স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ সম্পর্কে জেনে নিই

স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ এখন শুধু আয়ের উপায় না দক্ষতা তৈরির এক বাস্তব সুযোগ। ক্লাস শেষে অল্প সময়ে করা যায় এমন কিছু কাজ আছে যা ঝামেলাহীন আর মানসিক চাপ ও কম।
স্টুডেন্টদের-জন্য-সহজ-পার্ট-টাইম-কিছু-কাজ-সম্পর্কে-জেনে-নিই
নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি স্বাধীনতা অর্জনের পথও খুলে যায় এই ছোট ছোট উদ্যোগে। যাদের পড়াশোনার ফাঁকে আয় করার ইচ্ছা আছে তারা এসব পার্ট টাইম কাজ দিয়ে ভালোভাবে জীবন যাপন শুরু করতে পারে।

পেজ সূচিপত্র: স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ

স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ

স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ বলতে এমন কিছু কাজ বা পেশা বোঝায় যেগুলো কম সময় শিখে নেয়া যায় এবং পড়াশোনার পাশাপাশি ফ্রি সময়ে বা ঘরে বসেই করা সম্ভব হয়। বর্তমান সময়ে অনেক স্টুডেন্টরাই পড়াশোনার পাশাপাশি কিছু আয় করতে আগ্রহী থাকে। যেমন অনলাইন কন্টেন্ট রাইটিং, ইউটিউবের স্ক্রিপ্ট লেখা, সোশ্যাল মিডিয়া পেস্ট ম্যানেজমেন্ট বা ফ্রিল্যান্স ডিজাইনিং ইত্যাদি কাজ এখন অনেক বেশি জনপ্রিয়। যারা ইংরেজিতে দক্ষ তারা অনলাইন টিউটরিং কিংবা এসইও আর্টিকেল লেখার মাধ্যমে মাসে ভালো আয় করতে পারে। এ ধরনের কাজের জন্য নিজের রুটিনে 
সময়ে নিয়ন্ত্রণ করা আর ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট।
স্থানীয় কোচিং সেন্টারে পড়ানো, নানান ডেলিভারি সার্ভিসে কাজ করা, অনলাইনে প্রোডাক্ট বিক্রি বা প্রোডাক্ট রিভিউ লেখা এখন অনেক স্টুডেন্টদের জন্য জনপ্রিয় কিছু পার্ট-টাইম কাজ। এই কাজগুলোতে অভিজ্ঞতা ছাড়াও ধৈর্য ও নির্ভরযোগ্যতা গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কাজ খুঁজতে গেলে প্রথমেই আপনাকে নিজের স্কিল বুঝে নিতে হবে তারপর সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ খুঁজে বের করতে হবে। বর্তমানে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা Fiverr, Upwork বা Facebook মার্কেটপ্লেস ব্যবহার করে। তবে কাজ করার সময় অবশ্যই প্রতারণামূলক অফার থেকে সতর্ক থাকতে হবে।

ঘরে বসে করার মতো কিছু পার্ট-টাইম কাজ

বর্তমানে অনেক স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি ঘরে বসেই উপার্জনের পথ খুঁজছে। প্রযুক্তির প্রসারের কারণে আজকাল ঘরে বসে পার্ট টাইম কাজ করে আয়ের সহজ অনেক উপায় তৈরি হয়েছে যেখানে আলাদা করে কোন অফিসে যেতে হয় না। বিশেষ করে যাদের হাতে অল্প সময় থাকে তারা নিজের শেখা স্কিল কাজে লাগিয়ে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পার্ট-টাইম কাজ করতে পারে। যারা লেখালেখি করে দক্ষ তারা চাইলে পার্ট টাইম কাজ হিসেবে কন্টেন্ট তৈরি করে আয় করতে পারে। আবার যদি কেউ ডিজাইন বা ভাষা অনুবাদ বা ট্রান্সলেশন জানে তাহলে তা দিয়েও ঘরে বসে পার্ট-টাইম কাজ খুঁজে বের করা সম্ভব।  
স্টুডেন্টদের-জন্য-সহজ-পার্ট-টাইম-কিছু-কাজ-সম্পর্কে-জেনে-নিই
স্টুডেন্টদের জন্য ঘরে বসে করার মত সহজ পার্ট-টাইম কিছু কাজ এর সবচেয়ে ভালো দিক হলো এসব কাজ শুরু করতে বড় কোন বিনিয়োগের প্রয়োজন হয় না। শুধু ইচ্ছা শক্তি, অনেক চেষ্টা আর ধৈর্য থাকলেই ঘরে বসেই স্টুডেন্টদের পার্ট টাইম কাজ করা সম্ভব। নিচে স্টুডেন্টদের জন্য এমন কিছু পার্ট-টাইম কাজের তালিকা দেওয়া হলো যেগুলো ঘরে বসে সহজেই করা যায়। আর এগুলো শিক্ষার্থীরা পার্ট-টাইম কাজ হিসেবে ফ্রিল্যান্সিং, রিমোট ওয়ার্ক বা সাইড ইনকাম হিসেবেও বেছে নিতে পারে।

