সম্ভব নয়। তাই সময়ের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।    

এসইও শিখে আয় করার উপায়

এসইও শিখে আয় করা অনেক উপায় আছে। তার আগে এসইও কি? সে সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এসইও উপরে যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন। তাহলে বেকার হয়ে বসে থাকতে হবে না। অনলাইনে অনেক সাইট রয়েছে, যেমন Upwork/Fiverr এ বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে, যা অপটিমাইজ করে দিতে পারেন। নিজের ওয়েবসাইটে ব্লগ বা Affiliate Marketing করে আয় করতে পারেন। 
SEO-কি-এবং-SEO-শিখতে-কতদিন-লাগে
এছাড়া আপনি ওয়েবসাইটে Google AdSense চালু করে বিক্রি করার মাধ্যমে আয় করতে পারবেন। আর যদি আপনি চান যে, কোন কোম্পানিতে ফুল-টাইম সময় দিয়ে এসইও স্পেশালিস্ট হিসাবে কাজ করে আয় করতে পারেন। সহজ কথায় বলতে গেলে এসইও উপরে যদি দক্ষতা অর্জন করতে পারেন, বসে থাকতে হবে না। অনলাইন সেক্টরে এসইও মাধ্যমে আয় করার অনেক উপায় রয়েছে। যেমন,
  • ফিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যেমন, (Upwork, Fiverr).
  • বিভিন্ন Technical SEO সার্ভিসে কাজ করে,   
  • Article writing
  • Online Marketer হিসাবে কাজ করে, 
  • Blogging, 
  • E-commerce, 
  • Affiliate Marketing এর মাধ্যমে,
  • Google AdSense থেকে, 
  • Email Marketing এ কাজ করে,
  • Website Research এর কাজের  মাধ্যমে ইত্যাদি। 

এসইও কি? এসইও শিখতে কতদিন লাগে এ সম্পর্কে FAQ প্রশ্নউত্তর 

প্রশ্ন ১। এসইও কত প্রকার ও কি কি?
উত্তর: বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে। যথা-
  • অন-পেজ এসইও (On-Page SEO)
  • অফ-পেজ এসইও (Off-Page SEO)
  • টেকনিক্যাল এসইও (Technical SEO)
  • কন্টেন্ট এসইও (Content SEO)
  • লোকাল এসইও (Local SEO)
  • ই-কমার্স এসইও (E-Commerce SEO)
  • মোবাইল এসইও (Mobile SEO)
প্রশ্ন ২। প্রোগ্রামিং জানা দরকার আছে কি?
উত্তর: প্রোগ্রামিং জানা থাকলে অনেক ভালো বেসিক HTML/CSS জানলে সুবিধা, তবে বাধ্যতামূলক নয়।
প্রশ্ন ৩। এসইও শিখতে কি কি লাগে? 
উত্তর: এসইও শিখতে প্রাথমিকভাবে একটি কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ এবং এসইও শেখার জন্য লাগবে ইচ্ছে ও আগ্রহ। 
প্রশ্ন ৪। এসইও শিখতে কত দিন লাগে?
উত্তর: এসইও শিখতে কত দিন লাগে এটা নির্দিষ্ট ভাবে বলা কঠিন। এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যদি কেউ সিরিয়াস লার্নার হয়ে থাকে তাহলে এক-দেড় মাসে এসইও এর বেসিক শিখতে পারবে এবং ৪-৫ মাসের মধ্যে এসইও এর কৌশলগুলো ভালোভাবে রপ্ত করতে পারবে। 
প্রশ্ন ৫। এসইও শেখার পরে ফ্রিল্যান্সিং কি করা সম্ভব? 
উত্তর: এসইও শেখার পরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সবচেয়ে চাহিদাপূর্ণ যেসকল কাজগুলো রয়েছে তার মধ্যে এসইও অন্যতম। তাই এসইও শেখার পরে ফ্রিল্যান্সিং করা সম্ভব। 

এসইও কি এ সম্পর্কে শেষ মন্তব্য 

এসইও কি? এ সম্পর্কে আমাদের এখন একটা সুন্দর ধারণা এসেছে। এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিজের ওয়েবসাইটে সবার উপরে রাখা। যেন কোন নির্দিষ্ট শব্দের মাধ্যমে নিজের ওয়েবসাইট সবার আগে খুঁজে পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে ইনকাম করার জন্য এসইও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসইও সম্পর্কে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে অনেক ধৈর্য্য, অনুশীলন করতে হবে।

পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা এতক্ষণ যে, এসইও কি? এবং এসইও শিখতে কতদিন লাগে। এই বিষয় নিয়ে আলোচনা করলাম, তা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রতিটা ক্ষেত্রে এসইও গুরুত্ব অনেক বেশি। আপনি যদি এসইও কষ্ট করে এবং সময় দিয়ে এসইও শিখতে পারেন। তাহলে অল্পতে সময়ের মধ্যে আয় শুরু করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজের ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি করার কাজ করতে পারবেন।   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url