ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা

আজকের এই আর্টিকেলে আমরা ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং পাশাপাশি বিভিন্ন অনলাইন কোর্সের সাথে আপনাদের পরিচয় করে দিব। যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ক্যারিয়ার গঠন করতে পারবেন। 

ফ্রি-অনলাইন-কোর্স-দিয়ে-ক্যারিয়ার-গঠন-পরিকল্পনা

বর্তমানে প্রযুক্তির এই যুগে আমাদের কোনো কিছু শিখতে হলে আমরা সেটা খুব সহজেই অনলাইনে শিখতে পারি। অনলাইনে এমন বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে যেগুলো আমাদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে পারে। তো চলুন জানা যাক ক্যারিয়ার গঠনের জন্য এমন কিছু ফ্রি কোর্স সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা

ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা

এখন আমরা ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। আজকাল অনেকেই আমরা বিভিন্ন স্কিল শিখতে চাই অথবা ক্যারিয়ার গঠনের মতো বিভিন্ন জিনিস বা কাজ করতে চায় অনলাইনে। কিন্তু প্রথমে আমাদের কাছে তেমন কোনো অর্থ না থাকার কারণে আমরা অনেকেই অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স খুঁজি। আজকে ক্যারিয়ার গঠনের মতো এমনই কিছু ফ্রি কোর্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই কোর্সগুলো করার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের স্কিল শিখতে পারবেন যেগুলো আপনাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে এরকম বেশ কিছু প্লাটফর্ম রয়েছে যেগুলোতে ফ্রি কোর্স করা যায়। তবে আমাদের এরকম ফ্রি কোর্স করার পূর্বে অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা যেখান থেকে কোর্সগুলো করছি সে জায়গাটি ট্রাস্টেড কিনা বা আমাদের আদৌ কাজে লাগবে কিনা। আমরা বেশ কয়েকটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফ্রি কোর্সগুলো করে থাকতে পারি। যেমন ইউটিউব, এডএক্স, কোর্সেরা, উডেমি ইত্যাদি। এই প্লাটফর্ম গুলোতে কোর্স করার ক্ষেত্রে আগে আমাদের নিজেদের আগ্রহের বিষয়টি খুঁজে বের করে সে বিষয়ের উপরে কোর্স করতে হবে। 

অনলাইন কোর্স বলতে কি বোঝায়

ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা করার আগে আমাদের সকলকে জানতে হবে অনলাইন কোর্স বলতে আসলে কি বোঝায় বা কিভাবে এই কোর্সগুলো করানো হয়ে থাকে সেই সকল বিষয় সম্পর্কে। অনলাইন কোর্স বলতে মূলত অনলাইনে ভিডিওর মাধ্যমে কোন কিছু শেখানো কে বোঝায়। আজকাল বিভিন্ন বিষয়ে এই অনলাইন কোর্সগুলো আমাদের নানাভাবে সাহায্য করছে।
অনেকে এখন অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স সেল করছে অনেক ছাত্রছাত্রী এখন প্রাইভেট পড়া বাদ দিয়ে অনলাইনে বিভিন্ন বিষয়ের কোর্স করে থাকে। মূলত অনলাইন প্লাটফর্মগুলো ব্যবহার করে কোনো নির্দিষ্ট বিষয়ে কিছু শেখানোকে অনলাইন কোর্স বলে থাকে। এই অনলাইন কোর্স দুই রকমের হয় কিছু অনলাইন কোর্স আছে যেগুলো ফ্রি এবং কিছু অনলাইন কোর্স আছে যেগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয় অর্থাৎ সেগুলো পেইড।

কিভাবে অনলাইনে কোর্স করে ক্যারিয়ার গঠন করা যায়

আজকাল অনলাইনে বিভিন্ন কোর্স করে আপনি চাইলে আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন। অনলাইনে এরকম বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো করার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। এই কোর্সগুলোতে আপনাকে বিভিন্ন স্কিল শেখানো হবে এবং আপনি এই কোর্সগুলো করার মাধ্যমে সেই স্কিলে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠবেন। আপনি দক্ষ হয়ে গেলে সেই স্কিল দিয়ে আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন। এক্ষেত্রে কি ধরনের স্কিল শিখবেন সেটা আপনার উপর নির্ভর করে। 

