dell ল্যাপটপ এর দাম ২০২৫ জানুন বিস্তারিত বিষয়
আজকের এই আর্টিকেলে আমরা dell ল্যাপটপ এর দাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা
করার পাশাপাশি আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। ল্যাপটপ কেনার
সময় আমরা খুবই চিন্তায় পড়ে যাই এবং ল্যাপটপের কোন মডেলটি কেনা উচিত তা বুঝতে
পারিনা।
তাই আজকের আর্টিকেলে আমরা ডেল ল্যাপটপের দাম জানার পাশাপাশি কেমন দামে কোন মডেলটি
আমাদের জন্য কেনা উচিত হবে সেই সম্পর্কে আলোচনা করবো। তো চলুন দেরি না
করে ডেল ল্যাপটপের দাম এবং মডেল সম্পর্কে বিস্তারিত জানা যাক।
পোস্ট সূচীপত্রঃ dell ল্যাপটপ এর দাম ২০২৫
- dell ল্যাপটপ এর দাম ২০২৫
- ল্যাপটপ কী এবং এটি কিভাবে কাজ করে
- ডেল ল্যাপটপ Dell Inspiron 15 3520 সম্পর্কে
- ডেল ল্যাপটপ Dell Vostro 15 3520 সম্পর্কে
- ডেল ল্যাপটপ Dell Vostro 15 3530 সম্পর্কে
- ডেল ল্যাপটপ Dell Inspiron 15 3530 সম্পর্কে
- ডেল ল্যাপটপ Dell XPS 13 9340 সম্পর্কে
- ডেল ল্যাপটপ ব্যবহারের কিছু সুবিধা
- ল্যাপটপ ব্যবহারের কিছু অসুবিধা
- শেষ কথাঃ dell ল্যাপটপ এর দাম ২০২৫
dell ল্যাপটপ এর দাম ২০২৫
এখন আমরা dell ল্যাপটপ এর দাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা
করবো এবং ২০২৫ সালের ডেল ল্যাপটপের কিছু মডেল সম্পর্কে বিস্তারিত ধারণা
দেওয়ার চেষ্টা করব পাশাপাশি সেই মডেল গুলোর বর্তমান দাম কেমন তাও আপনাদের
জানাবো। আমরা অনেকেই আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ল্যাপটপ ব্যবহার
করে থাকি। দৈনন্দিন বিভিন্ন কাজসহ অফিসের নানা কাজে ল্যাপটপ আমাদের
জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। ডেল একটি অতি
পরিচিত এবং বিশ্বস্ত ব্র্যান্ড হওয়ায় ল্যাপটপ কেনার সময় আমরা
অনেকেই ডেল ল্যাপটপের দাম সম্পর্কে জানতে চাই। ডেল ল্যাপটপের
দাম বাংলাদেশে সাধারণত ৪৩ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা
পর্যন্ত হয়ে থাকে।
তাই আমরা ডেল ল্যাপটপের দাম সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানার জন্য পাঁচটি
ডেল ল্যাপটপের মডেল নিয়ে এখন আলোচনা করবো এবং সেই ল্যাপটপগুলোর বর্তমানে
কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং তাদের দাম কেমন সে সম্পর্কে বিস্তারিত ধারণা
দেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে পাঁচটি ল্যাপটপ নির্বাচন করেছি
যেগুলো লো বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ এবং হাই বাজেটের মধ্যে। সেই
মডেল গুলো হলো Dell Inspiron 15 3520, Dell Vostro 15 3520, Dell Vostro 15
3530, Dell Inspiron 15 3530 এবং Dell XPS 13 9340। যেগুলোর দাম 50
হাজার টাকা থেকে শুরু করে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত।
ল্যাপটপ কী এবং এটি কিভাবে কাজ করে
ডেল ল্যাপটপের দাম জানার আগে ল্যাপটপ কী চলুন সেই বিষয়ে আপনাদের একটি
ধারণা দেই। কম্পিউটার মূলত অনেক আগে আবিষ্কার হয়েছে এবং সেই সময়
কম্পিউটার গুলো আকারে অনেক বড় হতো সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির
মাধ্যমে বর্তমানে কম্পিউটারের আকার ছোট করে এই ল্যাপটপে পরিণত করা হয়েছে।