  • কনটেন্ট রাইটিং
  • ব্লগ পোষ্ট লিখা
  • ভিডিও এডিটিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাইন্ট সাপোর্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • ইউটিউব স্ক্রিপ্ট বা সাবটাইটেল লেখা
  • গ্রাফিক ডিজাইন
  • Canva ইউজ করে পোস্টার বানানো
  • অনলাইনে টিউশনি

কলেজ পড়ুয়া স্টুডেন্টদের জন্য উপযুক্ত পার্ট-টাইম কাজ

কলেজ পড়ুয়া স্টুডেন্টদের জন্য পড়াশোনার পাশাপাশি এমন কিছু পার্ট টাইম কাজ হিসেবে আয়ের পথ খুঁজে নিতে পারে যা সময় সাশ্রয় কারী এবং মানসিক চাপে ফেলে না। স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ এর বাইরে আরো কিছু ভিন্ন ধরনের পথ আছে যেগুলোর জন্য অতিরিক্ত ডিগ্রির ও প্রয়োজন হয় না। আপনি চাইলে স্থানীয় দোকানের প্রোডাক্ট ক্যাটালগ আপডেট এর কাজ করতে পারেন অথবা মোবাইল ফটোগ্রাফি শিখে সোশ্যাল মিডিয়ার জন্য ভিজুয়াল কনটেন্ট তৈরি করতে পারেন।
অনেক প্রতিষ্ঠান আছে যারা শিক্ষার্থীদের দিয়ে অনলাইন সার্ভে করায় অথবা ছোটখাটো অ্যাপ টেস্টিং এর কাজ দেয়। যারা হাতের কাজ করতে পছন্দ করে, আর্টস এন্ড ক্রাফটিং এ ইন্টারেন্টেড থাকে তারা হ্যান্ডমেইড পণ্য বানিয়ে স্থানীর মার্কেটে বিক্রিও করতে পারে। নিজের আগ্রহ ও সুবিধা আর সময় অনুযায়ী এই ধরনের কাজ গুলোর মধ্য থেকে পছন্দমত পার্ট-টাইম কাজ বেছে নেয়া যায় খুব সহজেই। আপনি চাইলে কনটেন্ট রাইটিং এর মাধ্যমে সহজ পার্ট-টাইম কাজ শুরু করতে পারেন।

কম সময়ে করার মতো সহজ পার্ট-টাইম কাজ

স্টুডেন্টদের ব্যস্ত সময়সূচির মাঝে পার্ট-টাইম কাজ করে উপার্জনের উপায় থাকা মানেই অর্থনৈতিক স্বাধীনতা একধাপ এগিয়ে থাকা। যারা প্রতিদিন পার্টটাইম কাজে বেশি সময় দিতে পারে না তারা চাইলে ১২ ঘণ্টার মধ্যে শেষ করা যায় এমন অনলাইন ভিত্তিক ছোট কাজ বেছে নিতে পারে। আপনি চাইলে কুইজ রিভিউ, রিসার্চ নোট বানানোর কিংবা অডিও ট্রান্সক্রিপশন করে পার্ট-টাইম কাজ শুরু করতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে প্রোডাক্ট রেটিং বা ফর ফিলাপ এর মত সহজ কাজ দিয়ে থাকে যেগুলো সহজেই কম সময়ে করা যায়। এগুলো স্টুডেন্টদের জন্য কম সময়ে করার মত সহজ পার্ট টাইম কিছু কাজ হতে পারে।

স্টুডেন্টদের দক্ষতা বাড়াতে সহজ পার্ট-টাইম কিছু কাজ

বর্তমানে এমন অনেক উপায় রয়েছে যেখানে কাজের পাশাপাশি শেখার সুযোগও তৈরি হয়। স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ বেছে নিলে নিজের দক্ষতা উন্নত করাও সম্ভব। যেমন কনটেন্ট লিখলে লেখার ভঙ্গি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, আর ডিজাইন করলে সৃজনশীলতা ও সফটওয়‍্যার ব্যবহারে অভিজ্ঞতা তৈরি হয়। এ ধরনের কাজ ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য অনেক শক্ত ভিত্তি গড়ে দেয়। দক্ষতা অভ্যাস গড়ে তুলতে স্টুডেন্টদের এমন পার্ট টাইম কাজ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