এই স্কিলগুলোর করার পূর্বে আমাদের নিজেদের কিছুটা রিসার্চ করতে হবে। আজকাল স্কুল কলেজের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের পড়াশোনা করছে। এক্ষেত্রে তারা দেশ সেরা বিভিন্ন শিক্ষকের বিভিন্ন অনলাইন কোর্স কিনে থাকে এবং সেই কোর্স অনুযায়ী নিজেদের পড়া চালিয়ে যায়। এছাড়াও ইউটিউবসহ বেশ কিছু প্লাটফর্ম রয়েছে যেগুলোতে ফ্রি অনেক কোর্স রয়েছে। আমরা চাইলে সেরকম ফ্রি কোর্সগুলো করে নিজেদের ক্যারিয়ার নিজেরাই গঠন করতে পারি। তবে এইজন্য আমাদের দরকার ধৈর্য এবং ইচ্ছা শক্তি। 

অনলাইনে কোর্স করার ক্ষেত্রে লক্ষ নির্ধারণ করা

অনলাইনে যদি আমরা ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যে কোনো কোর্স করতে চাই তাহলে আমাদের অবশ্যই সঠিকভাবে সে কোর্সটি নির্বাচন করতে হবে। কোন কোর্সটি আমরা করতে যাচ্ছি বা সেই কোর্সের আদৌ কোনো ভ্যালু বা ডিমান্ড আছে কিনা তা আমাদের অবশ্যই আগে গবেষণা করতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য আজকাল অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রি কোর্স রয়েছে যেমন ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, এসিও ইত্যাদি। এই কোর্সগুলো করার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারি।
ফ্রি-অনলাইন-কোর্স-দিয়ে-ক্যারিয়ার-গঠন-পরিকল্পনা-বিস্তারিত
তাই অনলাইনে কোনো কোর্স করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমরা কোন স্কিলটি আসলে শিখতে চাচ্ছি। স্কিল নির্বাচন করা হয়ে গেলে উক্ত স্কিলে আমাদের অনলাইনে কী কী কোর্স ফ্রি রয়েছে তা আমাদের আগে গবেষণা করতে হবে এবং এর মধ্যে যেটি উত্তম বলে মনে হবে সেই কোর্সটি আমাদের সম্পূর্ণভাবে শেষ করতে হবে। তাই এক্ষেত্রে আমাদের আগে লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ আমরা কোন সেক্টরে যাব তারপর নির্ভর করে আমাদের অনলাইন কোর্স করতে হবে।

কোর্সের বাজার চাহিদা ও প্রতিযোগিতা যাচাই করা

আমরা কোন বিষয়ে আমাদের ক্যারিয়ার গঠন করবো বা কোন বিষয়ের উপর কোর্স করবো সেই লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে আমাদের চেষ্টা করতে হবে সেই কোর্সের বাজার চাহিদা কেমন ও প্রতিযোগিতা কেমন তা যাচাই করার। এক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আমরা যে কোর্সটি করতে যাচ্ছি এবং এই কোর্সটি করার মাধ্যমে আমরা যেই স্কিলটি শিখবো সেই স্কিলটির বাজারে চাহিদা কেমন অর্থাৎ ক্লায়েন্টদের কাছে কাজের ডিমান্ড কেমন সে সম্পর্কে আমাদের অবশ্যই আগে ধারণা নিতে হবে।

এমনও হতে পারে যে আমরা ফ্রি কোর্স করার মাধ্যমে একটি স্ক্রিল শিখলাম কিন্তু বাজারে সে স্কিলের কোন ডিমান্ড নাই অথবা সেই স্কিলের তেমন কোনো কাজ নেই। তাহলে আমাদের কোর্স করাটা বিফলে চলে যাবে আমরা যেহেতু ক্যারিয়ার গঠন করার জন্য কোর্স শিখব। তাই এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বিবেচনা করে তারপর কোর্স করতে হবে। এজন্য প্রথমে আমাদের উক্ত বিষয়ে টার্গেট অডিয়েন্সদের চিহ্নিত করতে হবে এবং তাদের প্রয়োজন বুঝতে হবে। তারা কি চাচ্ছে সে বিষয়টি আমাদের জানতে হবে এমন হতে পারে তারা যেই সার্ভিস চাচ্ছে তার বাজারে মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি প্রথম প্রথম কম দামে আমাদের সার্ভিস দিয়ে থাকি। তাহলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেড়ে যাবে।  