কম্পিউটারে সাধারণত যে কাজগুলো করা যায় ল্যাপটপেও সে কাজগুলো খুব সহজেই
করা যায়। দুটি যন্ত্রতেই আমরা একই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি
এবং একই ধরনের কাজ করতে পারি। বর্তমানে প্রযুক্তির এই অভাবনীয়
আবিষ্কারের মাধ্যমে এক সময়ের বড় বড় কম্পিউটার এখন ছোট ল্যাপটপে পরিণত
হয়েছে।
ল্যাপটপ মূলত হলো একটি বহনযোগ্য কম্পিউটার। ল্যাপটপের মাধ্যমে
কম্পিউটারের সকল কাজ করা যায় এবং এটি যেখানে সেখানে বহন করে নেওয়া যায়
মূলত এটাই ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা। এটিতে কম্পিউটারের মতোই মনিটর,
কিবোর্ড, টাচ প্যাড এবং স্পিকার সহ সকল উপকরণ থাকে।পাশাপাশি যেকোনো
জায়গায় ব্যবহার করার জন্য ল্যাপটপে একটি ব্যাটারিও যুক্ত করা থাকে।
১৯৮১ সালে সর্বপ্রথম এই ল্যাপটপ আবিষ্কার করা হয়। বর্তমানে ল্যাপটপের
মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা বা যেকোনো কাজ সহজে করার পাশাপাশি এটি এক
জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারছে। ল্যাপটপ যেহেতু একটি
কম্প্যাক্ট ডিভাইস তাই এখানেও কম্পিউটারের মতো সিপিও, র্যাম, হার্ডডিস্ক
ইত্যাদি থাকলেও তা ডেস্কটপ বা কম্পিউটারের তুলনায় আকারে অনেক ছোট হয়।
বর্তমানে প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে এটি সম্ভব হয়েছে।
ডেল ল্যাপটপ Dell Inspiron 15 3520 সম্পর্কে
এবার ডেল ল্যাপটপগুলোর একটি করে মডেল এবং dell ল্যাপটপ এর দাম
২০২৫ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা যাক। আমরা আগেই বলেছি
আমরা আজকের আর্টিকেলে পাঁচটি ডেল ল্যাপটপ এর মডেল নিয়ে আলোচনা করবো।
যেগুলো একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত। আমাদের এই
ল্যাপটপের মডেলের তালিকার মধ্যে প্রথমে আসে Dell Inspiron 15
3520 এই মডেলের ল্যাপটপটি। এই ল্যাপটপটি একটি বাজেট
ল্যাপটপ। যাদের বাজেট ৫০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে
তারা Dell Inspiron 15 3520 এই মডেলটি দেখতে পারেন।
Dell Inspiron 15 3520 বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায় এবং
ভেরিয়েন্ট অনুযায়ী ল্যাপটপগুলোর দাম উঠানামা করে। Dell Inspiron
15 3520 এর কিছু প্রধান স্পেসিফিকেশন হলো এই ল্যাপটপগুলোতে core
i3, core i5 এবং core i7 এর 12th জেনারেশনের প্রসেসর ব্যবহার করা
হয়ে থাকে। তাই প্রসেসরের মডেল অনুযায়ী ল্যাপটপ গুলোর দাম কম
বেশি হয়। এছাড়াও এই ল্যাপটপে ৮ জিবি র্যাম, ২৫৬ বা ৫১২ জিবি
স্টোরেজ, ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে এবং ইন্টেল এর নিজস্ব
গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে এর দাম core i3
এর ৫৩ থেকে ৬০ হাজার টাকা core i5 এর ৬৫ থেকে ৭৫ হাজার টাকা এবং
core i7 এর ৮০ হাজার টাকা আসে পাসে হয়ে থাকে।
ডেল ল্যাপটপ Dell Vostro 15 3520 সম্পর্কে
আমাদের তালিকার আরও একটি ল্যাপটপ হলো Dell Vostro 15
3520। Dell Vostro 15 3520 সাধারণত একটি এন্টি লেভেলের
বিজনেস ল্যাপটপ। এটির দামও ভেরিয়েন্ট অনুযায়ী কম বেশি হয়ে থাকে।
সাধারণত যারা হালকা কাজ করে তারা এই ল্যাপটপটি দেখতে
পারে। বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপের দাম ৫০ থেকে ৬৫ হাজার
