ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস সম্পর্কে জানুন
ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস সম্পর্কে বিস্তারিত জানুন আজকের
আর্টিকেলে। আপনি যদি ব্লগিং-এ সফলতা অর্জন করতে চান তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটে
লোডিং স্পিড বাড়াতে হবে।
ব্লগার ওয়েবসাইটে স্পিড যদি তিন সেকেন্ডের বেশি হয় তাহলে সেই ব্লগ সাইটটি অর্ধেক
ট্রাফিক হারায়। এজন্য ওয়েবসাইটে ব্লগের লোডিং স্পিড বাড়ানো উচিত। ওয়েবসাইটে
ব্লগের লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায়, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পোস্ট সূচিপত্রঃ ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস
- ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস
- ব্লগার ওয়েবসাইটে টেমপ্লেট ব্যবহার
- ব্লগার ওয়েবসাইটে অতিরিক্ত ইমেজ ব্যবহার বন্ধ করা
- ব্লগার ওয়েবসাইটের হোমপেজে নির্ধারিত পোস্ট সংখ্যা কমানো
- ব্লগার ওয়েবসাইট এর মধ্যে অতিরিক্ত এডস ব্যবহার না করা
- ব্লগার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার না করা
- ব্লগার ওয়েবসাইটের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার না করা
- ব্লগার ওয়েবসাইটে CDN এবং অতিরিক্ত CSS ফাইল ব্যবহার না করা
- ব্লগার ওয়েবসাইটের জন্য লাইট ওয়েট থিম ব্যবহার করা
- মন্তব্যঃ ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস
ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস
ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস সম্পর্কে বিস্তারিত জানুন এই পোস্টে। আপনি যদি ব্লগিং এ সফলতা অর্জন করতে চান? তাহলে আপনার ওয়েবসাইটের ফাস্ট লোডিং বৃদ্ধি করতে হবে। প্রথমত আপনার ব্লগের স্পিড ৩ সেকেন্ডের মধ্যে রাখতে হবে।
কেননা এই ব্যস্ত দুনিয়ায় আমরা কেউই সময় নষ্ট করতে চায় না। তাই আমাদের ব্লগসাইটের লোডিং স্পিড দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন। যেন ভিজিটরদের অতি দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।
- লাইট ওয়েট থিম ব্যবহার: ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই সহজ এবং পরিষ্কার ডিজাইনের থিম বেছে নিতে হবে। থিম ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত অ্যানিমেশন এবং বড় সাইজের ব্যাকগ্রাউন্ড ছবি এড়িয়ে চলতে হবে।
- ইমেজ অপটিমাইজেশন করুন: ওয়েবসাইটে ছবি ব্যবহার করার ক্ষেত্রে ছবির ফাইলের সাইজ কমিয়ে দিতে হবে। JPEG, WEBP ফরম্যাটে ছবি ব্যবহার করতে হবে।
- অপ্রয়োজনীয় উইজেট এবং স্ক্রিপ্ট বাদ দিতে হবে: ব্লগার ওয়েবসাইটে অপ্রয়োজনীয় উইজেট এবং স্ক্রিপ্ট গুলো এড়িয়ে চলতে হবে। এবং প্রয়োজনীয় উইজেট গুলো রাখতে হবে।
- একাধিক ফন্ট ব্যবহার না করা: ওয়েবসাইটে একাধিক ফন্ট না নিয়ে একটি বা দুইটি ফন্ট নিতে পারেন। এছাড়া ও আপনি সিস্টেম ফ্রন্ট ব্যবহার করতে পারেন।CDN ব্যবহার করুন: CDN ব্যবহার করার মাধ্যমে ওয়েবসাইটের লোড দ্রুত বৃদ্ধি পায়।
- ফাস্ট থিম ব্যবহার করুন: ওয়েব সাইটের জন্য অবশ্যই মোবাইল ফাস্ট থিম ব্যবহার করতে হবে। কেননা নেভিগেশন যদি সহজ হয় তাহলে সাইট ব্রাউজিং দ্রুত হবে।