ইউটিউবের সাহায্যে বিভিন্ন ফ্রি কোর্স করা

আমরা যেহেতু ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করছি। তাই এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউবে আপনারা অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের অসংখ্য প্লেলিস্ট এবং কোর্স পেয়ে যাবেন যেগুলো সম্পন্ন ফ্রি এবং এই কোর্সগুলো করার মাধ্যমে আপনারা আপনাদের উক্ত স্কিলটি শিখতে পারবেন এবং সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারবেন।
ইউটিউবে আপনারা যে বিষয়ে কোর্স করতে চান সে বিষয়টি আগে সার্চ করতে হবে শেষ করার পরে আপনাদের সামনে বিভিন্ন দেশের অসংখ্য বিভিন্ন চ্যানেল ও ভিডিও চলে আসবে। এগুলোর মধ্যে এমন অনেক প্লেলিস্ট রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি আপনি এরকম একটি সম্পূর্ণ ফ্রি প্লে লিস্ট খুঁজে তারপর সে কোর্সটি সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোর্স করার জন্য প্রথমে কোন টাকা পয়সা খরচ করতে হচ্ছে না ইউটিউবের সাহায্যে আপনি একদম বিনামূল্যে একটি কোর্স সম্পন্ন করতে পারছেন।

এডএক্সের মাধ্যমে অনলাইন ফ্রি কোর্স করা

অনলাইনে ফ্রি কোর্স করার মাধ্যমে ক্যারিয়ার গঠন করার মতো আরেকটি ফ্রি প্ল্যাটফর্ম হলো এডএক্স। বিনামূল্যে অনলাইনে ফ্রি কোর্স প্রদানকারীদের মধ্যে এডএক্স অন্যতম। আপনি জানলে অবাক হবেন এই প্লাটফর্মে প্রায় আড়াই হাজারেরও বেশি বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে। এই প্লাটফর্মে হার্ভার্ড, এমআইটি, বোস্টন বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো বেশ কিছু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের কোর্স রয়েছে। এডএক্সে কোর্স করার অন্যতম সুবিধা হলো এখানে রয়েছে সংক্ষিপ্ত ভিডিও, বিভিন্ন ধরনের অনলাইন আলোচনা এবং অনুশীলন।
ফ্রি-অনলাইন-কোর্স-দিয়ে-ক্যারিয়ার-গঠন-পরিকল্পনা-জানুন-বিস্তারিত
এছাড়াও এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো এখানে আপনারা আপনাদের নিজেদের মতো বিভিন্ন কোর্স করতে পারবেন যেগুলো একদম বিশ্বমানের কোয়ালিটি সম্পন্ন। এছাড়াও এডএক্সে সফল ভাবে কোর্স সম্পূর্ণ করার মাধ্যমে আপনি বিভিন্ন পেশাদার সার্টিফিকেট পেয়ে যাবেন। এখানে বিনামূল্যে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের পেইড কোর্সও রয়েছে। বর্তমানে এডএক্সে ক্যারিয়ার উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব এবং কর্পোরেট শিষ্টাচারের মতো অসংখ্য ক্যারিয়ার গঠনের মতো কোর্স রয়েছে।

কোর্সেরার সাহায্যে অনলাইনে ফ্রি কোর্স করা

এডএক্সের মতো আরেকটি জনপ্রিয় অনলাইন ফ্রি কোর্স প্লাটফর্ম রয়েছে আর সেটির নাম হলো কোর্সেরা। বিনামূল্যে অনলাইন কোর্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোর্সেরা খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম।এই প্লাটফর্মে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড, গুগল ও আইবিএমসহ প্রায় ১৯০টির বেশি বিশ্ববিদ্যালয় ও সংস্থার বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে। যারা প্রায় কয়েক হাজার ফ্রি কোর্স সরবরাহ করে থাকে। এই প্লাটফর্মে কোর্স করার মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার দক্ষতা অর্জন করার পাশাপাশি বিভিন্ন সার্টিফিকেট পেয়ে থাকে।