টাকার মধ্যে হয়ে থাকে। এই মডেলের ল্যাপটপটির বেশ কিছু
স্পেসিফিকেশন রয়েছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক।
প্রথমেই আসা যাক ল্যাপটপের প্রসেসর নিয়ে এই বাজেটের
ল্যাপটপগুলোতে সাধারণত core i3 এর 12th জেনারেশন বা core i5 এর
12th জেনারেশন ব্যবহার করা হয়ে থাকে। তাই
প্রসেসরের মডেল অনুযায়ী ল্যাপটপের দাম কম বেশি হয়। পাশাপাশি
এই ল্যাপটপগুলোতে ৮ জিবি থেকে ১৬ জিবি র্যাম ব্যবহার করা হয়ে থাকে
এবং ১২০Hz এর ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও
এগুলোতে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.২
ব্যবহার হয়ে থাকে। ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে ইন্টেলের
ইউএসডি গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশ মার্কেটে
সাধারণত এর দাম core i3 হলে ৫০ এবং core i5 হলে ৬৫ হাজার টাকা হয়ে
থাকে। মোটামুটি অফিশিয়াল কাজের জন্য এটি একটি ভালো ল্যাপটপ।
ডেল ল্যাপটপ Dell Vostro 15 3530 সম্পর্কে
এরপর আসা যাক Dell Vostro 15 3530 সম্পর্কে। Dell Vostro 15 3530
সাধারণত একটি শক্তিশালী ল্যাপটপ। এটির দামও ভেরিয়েন্ট অনুযায়ী কম
বেশি হয়ে থাকে সাধারণত যারা ভারী বা প্রফেশনাল কাজ করে তারা এই
ল্যাপটপটি দেখতে পারে। বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপের দাম ৫২ থেকে
৭৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এই মডেলের ল্যাপটপটির বেশ কিছু
স্পেসিফিকেশন রয়েছে।
Dell Vostro 15 3530 ল্যাপটপে প্রসেসর হিসাবে সাধারণত core i3 এর
13th জেনারেশন বা core i5 এর 13th জেনারেশন ব্যবহার করা হয়ে থাকে।
১৩ জেনারেশনের প্রসেসর ব্যবহার করায় ল্যাপটপগুলো অনেক শক্তিশালী
কাজ করতে পারে। ল্যাপটপগুলোতে এছাড়াও ৮ জিবি থেকে ১৬
জিবি ডিডিআর ফোর র্যাম ব্যবহার করা হয়। আবার ১২০Hz বা ১৪৪Hz
এর ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এগুলোতে
ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি এবং এইচডিএমআই পোর্ট
সহ যাবতীয় ফিচার ব্যবহার করা হয়ে থাকে। ল্যাপটপের গ্রাফিক্স
হিসেবে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স বা ইন্টেল আইরিস এক্সই
গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশ মার্কেটে সাধারণত এর
দাম core i3 হলে ৫২ এবং core i5 হলে ৭৫ হাজার টাকা হয়ে থাকে।
ডেল ল্যাপটপ Dell Inspiron 15 3530 সম্পর্কে
Dell Inspiron 15 3530 আমাদের তালিকার শেষ মিড রেঞ্জ
বাজেট ল্যাপটপ। এই ল্যাপটপের দাম প্রায় ৬০ টাকা থেকে শুরু
করে ৯৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আগের মডেলের ল্যাপটপে যেমন
প্রসেসর ১৩ জেনারেশনের হলেও core i7 ছিল না কিন্তু এই
ল্যাপটপের ভেরিয়ান্টে core i7 এর ১৩ জেনারেশন রয়েছে। এটি
একটি অত্যন্ত শক্তিশালী ল্যাপটপ হওয়ায় যেকোনো ধরনের কাজে এই
ল্যাপটপ দিয়ে সহজেই করা যায়। এই ল্যাপটপগুলোর বেশ কিছু
স্পেসিফিকেশন রয়েছে বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপের
দাম স্পেসিফিকেশন অনুযায়ী কম বেশি হয়।
Dell Inspiron 15 3530 ল্যাপটপে প্রসেসর হিসাবে সাধারণত core i3
এর 13th জেনারেশন বা core i5 এর 13th জেনারেশন এবং core i7 এর