- টেস্ট অপটিমাইজেশন: ওয়েবসাইটের স্পিড টেস্ট করুন। দেখুন কোন জায়গায় কি রকম সমস্যা রয়েছে। যদি দেখতে পান যে কোন সমস্যা আছে তাহলে সেগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলুন।
- লোডিং স্পিড বাড়াতে আরো টিপস: আর্টিকেলের মধ্যে ইনলাইন সিএসএস ব্যবহার কম করতে হবে। ওয়েব সাইটে ইউটিউব ইনভেড কম ব্যবহার করতে হবে।
ব্লগার ওয়েবসাইটে টেমপ্লেট ব্যবহার
ওয়েবসাইটের জন্য যে টেমপ্লেট ব্যবহার করবেন সেটি অবশ্যই ক্লিন কোডেড টেমপ্লেট
হতে হবে। লোডিং স্পিড পরীক্ষা করার জন্য গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে।
Google পেজ স্পিড এর মাধ্যমে আপনি লোডিং স্পিড টেস্ট করতে পারেন। আপনি যে নিশ
ব্যবহার করবেন সে নিশ অনুযায়ী উপযুক্ত টেমপ্লেট ব্যবহার করতে
পারবেন।
আপনি যে ধরনের নিশ ব্যবহার করবেন সেই ধরনের টেমপ্লেট ব্যবহার করতে হবে। যেমন
আপনি যদি স্বাস্থ্য বিষয়ক নিশ ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই স্বাস্থ্য ও
চিকিৎসা টেমপ্লেট ব্যবহার করতে হবে। এটাতে যদি সঠিক নিশ ব্যবহার করা থাকে এবং
আপনার ওয়েবসাইটের জন্য এটি খুবই ভালো কাজ করবে। এছাড়াও আপনি চাইলে এএমপি
টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এটি অনেক দ্রুত লোড নেয় এবং এর মধ্যে লেখা
পরিষ্কার এবং রেস্পন্সিবল হয়ে থাকে।
ব্লগার ওয়েবসাইটে অতিরিক্ত ইমেজ ব্যবহার বন্ধ করা
ইমেজ ব্যবহার করার ফলে আর্টিকেল কে সুন্দর ও আকর্ষণীয় করে তুলে। তবে
এক্ষেত্রে যদি অতিরিক্ত ইমেজ ব্যবহার করা হয় তাহলে ব্লগার ওয়েবসাইটের পোষ্টের
লোডিং স্পিড ও কমে যায়। তাই ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস এর
মধ্যে এটি অন্যতম সুতরাং আমাদের ব্লগার ওয়েবসাইটের মধ্যে অতিরিক্ত ইমেজ
ব্যবহার বন্ধ করতে হবে। এটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত জরুরী। কেননা যদি
আর্টিকেলে অতিরিক্ত ইমেজ ব্যবহার করা হয় তাহলে সাইটকে স্লো এবং ইউজার
এক্সপেরিয়েন্স খারাপ করে দেয়।
আর্টিকেলে অপ্রয়োজনীয় ইমেজ না দেওয়াই উত্তম। শুধুমাত্র সেসব ইমেজ দেওয়া উচিত
যেগুলো দেখে কনটেন্ট বুঝতে সহায়তা করে। ইমেজে সাধারণত জায়গা বেশি নেয় এবং
পোস্ট লোড নিতে অনেক সময় নেয়। ওয়েব সাইটে অবশ্যই ফ্রি সাইজ ইমেজ ব্যবহার করতে
হবে অথবা সাইজ কমিয়ে দিতে হবে। এছাড়া গুগলে অনেক রকমের ফ্রি সাইজ ইমেজ রয়েছে।
সেগুলো কনটেস্ট করার মাধ্যমে সাইজ কমিয়ে ব্যবহার করতে পারবেন।
ব্লগার ওয়েবসাইটের হোমপেজে নির্ধারিত পোস্ট সংখ্যা কমানো
ব্লগার ওয়েবসাইটের হোমপেজে অতিরিক্ত পোষ্টের সংখ্যা কমানো উচিত। কারণ
অতিরিক্ত পোস্ট ব্লগের লোডিং স্পিডকে কমিয়ে দেয়। হোমপেজে বেশি পোস্ট থাকলে
সার্ভারের ডাটা বৃদ্ধি যা লোডিং স্পিড কমিয়ে আনতে বাধ্য করে। আর সে কারণে
ব্লগের লোডিং স্পিড যদি বাড়াতে চান? তাহলে অবশ্যই হোমপেজে পাঁচ থেকে ছয়টি
আর্টিকেল রাখার চেষ্টা করবেন।
ব্লগার সেটিংস এর মধ্যে পোস্ট, কমেন্ট এবং শেয়ারিং অপশনে গিয়ে মেন ফেস দেখানো
পোস্ট চার থেকে পাঁচটি করে দিতে হবে। তারপর সেটি সেভ করে দিতে হবে।
ওয়েবসাইটের মধ্যে এভাবে পোস্ট সংখ্যা কমিয়ে রাখতে হবে। তাহলে হোমপেজ দ্রুত
লোড হবে। ইউজার এক্সপেরিয়েন্স ভালো হবে এবং এসইও তে ইতিবাচক প্রভাব পড়তে
