কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব? বর্তমান সময়ে আমাদের অনেকের মনেই এ ধরনের প্রশ্ন থাকে। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করা যায় আমরা সবাই জানি, কিন্তু কিভাবে শুরু করব এই বিষয়ে হয়তো অনেকেরই কোন অভিজ্ঞতা নেই।
কিভাবে-অ্যাফিলিয়েট-মার্কেটিং-করে-অর্থ-আয়-করব.webp
বর্তমান বিশ্বে অনলাইন থেকে অর্থ আয় করার একটি বড় উৎস হল অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রযুক্তির এই অগ্রযাত্রার সাথে সাথে দিন দিন এর চাহিদাও অধিকারে বৃদ্ধি পাচ্ছে। এজন্যই মূলত আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

পোস্ট সূচীপত্রঃ কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব

বর্তমান বিশ্বের প্রায় সব কাজের ক্ষেত্রেই আমরা অনলাইন জগতে একটিভ থেকে থাকি। আমাদের দৈনন্দিন জীবনেই এই অনলাইন প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। আমরা কেউ কেউ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করে আমাদের জীবনের মূল্যবান সময় গুলো নষ্ট করি, আবার কেউ এগুলোর মাধ্যমে ব্যবহার করেই পর্যাপ্ত পরিমাণে অর্থ আয় করে। এই যে অনলাইন থেকে যে সকল ব্যক্তিরা অর্থ আয় করে, এদের মধ্যে বড় একটি অংশ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করে থাকে। 

তাই আপনিও যদি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনলাইন থেকে অর্থ করতে চান? তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম সহজ এবং গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে আহামরি কোন অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন হয় না। আপনি দৈনন্দিন জীবনে যেমন ফেসবুক, instagram, google ব্যবহার করেন, এই ব্যবহার করার মাধ্যম এবং সময়কে কাজে লাগিয়েই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।

এখন হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমার তো এ বিষয়ে কোন অভিজ্ঞতা নেই, আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব, কোথায় থেকে শুরু করলে আমার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সহজ হবে এবং দ্রুত সাফল্যে পৌঁছাতে পারবো। চিন্তার কোন কারণ নেই আপনার এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই আর্টিকেল। মূলত আজকে আমরা আমাদেরই আর্টিকেলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি

আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বর্তমান প্রযুক্তির এই যুগে অনলাইন থেকে অর্থ আয় করার একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন এক ধরনের মার্কেটিং ব্যবস্থা, যেখানে আপনি সরাসরি নিজের কোন পণ্য বিক্রি না করেও অর্থ আয় করতে পারবেন। মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটাই হলো অন্য কোন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা নিজের মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া।

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে

মূলত যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করে হলো রেফার করা, যেমন আমি আপনাকে একটি উদাহরণস্বরূপ বুঝিয়ে দেই, মনে করুন আপনার একটা পরিচিত ভাই বাজার থেকে একটি ঘড়ি ক্রয় করল, সে এই ঘড়ি কিছুদিন ব্যবহারের পর দেখল যে ঘড়িটি আসলেই সবদিক দিয়ে ভালো এবং বেশ ব্যবহারের উপযোগ্য, এখন সে এই ঘড়ি ব্যবহার করার পর, আপনাকেও সাজেস্ট করল যে বাজারের মধ্যে এই দোকানের ঘড়ি সবচেয়ে ভালো এবং দামি খুব শাস্ত্রই।

ভাইয়ের কারণেই ওই দোকানদারের ব্যবসা বৃদ্ধি হলো। কিন্তু আপনার বন্ধু যে আপনাকে সাজেস্ট করলো ওই দোকান থেকে ঘড়ি কেনার জন্য, এতে কিন্তু তার কোন লাভ হলো না। এর থেকে বাস্তবতায় সে যদি আগে থেকে দোকানদারের সাথে চুক্তিবদ্ধ থাকতো যে, আমার মাধ্যমে আপনার দোকান থেকে মানুষজন ঘড়ি ক্রয় করবে তার বিনিময়ে আপনি আমাকে কিছু কমিশন দিবেন।
তাহলে কিন্তু অবশ্যই আপনার পরিচিত ভাই আপনার পণ্য কেনার মাধ্যমে, দোকানদারের কাছ থেকে কমিশন নিয়ে আয় করতে পারত। আর এই যে কমিশন পেল এই মাধ্যমটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনলাইনে আপনাকে আপনার পরিচিত ভাই যে কাজটি করেছে আপনাকে ঠিক একই কাজ করতে হবে। শুধু ভিন্ন মাধ্যমে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য প্রথমে আপনাকে অ্যাফিলিয়েট শেয়ার করে, বিশ্বস্ত এবং ভালো কমিশন দেয়। এমন কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের পণ্যের লিংক তৈরি করে নিতে হবে। 