কোর্সেরাতে বিনামূল্য বিভিন্ন কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের পেইড কোর্সও রয়েছে।কোর্সেরাতে বর্তমানে বিভিন্ন বিষয়ের উপর ফ্রি কোর্সের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা, পেশাদার পরিচয়ের ভিত্তি, টিমওয়ার্ক ও সৃজনশীলতা, নেতৃত্ব, সাংগঠনিক ধারণা ও ভাষা এবং পেশাগত সম্পর্কসহ বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো আমাদের ক্যারিয়ার গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উডেমি এর মাধ্যমে বিভিন্ন ফ্রি কোর্স করা

এডএক্স এবং কোর্সেরা ছাড়াও আরো একটি জনপ্রিয় অনলাইন কোর্স প্ল্যাটফর্ম হলো উডেমি। এখানে আপনারা আপনাদের নিজেদের পছন্দের বিষয়ের উপর বিভিন্ন কোর্স করতে এবং উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারবেন। এখানে আপনারা কোর্সের একটি লাইব্রেরী পেয়ে যাবেন যেখানে সকল কোর্স একসাথে থাকবে। এই কোর্সগুলো সাধারণত বিশ্বের বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা রেকর্ড করা। এছাড়াও সবচেয়ে মজার বিষয় হলো এখানে কোর্স করার জন্য শিক্ষার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার এর প্রয়োজন হয় না।
তবে এই প্লাটফর্মে ফ্রি কোর্সের সংখ্যা তুলনামূলক কম। এখানে ফ্রি এবং পেইড উভয় কোর্সে রয়েছে খুবই ভালো রিফিউ। বর্তমানে উডেমিতে ক্যারিয়ার গঠনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপযোগী কোর্স একদম বিনামূল্যে চালু রয়েছে। যার মধ্যে অন্যতম কয়েকটি কোর্স হলো নেতৃত্ব দক্ষতা, স্মার্ট লক্ষ্য নির্ধারণ ও ব্যবহার এবং সময়ের ব্যবস্থাপনা ইত্যাদি। আমরা চাইলে উক্ত এই প্লাটফর্মগুলোর মাধ্যমে খুব সহজেই ফ্রি কোর্স করে নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারবো।

শেষ কথাঃ ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা

এতক্ষণ আমরা ফ্রি অনলাইন কোর্স দিয়ে ক্যারিয়ার গঠন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স প্লাটফর্মের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমাদের অনেকের কাছে তেমন কোনো অর্থ না থাকার কারণে আমরা অনেকেই অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স করে থাকি এবং এই কোর্সগুলো করার মাধ্যমে আমরা যেই স্কিল শিখব সেই স্কিলটি ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের ক্যারিয়ার গঠন করতে পারবো। তবে অনলাইনে এরকম ফ্রি কোর্স করার আগে অবশ্যই আমাদের সেই প্লাটফর্ম সম্পর্কে এবং সেই কোর্স সম্পর্কে যথেষ্ট গবেষণা করতে হবে।

আমার মতে বর্তমানে অনলাইনের এই যুগে আমরা চাইলেই যেকোনো কিছু শিখতে পারি। শেখার জন্য আমাদের প্রথমেই অর্থ ব্যয় করার প্রয়োজন নেই আজকাল অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে যেগুলো করার মাধ্যমে আমরা খুব সহজেই উপযুক্ত স্কিল অর্জন করতে পারবো এবং সেই স্কিলকে কাজে লাগিয়ে খুব সহজে আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারবো। তবে যেকোনো কোর্স করার পূর্বে কোর্সটি আমাদের জন্য উপযুক্ত কিনা এবং যে জায়গা থেকে আমরা কোর্সটি করছি সে জায়গাটি ট্রাস্টেড কিনা তা আমাদের বিবেচনা করে তারপর কোর্স করতে হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url