সাহায্য করবে। হোমপেজে আর্টিকেল সংখ্যা চারটি করে রাখলে ব্লগ লোডিং স্পিড
বাড়তে সাহায্য করবে।
ব্লগার ওয়েবসাইট এর মধ্যে অতিরিক্ত এডস ব্যবহার না করা
ব্লগার ওয়েবসাইট এর মধ্যে অতিরিক্ত অ্যাপস ব্যবহার করা উচিত নয়। ওয়েবসাইটে
অতিরিক্ত অ্যাডস ব্যবহার করলে ওয়েবসাইটে ভিজিটর কম হয়ে যেতে পারে। অ্যাডস হলো
একটি জাভা স্ক্রিপ্ট। আপনার ওয়েবসাইটে যদি অতিরিক্ত অ্যাডস থাকে? তাহলে সেটি
আপনার ওয়েবসাইটে ভিজিটরের বিরক্তির কারণ হতে পারে। এরপর আপনার ওয়েবসাইটের
ভিজিটর কমে আসবে।
ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি অ্যাডস ব্যবহার করলে ভিজিটরের ওপর নেতিবাচক
প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত অ্যাপস ব্যবহার করা থেকে থেকে বিরত
থাকুন। এক্ষেত্রে আপনার ওয়েব সাইটে অ্যাড ব্যবহার করার ক্ষেত্রে দুই থেকে
চারটির বেশি দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে ভালো ইউজার
অভিজ্ঞতা পাবেন।
ব্লগার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার না করা
ব্লগার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার না করাই উত্তম। অনেক ব্লগাররা
রয়েছে যারা তাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন। আর্টিকেল কে
আরো বেশি আকর্ষণীয় করার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করে। কিন্তু
ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়েবসাইট লোডিং স্পিড এর ওপর প্রভাব ফেলে। কেননা
ব্যাকগ্রাউন্ড ইমেজ অধিক পরিমাণে ব্যান্ডউইথ নিয়ে থাকে।
অনেক ব্যান্ডউইথের ওয়েবসাইটে লোডিং এর প্রভাব ফেলে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড
হিসেবে বেশি উপকারী। কেননা এটাতে লোডিং স্পিডে তেমন প্রভাব পড়ে না।
ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা কালার ব্যবহারকারীদের জন্য সুন্দর অভিজ্ঞতা প্রদান
করতে পারে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার না করে যদি ব্লগাররা ভালো অভিজ্ঞতা
পেতে পারে এবং ওয়েব সাইটে লোডিং স্পিডে কোন বাধা না আসে তাহলে ব্যাকগ্রাউন্ড
ইমেজ ব্যবহার করার প্রয়োজন নেই।
ব্লগার ওয়েবসাইটের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার না করা
ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস এর মধ্যে আরেকটি টিপস
হলো ব্লগার ওয়েবসাইটের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার না করা। ব্লগার
ওয়েবসাইটের মধ্যে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা খুবই বিপদজনক। এটি আপনার ব্লগকে
সঠিকভাবে দ্রুত লোড নিতে দিবে না। আপনার ওয়েবসাইটে যদি অতিরিক্ত জাভা
স্ক্রিপ্ট ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইট মাঝে মাঝে সম্পূর্ণ লোড নিবে
না। এবং সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ওয়েবসাইট কে দ্রুত লোড নেওয়ার
জন্য অতিরিক্ত জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা বন্ধ করুন।
ব্লগার টেমপ্লেট আপনার ওয়েব সাইটে অনেক বেশি ব্যান্ডউইথ নেয়। বেশি ব্যান্ডউইথ
নেওয়ার কারণে ওয়েবসাইটের লোড নিতে সমস্যা হয়। তাই ওয়েবসাইটের ক্ষেত্রে জাভা
স্ক্রিপ্ট কোড ব্যবহার করা বন্ধ করুন। ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট ব্যবহার না