13th জেনারেশন ব্যবহার করা হয়ে থাকে। আমরা আগেই বলেছি ১৩
জেনারেশনের প্রসেসর ব্যবহার করায় ল্যাপটপগুলো অনেক ভারি কাজ করতে
পারে। ল্যাপটপগুলোতে এছাড়াও ৮, ১৬ বা ৩২ জিবি ডিডিআর ফোর র্যাম
ব্যবহার করা। ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে সহ যাবতীয় আধুনিক ফিচার
এই ল্যাপটপে পাওয়া যায় যেমন ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি এবং
এইচডিএমআই পোর্ট ইত্যাদি। এছাড়াও এই ল্যাপটপগুলো সাধারণত
উইন্ডোজ ইলেভেনে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। বাংলাদেশ
মার্কেটে সাধারণত এর দাম core i313th gen ৬০ থেকে ৬৫ হাজার টাকা,
core i513th gen ৭০ থেকে ৭৫ হাজার টাকা এবং core i713th gen ৮০
থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ডেল ল্যাপটপ Dell XPS 13 9340 সম্পর্কে
dell ল্যাপটপ এর দাম ২০২৫ আমাদের এই তালিকার পাঁচটি ল্যাপটপের
মধ্যে শেষ ল্যাপটপটি একটি হাই এন্ড ল্যাপটপ এবং এটার দাম
অন্যান্য ল্যাপটপের তুলনায় অনেক বেশি। Dell XPS 13 9340
এর দাম বাংলাদেশের মার্কেটে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা থেকে
শুরু করে ২ লাখ ৮৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি
একটি অত্যন্ত শক্তিশালী ল্যাপটপ যা অন্যান্য ল্যাপটপ থেকে
যেকোনো ধরনের কাজ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে
পারে। এই ল্যাপটপগুলোর দাম এত বেশি হওয়ার কারণ হলো এই
ল্যাপটপগুলোতে অনেক উন্নত মানের স্পেসিফিকেশন ব্যবহার করা হয়ে
থাকে।
Dell XPS 13 9340 এই ল্যাপটপে সাধারণত কয়েক
ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে এবং ভেরিয়েন্ট অনুযায়ী
সেগুলোর দাম এক এক রকম হয়। Dell XPS 13 9340 এ ১৪ তম
জেনারেশনের Intel Core Ultra 5 125H বা Intel Core
Ultra 7 155H প্রসেসর ব্যবহার করা হয়ে
থাকে যেগুলো অত্যন্ত শক্তিশালী প্রসেসর। প্রসেসরের
পাশাপাশি এগুলোতে ১৬ বা ৩২ জিবির ডিডিআর ফাইভ
র্যাম ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি স্টোরেজ
হিসেবে সাধারণত ৫১২ জিবি বা ১ টেরাবাইটের M.2 PCIe NVMe
SSD ব্যবহার করা হয়ে থাকে।
এই ল্যাপটপগুলো সাধারণত স্ক্রিন টাচ হয়ে থাকে অর্থাৎ আপনি
চাইলে স্ক্রিনে টাচ করে ল্যাপটপের মাধ্যমে কাজ করতে পারবেন
এবং ডিসপ্লেগুলো অত্যন্ত হাই কোয়ালিটির ওলেড
ডিসপ্লে হয়ে থাকে। এছাড়াও এগুলোতে যাবতীয় প্রয়োজনীয়
পোর্ট অত্যন্ত হাই কোয়ালিটি সম্পন্ন হয় যেমন ওয়াইফাই
হিসেবে এখানে ইন্টেল কিলার সেভেন ব্যবহার করা হয় এবং
ব্লুটুথ ৫.৪ ব্যবহার করা হয়। পাশাপাশি এগুলোর ওয়েবক্যাম
এবং অন্যান্য ফিচার অত্যন্ত শক্তিশালী হয় বাংলাদেশ
মার্কেটে এর দাম Core Ultra 5 হলে প্রায় ২ লাখ ২০ হাজার
টাকা এবং Core Ultra 7 হলে ২ লাখ ৪০ থেকে ২ লাখ ৮৫
হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ডেল ল্যাপটপ ব্যবহারের কিছু সুবিধা
এখন আমরা ডেল ল্যাপটপ সহ অন্যান্য ল্যাপটপ ব্যবহার করার
কিছু সুবিধা নিয়ে আলোচনা করবো ডেল একটি অত্যন্ত পরিচিত
এবং নামকরা ব্র্যান্ড হওয়ায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ
ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে। ডেল ল্যাপটপ ব্যবহার
