ইসলামিক দৃষ্টিতে হালাল ইনকামের গুরুত্ব
পোস্ট সূচীপত্রঃ ইসলামিক দৃষ্টিতে হালাল ইনকামের গুরুত্ব
- ইসলামিক দৃষ্টিতে হালাল ইনকামের গুরুত্ব
- হালাল ইনকাম বলতে কি বুঝায়
- ইসলামে হালাল ইনকামের উপায় কি
- হালাল ইনকাম না করলে ইসলামের কি শাস্তি আছে
- হারাম ইনকাম করলে দোয়া কবুল হয় না কেন
- হালাল ইনকাম দিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উপায়
- হারাম ইনকাম থেকে মুক্ত থাকার ইসলামিক উপায়
- ইসলামের দৃষ্টিতে হারাম ইনকামের ক্ষতি কতটা ভয়াবহ
- রাসূল(স) হালাল ইনকাম সম্পর্কে কি বলেছেন
- লেখকের শেষ কথা
ইসলামিক দৃষ্টিতে হালাল ইনকামের গুরুত্ব
হালাল ইনকাম বলতে কি বুঝায়
মূলত হালাল ইনকাম বলতে বোঝায় ইসলামিক শরিয়াসম্মত বৈধ এবং সৎপথে ইনকাম করাকে। যা আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে এবং বৈধতার সাথে পরিচালিত। ইসলাম ধর্মে আমাদের মুসলমানদের জন্য হালাল পথে ইনকাম করা অত্যন্ত গুরুত্ব অপরিসীম। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র ইনকামের উৎসাহ দেননি বরং হালাল এবং বৈধ পথে ইনকাম করতে আর অবৈধ এবং হারাম পথে ইনকাম করতে নিষেধ করেছেন। মোট কথা বলতে গেলে ইসলামের সকল নিয়মকানুন মেনে, শরিয়াসম্মত বৈধ উপায়ে ইনকাম করাকেই হালাল ইনকাম বোঝায়।
ইসলামে হালাল ইনকামের উপায় কি
- ব্যবসা-বাণিজ্য করা: সৎ পথে ব্যবসা করা শুধুমাত্র হালাল ইনকামের পদ্ধতি নয় বরং এটি সুন্নত। কারণ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন। তাই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তার জীবন অনুসরণ করে আমরা ব্যবসা-বাণিজ্য করলে অবশ্যই এটি হালাল এবং আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য হবে। যেকোনো ব্যবসার ক্ষেত্রে আমরা যদি মাপে সঠিক দেই, কোন ব্যক্তির সাথে প্রতারণা না করে সত্য কথা বলে সৎপথে বিক্রি করি তাহলে ইসলামের শরীয়ত অনুযায়ী এটি অবশ্যই হালাল হবে। ব্যবসা সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম, "সূরা বাকারা আয়াত ২৭৫"
- চাকরি করা: বর্তমান সময়ে আমাদের দেশের বেশিরভাগ জীবিকা নির্বাহ করে চাকরির উপর। এটি হালাল নাকি হারাম এ বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনি যে চাকরি করেন তার ওপর। যেমন কেউ ব্যাংক, বীমা আবার কেউ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি। তবে আপনি যেখানেই চাকরি করেন না কেন, সব সময় নিজেকে ন্যায় এবং নিষ্ঠার পথে রাখতে হবে। আপনার চাকরি করা প্রতিষ্ঠানটি কতটুকু সৎ তারা অন্যের হক মেরে খায় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
- কৃষিকা: বর্তমান জামানায় হালাল ইনকামের সবচেয়ে সুন্দর মাধ্যম হলো কৃষিকাজ। কারণ ফেতনার এই যুগে আপনি যদি নিজের শারীরিক পরিশ্রম দিয়ে সৎপথে কৃষিকাজ করতে পারেন, এটিই হবে আপনার হালাল ইনকামের সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। এছাড়াও কৃষিকাজ কে ইসলাম একটি মহৎ পেশা হিসেবে গুরুত্ব দিয়েছে।
- ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ: বর্তমান সময় মানুষের আয়ের একটি বড় উৎস হলো অনলাইন ইনকাম। অনেকেই অনলাইনে ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এ ধরনের বিভিন্ন অনলাইন ইনকাম করে থাকে। কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে এটি হালাল নাকি হারাম। এটিকে কতটুকু সামর্থ্য সমর্থন করে। পরিশ্রম করে, অন্যের হক মেরে না ইনকাম করলেই সেটিকে ইসলাম সমর্থন করে থাকে।
হালাল ইনকাম না করলে ইসলামের কি শাস্তি আছে
হারাম ইনকাম করলে দোয়া কবুল হয় না কেন
হারাম ইনকাম ইসলামের চরমভাবে নিষিদ্ধ, কারণ হারাম ইনকাম সব সময় অন্যের হক মেরে, অন্যের উপর জুলুম করে এবং অসৎ পথে করতে করতে হয়। যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ কোন ইবাদত করতে গেলে, আগে শরীর পাক পবিত্র থাকতে হয়, শরীরের মধ্যে অর্জিত শক্তি থাকতে হয়, আর এই শক্তিগুলো প্রদান করে হালাল ইনকাম। এক্ষেত্রে যদি আপনি ইসলামের বিধি-বিধান লংঘন করে অসৎ পথে ইনকাম করেন, তাহলে এটি সম্পূর্ণ ইসলামের বিধান লংঘন করা হলো। যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