স্টুডেন্টদের জন্য অনলাইনে পার্ট-টাইম কিছু কাজ

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনেক স্টুডেন্ট ঘরে বসেই পার্ট টাইম কাজ খুঁজে নিচ্ছে যা তাদের সময় বাঁচায় ও নতুন কিছু শেখার সুযোগ করে দেয়, স্কিল বাড়িয়ে দেয়। অনলাইনে এমন কিছু পার্ট টাইম কাজ রয়েছে যেমন- রিমোট লেখালেখি, ডিজিটাল মার্কেটিং শিখে সোশ্যাল প্লাটফর্ম পরিচালনা, ভার্চুয়াল সরকারী হিসেবে ছোট ব্যবসায়ীদের সাহায্য করা কিংবা সহজ ট্রান্সলেশন বা অনুবাদের কাজ করা। এছাড়া অনেক স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং বিভিন্ন ওয়েবসাইটে যুক্ত থেকে পার্ট-টাইম কাজ শুরু করতে পারে যেগুলো নির্ভরযোগ্য আয়ের উৎস। নিচে এমন কয়েকটি ওয়েবসাইট তুলে ধরা হলো যেখানে স্টুডেন্টদের জন্য অনলাইনে পার্ট-টাইম কাজ করার সুযোগ রয়েছে।

  • Fiverr
  • Upwork
  • Freelancing

স্টুডেন্টদের দক্ষতা ছাড়াই সহজ পার্ট-টাইম কিছু কাজ

যে সকল স্টুডেন্ট এখনো নির্দিষ্ট কোনো স্কিলে দক্ষ হয়ে ওঠেনি তাদের জন্য কিছু পার্ট টাইম কাজ রয়েছে যেগুলো করা স্টুডেন্টদের জন্য অনেক সহজ। এই ধরনের কিছু কাজ এর মধ্যে আছে পণ্য রিভিউ লেখা, ফরম পূরণ, ডেটা ইনপুট বা ছোট ছোট অনলাইন সার্ভে করা। এসব কাজ শিখতে সময় লাগে না এবং মোবাইলে কম্পিউটার থাকলেই সহজেই শুরু করা যায়। স্টুডেন্টদের জন্য এগুলো সব থেকে বেশি সহজ হয়। ধীরে ধীরে এসব অভিজ্ঞতা ভবিষ্যতের বড় কাজের ভিত্তি তৈরি করে তাই এ সকল পার্ট-টাইম কাজ ছোট হলেও এগুলোর গুরুত্ব অনেক।

ব্যস্ত রুটিনের সময় উপযোগী পার্ট-টাইম কিছু কাজ

ব্যস্ত রুটিনের স্টুডেন্টের জন্য সময় উপযোগী পার্ট-টাইম কিছু কাজ মানে এমন কিছু কাজের সুযোগ যেগুলো অল্প সময় শেষ করা যায় এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটে না। এ ধরনের পার্ট-টাইম কাজের মধ্যে রয়েছে সকাল বা রাতে সুযোগ বুঝে রিমোট টাইপিং জব, অডিও শুনে লেখার কাজ বা ছোট ভিডিও কন্টেন্ট তৈরি করা। এসব কাজ মোবাইল বা ল্যাপটপ এ ঘরে বসেই করা যায় বাইরে যাওয়ারও দরকার হয়না। যারা নিয়মিত ক্লাস করে এবং হাতে সময় খুবই কম সেই সকল স্টুডেন্টদের জন্য এই পার্ট টাইম কাজগুলো অনেক বেশি উপযোগী।
স্টুডেন্টদের-জন্য-সহজ-পার্ট-টাইম-কিছু-কাজ-সম্পর্কে-জেনে-নিই
এই ধরনের কাজের জন্য বড় কোনো বিশেষ প্রশিক্ষণ বা অভিজ্ঞতার দরকার হয় না। আগ্রহ, নির্ভরযোগ্য আর দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকলেই শুরু করা যায় স্টুডেন্টদের সহজ পার্ট-টাইম কাজ। ফেসবুক পেজে, সহজ অনলাইন জরিপ বা ডিজিটাল মার্কেটিং এর প্রাথমিক কাজগুলো সময়োপযোগী পার্ট-টাইম কাজ হিসেবে বিবেচিত হয়। এমনকি অনেক স্টুডেন্ট ছোট ব্যবসার প্রোডাক্ট রেজিস্ট্রেশন বা অর্ডার কনফার্মেশন এর দায়িত্ব নিয়ে দিনে কিছু সময় কাজ করতে পারে। নিজের পড়াশোনা বিশ্রাম ও কাজের ভারসাম্য বজায় রেখেও পার্ট-টাইম কাজ করা সম্ভব। শুধু সঠিক প্ল্যাটফর্ম, নিজের যোগ্যতা ও কাজটা বুঝে নেওয়া দরকার।