করলে আমরা সাধারণত একটি ভালো মানের কাস্টমার
সার্ভিস পাবো। আমরা ল্যাপটপ কেনার পরে
যদি ল্যাপটপের কোনো ধরনের সমস্যা হয় বা
কোনো পার্টস নষ্ট হয়ে যায় তাহলে ডেল কোম্পানির
ল্যাপটপ হওয়ায় আমরা কাস্টমার সার্ভিস পাওয়ার পাশাপাশি
আমাদের সেই উক্ত পার্টসের রিপ্লেসমেন্টও পাবো। মূলত
ডেল একটি প্রতিষ্ঠিত এবং নামকরা ব্র্যান্ড হওয়ায় এই
সুবিধা গুলো আমরা ভোগ করতে পারবো।
এছাড়াও ল্যাপটপের বেশ কিছু সুবিধা রয়েছে ল্যাপটপের
সুবিধাগুলো হলো ল্যাপটপ একটি কম্প্যাক্ট ডিভাইস হাওয়ায়
যেকোনো জায়গায় এটাকে বহন করা যায় এবং এটি ব্যবহার করতে
তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। আমরা চাইলে এটিকে যেকোনো
জায়গায় যেকোনভাবে ব্যবহার করতে পারি পাশাপাশি ল্যাপটপের
সাথে ব্যাটারি থাকায় আমরা চাইলে ল্যাপটপ নিয়ে বিছানায়
শুয়ে বা বসেও কাজ করতে পারি এবং কারেন্ট চলে গেলেও আমাদের
ল্যাপটপটি সাথে সাথে বন্ধ হবে না। মতো এগুলোই হলো ডেল
ল্যাপটপের সুবিধা।
ল্যাপটপ ব্যবহারের কিছু অসুবিধা
ডেল সহ যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপে যেমন সুবিধা রয়েছে
তেমনি এর কিছু অসুবিধার দিকও রয়েছে। আমরা যেহেতু
সুবিধার কথা বললাম পাশাপাশি আমাদের উচিত ল্যাপটপের
কিছু অসুবিধার দিকও তুলে ধরার। ল্যাপটপের সর্বপ্রথম
অসুবিধা হলো এটির দাম ডেস্কটপ বা কম্পিউটারের তুলনায়
অনেক বেশি হয়ে থাকে। পাশাপাশি এটি কম্প্যাক্ট ডিভাইস
হওয়ায় কম্পিউটারের সকল জিনিস এখানে কম্প্যাক্ট ভাবে
যুক্ত করা থাকে সে কারণে কম্পিউটারের মতো কর্মদক্ষতা
পাওয়া যায় না এবং ভারী কাজের ক্ষেত্রে ল্যাপটপ খুব
একটা উপকার দিতে পারে না।
এছাড়াও ল্যাপটপের নানা ধরনের জিনিস প্রায় নষ্ট
হয়ে থাকে যেমন ল্যাপটপের কিবোর্ড। আবার নষ্ট হয়ে গেলে
তা পরিবর্তন করতেও অধিক দাম দিতে হয় এছাড়াও এর সবথেকে
বড় অসুবিধা হলো প্রয়োজন মতো যেকোনো পার্টস আপগ্রেড করা
যায় না। মূলত এই অসুবিধাগুলো ছাড়াও আরও বেশ কিছু
অসুবিধা রয়েছেন ল্যাপটপের তবে অসুবিধা থাকা
সত্ত্বেও প্রয়োজনের জন্য আজকাল প্রায় সবাই এটি ব্যবহার
করছে।
শেষ কথাঃ dell ল্যাপটপ এর দাম ২০২৫
উপরের এই আর্টিকালে আমরা এতক্ষণ dell ল্যাপটপ এর
দাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং
আপনাদের সাথে ডেল ল্যাপটপের দাম সম্পর্কে একটি
সম্পূর্ণ দিক নির্দেশনা দিলাম। আজকের এই আর্টিকেলে
আমরা মূলত dell এর পাঁচটি ল্যাপটপ নির্বাচন করেছিলাম
যেগুলো লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত এবং
সেগুলোতে কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং সেগুলোর দাম
কেমন তা নিয়ে আমরা এতক্ষন বিস্তারিত আলোচনা করলাম।
আমার মতে ডেল একটি অত্যন্ত বিশ্বস্ত
ব্র্যান্ড তাই ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের ডেল
ব্র্যান্ডের ল্যাপটপ কেনা উচিত। ডেল ব্র্যান্ডের
অসংখ্য ল্যাপটপ হয়েছে যেগুলোর দাম বাংলাদেশে ৫০ হাজার
টাকা থেকে শুরু করে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত। তাই
ল্যাপটপ কেনার সময় প্রয়োজন অনুযায়ী এবং দাম
অনুযায়ী আমাদের ল্যাপটপের মডেল নির্বাচন করতে
হবে।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url