এরপর আপনার লিংকটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করতে হবে, এক্ষেত্রে দেখা যাবে আপনার শেয়ার করা লিংক এর মাধ্যমে যারা ওই সকল প্রতিষ্ঠানের পণ্য বা সেবা গ্রহণ করবে, তখন আপনি কমিশন পাবেন। আর এই কমিশনই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম। হয়তো আপনার এখন একটু নিজের কাছে কঠিন মনে হইতেছে। কিন্তু কিছুদিন এর সাথে লেগে থাকার পর আপনি খুব দক্ষ ভাবে এটি করতে পারবেন এবং শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করেই মাস শেষে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। 

বর্তমান সময় অ্যাফিলিয়েট মার্কেটিং এর চাহিদা কেমন

বর্তমান সময়ে সারা বিশ্বে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। কারণ মানুষ এখন প্রযুক্তির সাথে উন্নতিশীল, যেমন বর্তমান বিশ্বে অনলাইন কেনাকাটার চাহিদা আগের থেকে অধিকারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর যত অনলাইন কেনাকাটার চাহিদা বাড়ছে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং এরও গুরুত্ব তত বাড়ছে। 
বর্তমান-সময়-অ্যাফিলিয়েট-মার্কেটিং-এর-চাহিদা-কেমন.webp
এক্ষেত্রে হিসাব করলে দেখা যায় বর্তমান সময়ের থেকে ভবিষ্যতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চাহিদা আরও অধিকারে বৃদ্ধি পাবে। তাই অ্যাফিলিয়েট মার্কেটিং এই দক্ষ হয়ে এটিকে ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে নিশ্চিন্তে নেওয়া যায়।

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব

আপনাকে সুক্ষভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে, প্রথমেই আপনার প্রচার করা পণ্য বা সেবা নির্ধারণ করে নিতে হবে। যেমন আপনি কোন ধরনের পণ্যের মার্কেটিং ভালো করতে পারবেন, কোনটার প্রতি গ্রাহকদের চাহিদা বেশি এবং আপনি খুব সহজেই গ্রাহকদের সামনে উপস্থাপন করতে পারবেন, সঠিকভাবে এ বিষয়টি নির্বাচন করতে হবে। আপনার নির্বাচন করা পণ্যের উপর ভিত্তি করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম শেয়ার করে, বিশ্বস্ত এবং সঠিক সময় কমিশনের পেমেন্ট দিয়ে দেয়। এ ধরনের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের পণ্যে মার্কেটিং করতে আপনার নিজের একটি লিংক তৈরি করে নিতে হবে।
অ্যাফিলিয়েট প্রোগ্রামার প্রতিষ্ঠান যখন তাদের পণ্যের লিংক আপনার কাছে দিয়ে দিবে, তখন আপনার একমাত্র কাজ থাকবে এই লিংকটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ জনপ্রিয় আরো যে সকল প্লাটফর্ম আছে সেগুলোতে নিয়মিত মার্কেটিং চালিয়ে যাওয়া। আপনি যদি ধৈর্য ধারণ করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়মিত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন? তাহলে ধীরে ধীরে আপনার মার্কেটিং অভিজ্ঞতা বাড়বে এবং আপনার নিজের গ্রাহকও কিছু বেড়ে যাবে। ফলে এভাবেই ধীরে ধীরে আপনি একজন প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটর হয়ে যাবেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কোন ধরনের ডিভাইস প্রয়োজন

যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে করতে হয়, তাই সর্বপ্রথম আপনার কাছে ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। উন্নত ইন্টারনেট সংযোগ থাকার পাশাপাশি একটি ভালো ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলে খুব সহজেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে মোবাইল দিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যেহেতু এটি শুধুমাত্র লিংক শেয়ার করার মার্কেটিং করার কাজ। 

তবে আপনি যখন এটিকে ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে নিবেন, তাহলে আপনার জন্য একটি ভালো মানের ডিভাইস দিয়ে শুরু করাই ভালো হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করে দ্রুত সাফল্য অর্জনের জন্য আপনার আরেকটি যে জিনিস প্রয়োজন হবে, তা হল একটি ওয়েবসাইট বা আপনার নিজের প্রফেশনাল একটি ফেসবুক পেজ। এগুলো থাকলে মূলত আপনার সংগ্রহ করা বিভিন্ন পণ্যের অ্যাফিলিয়েট লিংক এখানে দিয়ে রাখলে, পরবর্তীতে আপনি শুধু ইমেইল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুধু মার্কেটিং চালিয়ে যেতে হবে।