করলে সাইট ফাস্ট লোড হবে এবং এসিও ভালো থাকবে। ওয়েবসাইটের সিকিউরিটি আয়ত্তে
থাকবে। তাই ওয়েবসাইট এর মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার না করাই উত্তম।
ব্লগার ওয়েবসাইটে CDN এবং অতিরিক্ত CSS ফাইল ব্যবহার না করা
একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সিডিএন এবং অতিরিক্ত সিএসএস ফাইল
ব্যবহার না করেও তৈরি করা সম্ভব। তবে এ ক্ষেত্রে সিডিএন ব্যবহার করা যায়।
সিডিএন হল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আপনার ওয়েবসাইটের জন্য সিডিএন
ব্যবহার করলে বিভিন্ন দেশের কাছের সার্ভার থেকে ভিজিটর ডাটা বন্টন করতে
পারবে। তাছাড়া এই পদ্ধতিতে সারা বিশ্বব্যাপী গ্রুপিং ভাবে কাজ করে।
আরো পড়ুনঃ নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানর উপায়
ব্লগার ওয়েবসাইটের ক্ষেত্রে অতিরিক্ত সিএসএস ফাইল ব্যবহার করা উচিত নয়।
ওয়েবসাইটে যদি অতিরিক্ত সিএসএস ফাইল থাকে তাহলে সাইটকে ধীর করে দেয়। ওয়েব
সাইটের মধ্যে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে। তাহলে ওয়েবসাইট লোডিং স্পিড
এর ওপর প্রভাব পড়বে না। ব্লগার থিমের নিজস্ব সিএসএস কাস্টমাইজ করুন। এছাড়াও
অপ্রয়োজনীয় উইজেট এবং জাভা স্ক্রিপ্ট রিমুভ করে দিন।
ব্লগার ওয়েবসাইটের জন্য লাইট ওয়েট থিম ব্যবহার করা
ব্লগার ওয়েব সাইটের জন্য লাইট ওয়েট থিম ব্যবহার করা খুবই উপকারী। কেননা এটি
সাইটের জন্য বেশ উপকারী। সাইটের লোডিং স্পিড বাড়াতে সাহায্য করে। তাছাড়া
ব্যবহারকারীকে ও অভিজ্ঞতা সম্পূর্ন করে তুলতে সাহায্য করে। ব্লগার ওয়েবসাইটের
জন্য জনপ্রিয় লাইট ওয়েট ব্লগ থিমের প্রয়োজন। আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটে
লোডিং স্পিড দ্রুত বাড়াতে চান তাহলে লাইট ওয়েট থিম ব্যবহার করতে হবে।
আপনি যদি একটি পার্সোনাল ব্লগ, টিউটোরিয়াল ব্লগ এবং নিউজ ব্লগ তৈরি করতে চান?
তাহলে নিউজ ও ম্যাগাজিন থিম ব্যবহার করতে পারেন। এই থিমটি আপনার ওয়েবসাইটের
জন্য সেরা হবে। প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম অনুপ্রাণিত এবং আপনার ব্লগে
অত্যাধুনিক এবং প্রফেশনাল তৈরির জন্য এটি যথেষ্ট। ওয়েব সাইটের জন্য কিছু
জনপ্রিয় থিমের নাম হল ম্যাগাজিন স্টাইল টেমপ্লেট, রেস্পন্সিভ ব্লগার
টেমপ্লেট, ম্যাগাজিন এন্ড নিউজ, মর্ডান এন্ড মেগাজিন।
মন্তব্যঃ ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস
ব্লগার ওয়েবসাইটের জন্য ফাস্ট লোডিং টিপস গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে
ধরা হয়েছে আজকের পোস্টে। আপনি কিভাবে ব্লগার ওয়েব সাইটে লোডিং স্পিড বাড়াতে
পারেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনার ওয়েবসাইটে কোথায়, কিভাব, কেমন থিম
ব্যবহার করবেন? আপনার ওয়েবসাইটে যেসব ফাইল ব্যবহার করবেন সে সম্পর্কেও
বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে আজকের পোস্টে। আশা করি আজকের
পোস্ট থেকে আপনি উপকৃত হবেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক আরো বিভিন্ন তথ্য পেতে
আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন, ধন্যবাদ।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url