হালাল ইনকাম দিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উপায়
হালাল পথে ইনকাম করা মুসলমানদের জন্য ইসলামে খুবই সম্মানীয়। এই হালাল পথে ইনকাম করলে আল্লাহ তা'আলা বান্দার উপর সন্তুষ্ট থাকেন, রাসূল সাল্লাল্লাহু সালামের মহব্বত তার দিলে স্থায়ী থাকে, ফলে আল্লাহ তা'আলা তার উপর সন্তুষ্টি থাকেন। কারণ হালাল পথে জীবিকা নির্বাহ করে আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করলে তার সাথে সাথে তিনি কবুল করে নেন। এভাবেই সৎ পথে পরিশ্রম করে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো নিয়মিত পালন করলে তিনি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান।
হারাম ইনকাম থেকে মুক্ত থাকার ইসলামিক উপায়
ইসলামের দৃষ্টিতে হারাম ইনকামের ক্ষতি কতটা ভয়াবহ
আমাদের ঈমান, আকিদা সবকিছু আল্লাহ তায়ালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর বিশ্বাসের উপর। আমাদের সব সময় উচিত কুরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী জীবন ধারাকে বাস্তবায়ন করা। সব সময় সৎ পথে আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্য ইনকাম করা। যেহেতু হালাল ইনকাম করা ইসলামের একটি বিধি-বিধান। তাই হালাল ইনকাম না করে হারাম পথে ইনকাম করলে এটি অবশ্যই ইসলামের বিধান লংঘন করা। আর যে ব্যক্তি ইসলামের বিধি-বিধান লংঘন করল সে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহ এবং তার রাসূল সাঃ এর দুশমন। আর এই দুশমনের শাস্তি ভয়াবহ। তো চলুন জেনে নেই ইসলামের দৃষ্টিতে হারাম পথে ইনকাম করলে একজন মুসলমান ব্যক্তির জন্য কতটা ভয়াবহ।
- দোয়া কবুল হয় না: আল্লাহ তাআলার কাছে নামাজ এবং দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো শরীর এবং মন পাক পবিত্র থাকতে হবে। এক্ষেত্রে যদি কোন ব্যক্তি হারাম পথে ইনকাম করে তাহলে তার শরীর নাপাক হয়ে যায়, আর নাপাকি অবস্থায় কোন ব্যক্তির দোয়া আল্লাহ তায়ালার কাছে কবুল হয় না।
- ধ্বংস অনিবার্য: যে ব্যক্তি হারাম পথে ইনকাম করে তার ধ্বংস অনিবার্য একা থাকে। কারণ মহান আল্লাহ তাআলা হারাম ইনকাম কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পবিত্র কুরআন উল্লেখ আছে " হে মুমিনগণ তোমরা আল্লাহ ভয় করো এবং সুদের বকেয়া ছেড়ে দাও" অতঃপর তোমরা যদি তা না করো তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। সূরা বাকারা ২৭৮।
- কবরে ভয়াবহ শাস্তি: হারাম ভক্ষণকারী শরীর কখনোই বেহেস্তে প্রবেশ করিবে না, তাই কোন ব্যক্তি যদি হারাম পথে ইনকাম করে, তাহলে তার কবরে ভয়াবহ শাস্তি হবে। কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর সামনে কঠিন জবাব করতে হবে। এবং তার জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী জায়গা।
(রাসূল (স) হালাল ইনকাম সম্পর্কে কি বলেছেন
ইসলামে হালাল পথে ইনকাম করা শুধু দুনিয়ার প্রয়োজন নয় বরং এটি মুসলমানদের ঈমানের একটি অঙ্গ। রাসূল সাঃ বলেন হালাল পথে ইনকাম করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থাৎ নামাজ, রোজা যেমন ফরজ হালাল পথে ইনকাম করাও ফরজ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (স) আরো বলেন, যে ব্যক্তি নিজের হাতে পরিশ্রম করে খায়, আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠকগণ, আজকের এই আর্টিকেলে আমরা ইসলামিক দৃষ্টিতে হালাল ইনকামের গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তা'আলা আমাদের সকলকে তার বিধি-বিধান মেনে হালাল পথে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আমিন। আমাদের আজকের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url