এক্ষেত্রে দেখা যাবে আপনার মার্কেটিংয়ের মাধ্যমে যদি কোন ব্যক্তি আপনার পেজ বা ওয়েবসাইট ভিজিট করে, তাহলে একসাথে একাধিক পণ্যের সমাহার দেখতে পারবে। এক্ষেত্রে আপনার সেল তুলনার চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে এবং ভালো পরিমাণে একটা অর্থ আয় করতে পারবেন। মূলত এটি করার জন্য একটি ভালো মানের ল্যাপটপ হলে ভালো হবে। মোবাইল ফোন দিয়েও করা যাবে তবে দ্রুত সাফল্য পেতে হলে এই ডিভাইস গুলো লাগবে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম কোনটি

আমরা অনেকেই জানতে চাই কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম কোনটি। দেখুন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক, এটি সারা বিশ্বের অ্যাফিলিয়েট মার্কেটরদের কাছে মার্কেটিং করার একটি অন্যতম মাধ্যম। কারণ এখানে মানুষজন অ্যাক্টিভ থাকে বেশি এবং এখানকার মার্কেটিং কৌশল অনেক সহজ। এক্ষেত্রে আপনি চাইলে ফেসবুক মার্কেটিং সর্বপ্রথম শিখতে পারেন, যদি ফেসবুক মার্কেটিং শিখে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে।

এছাড়াও আপনি চাইলে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার পণ্যের লিংক দিয়েও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে গ্রাহক আনতে পারবেন। এতে আপনার সেলও বাড়বে অর্থ আরো বাড়বে এবং আপনার ওয়েবসাইট থেকে গ্রাহকগণ ক্রয় করার কারণে এক সময় আপনার ওয়েবসাইটের সাথে পরিচিত হয়ে যাবে। তখন আপনার নিজের একটি পরিচয় থাকবে এবং যেকোনো পণ্য সেল করা অনেক সহজ হয়ে যাবে। এতে আপনি ভবিষ্যতে চাইলে নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন খুব সহজেই। শুরুর দিকে এটি একটু কষ্টকর হলেও ধৈর্য পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুবিধা

অ্যাফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনার পরিশ্রম ছাড়া কোন ধরনের ইনভেস্ট করার প্রয়োজন নেই। আপনি বিনা পুঁজিতে অন্যের মার্কেটিং এর মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন। যেহেতু আপনার নিজের কোন ইনভেস্ট করা নেই, এক্ষেত্রে কোন ব্যবসায় লস বা কোন পণ্য হারানোর ঝুঁকিও নেই, আপনার কাজ থাকবে শুধুই মার্কেটিং করা। মার্কেটিং করে পণ্য সেল করতে পারলে ইনকাম না করতে পারলে ইনকাম নেই। 
এক্ষেত্রে দেখা যায় যদি আপনার একবার মার্কেটিং করার অভিজ্ঞতা হয়ে যায়, তখন আপনার চিন্তা করতে হবে না কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব বরং আপনি এখান থেকে বিনা ঝুঁকিতে ভালো একটা অর্থ আয় করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাবে আপনার কারো অধীনে থেকে কাজ করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের ইচ্ছামত সময় কাজে লাগিয়ে যেকোনো জায়গায় থেকেই এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং করার এই অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতে বড় উদ্যোক্তা হতে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কতটুকু অভিজ্ঞতা প্রয়োজন

অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। শুধু এটি কিভাবে কাজ করে এতটুকু জানলেই যথেষ্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনার সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন তা হল পরিশ্রম এবং ধৈর্য ধারণ করা। 
কিভাবে-অ্যাফিলিয়েট-মার্কেটিং-করে-অর্থ-আয়-করব.webp
কারণ যে কোন ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে হলে শুরুর দিকে এটির পথ অনেক কঠিন হয়। কিন্তু যদি নিজের উপর আত্মবিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা যায়। তাহলে অবশ্যই ওই জায়গা থেকে সাফল্য অর্জন করা যায়। তাই আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান? প্রথমে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এগুলো যদি এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারেন, তাহলেই এখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠকগণ, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ আয় করব জানতে পেরেছেন। জীবনে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং না যে কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে অবশ্যই আমাদেরকে ধৈর্য এবং পরিশ্রম করতে হবে পাশাপাশি নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, তাতেই সাফল্য নিশ্চিত। যদি আমাদের আজকের এই আর্টিকেলটি ভালো লাগে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url