এছাড়াও স্টুডেন্টদের জন্য স্মার্টফোন দিয়ে করার মতো পার্ট-টাইম কাজ বর্তমানে খুবই কার্যকর বিশেষ করে যাদের হাতে ল্যাপটপ নেই। মোবাইল ফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, প্রোডাক্ট রিভিউ ভিডিও করা, ফেসবুক গ্রুপে কাস্টমারের মেসেজের উত্তর দেওয়ার মতো কাজ সহজেই করা যায়। কিছু স্টুডেন্ট আবার অনলাইন অ্যাপে ছোট প্রশ্নের উত্তর দিয়ে বা অ্যাপ টেস্টিং এর মাধ্যমে পার্ট টাইম কাজ শুরু করে। এছাড়া সহজ ডিজাইন অ্যাপ ব্যবহার করে পোস্টার বা লোগো তৈরি করাও এখন বেশ জনপ্রিয় পার্ট-টাইম কাজ স্টুডেন্টদের জন্য। এই কাজগুলো যেমন সময় সাশ্রয়ী তেমনি মোবাইল থেকেই সহজেই করা যায়।

স্টুডেন্টদের জন্য সহজ ফ্রিল্যান্সিং পার্ট-টাইম কাজ

স্টুডেন্টদের জন্য সহজ ফ্রিল্যান্সিং পার্ট-টাইম কাজ মানে এমন কাজের সুযোগটা ধরে বসেই নিজের সময় অনুযায়ী করা যায় এবং পাশাপাশি শেখারও সুযোগ থাকে। যারা লেখালেখিতে আগ্রহ নিয়ে তারা ফ্রিল্যান্সিং পার্ট-টাইম কাজ হিসেবে ব্লগ লিখা, প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর কাজ করতে পারে। ডিজাইন শেখা থাকলে Canva বা Adobe ব্যবহার করে ছোটখাটো লোগো, পোস্টার কিংবা প্রেজেন্টেশন বানিয়ে ক্লায়েন্টের কাজ করা যায়। এছাড়া অনলাইন রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং রিভিউ লেখার মত কাজও বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সিং পার্ট-টাইম কাজ।
বর্তমানে অনেক স্টুডেন্ট নিজের দক্ষতা না থাকলেও প্রযুক্তির সহায়তায় ঘরে বসে পার্ট টাইম কাজ করে যাচ্ছে। আর এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। যারা এখনো কোনো নির্দিষ্ট বিষয় এক্সপার্ট না তারা ছোট ছোট কাজকে অনলাইনে ক্যারিয়ার করতে পারে। স্টুডেন্ট এর জন্য সহজ কিছু ফ্রিল্যান্সিং পার্ট টাইম কাজের মধ্যে আরো রয়েছে ভিডিও স্ক্রিপ্ট লেখা, ইমেজ এডিটিং প্রশ্নের উত্তর টাইপ করার ইত্যাদি। শুধু ধৈর্য ও চেষ্টার মাধ্যমে অভিজ্ঞতা বাড়াতে পারলে ভবিষ্যতে বড় প্রজেক্ট পাওয়ারও সুযোগ তৈরি হয়। অনেকেই আবার এ সকল ছোট ছোট পার্ট টাইম কাজ করে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করে থাকে।

শেষ কথাঃ স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ

সবশেষে বলা যায় স্টুডেন্টদের জন্য সহজ পার্ট-টাইম কিছু কাজ শুধু আয়ের মাধ্যম না, এটা ছাত্র জীবন থেকেই ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শেখার ও দক্ষতা বাড়ানোর জন্য এক দারুণ সুযোগ। অল্প সময়ে, পড়াশোনার পাশাপাশি আর কম ঝুঁকিতে করা যায় বলে অনেক স্টুডেন্টরাই সহজ পার্ট-টাইম কিছু কাজ খুঁজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। সঠিকভাবে নিজের স্কিল বা দক্ষতা অনুযায়ী কাজ বেছে নিতে পারলে এটা ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি হতে পারে। তাই আগ্রহ, সময় ও সক্ষমতার উপর ভিত্তি করে স্টুডেন্টদের সহজ কিছু পার্ট-টাইম কাজ করা উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url