ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায় সম্পর্কে আলোচনা করি
আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
সম্পর্কে। বর্তমানে মেয়েদের ঘরের বাইরে যেয়ে চাকরি করা নিরাপদ নয়, বিভিন্ন সুযোগ
আছে তাদের জন্য ঘরে বসে ইনকাম করার। আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব।
বর্তমানে পুরুষদের সাথে মহিলারাও এগিয়ে যাচ্ছে বিভিন্ন কাজে, হয়ে উঠছে নারী
উদ্যোক্তা। তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে
এগিয়ে যাচ্ছে। তাই আজকে আলোচনা করা হবে মহিলাদের ঘরে বসে ইনকামের কিছু উপায় নিয়ে
তো চলুন শুরু করা যাক।
পেজ সূচিপত্র- ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
- ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
- টেইলারিং করে টাকা ইনকাম
- কসমেটিক আইটেম বিক্রি করে টাকা ইনকাম
- আচার ও বেকারি আইটেম বিক্রি করে টাকা ইনকাম
- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
- ক্যালিওগ্রাফি করে টাকা ইনকাম
- ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম
- হ্যান্ডমেড ক্রাফট বানিয়ে টাকা ইনকাম
- অনলাইন টিউশন বা কোর্স করে টাকা ইনকাম
- শেষ মন্তব্যঃ ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
আজকের পোস্টে আপনাদেরকে জানানো হবে ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়। বর্তমানে
পুরুষদের তুলনায় নারী উদ্যোক্তা বেশি এগিয়ে তাছাড়া মেয়েরা ঘরের কাজ শেষ করার পরেও
তাদের অনেকটা সময় হাতে থাকে। যে সময়টা কাজে লাগিয়ে তারা বাড়তি কিছু ইনকাম করতে
পারবে।
এতে পরিবারের স্বচ্ছলতা বাড়বে এবং সামাজিক মর্যাদাও বাড়বে। তাই তো আজকে আমরা
আপনাদেরকে জানাবো ঘরে বসে মহিলাদের জন্য ইনকামের কিছু জনপ্রিয় ও বর্তমান সময়ের
সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু উপায়।
অনলাইনে পণ্য বিক্রয়ের মাধ্যমে নারীরা ঘরে বসে উপার্জন করতে পারে, যেমন-
জামা-কাপড়ের ব্যবসা করতে পারেন, বিভিন্ন কসমেটিক পণ্য বানিয়ে তা বিক্রি করতে
পারেন, ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়। ইউটিউব চ্যানেল খুলে অথবা সোশ্যাল
মিডিয়া কনটেন্ট তৈরি করে তা থেকেও ইনকাম করা যায়। আপনি পাইকারি মূল্য পণ্য কিনতে
পারেন এবং সেগুলি আরো বেশি দামে পুনরায় বিক্রি করতে পারেন। অনেকে ফেসবুক পেজ ও
ফেসবুক লাইভে নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি করে থাকেন। আবার তারা
দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসও বিক্রি করে থাকেন যেমন- জুতা, ব্যাগ, রান্নার কাজে
ব্যবহৃত জিনিস ইত্যাদি। আপনিও চাইলে এই ধরনের কাজ করে আয় করতে পারেন।
টেইলারিং করে টাকা ইনকাম
বর্তমানে বেশিরভাগ মেয়েরাই টেইলারিং জানেন, এই জানা বিষয়কে আপনি কাজে লাগাতে
পারেন। তার জন্য আপনাকে সেলাই মেশিনে দক্ষতা অর্জন করতে হবে আর দক্ষতা থাকলে
ব্লাউজ, সালোয়ার-কামিজ, বাচ্চাদের পোশাক, পর্দা ইত্যাদি তৈরি করতে পারবেন।
কাস্টমারর ট্রেন্টিং ডিজাইন এর প্রতি বেশি আগ্রহী থাকে। তাই ট্রেন্ডিং ডিজাইন
শিখুন এবং অবশ্যই ডেলিভারি সময় মত দিন। স্থানীয় গ্রাহকই হবে আপনার প্রথম
মার্কেটপ্লেস পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস বা অনলাইন প্লাটফর্ম বিক্রির জন্য
উদ্যোগ নিন।
নিজে ডিজাইন করে বা পাইকারি দোকান থেকে কিনে বিক্রি করতে পারেন বিভিন্ন ডিজাইনের
বোরখা, হিজাব অথবা খিমার তৈরি করে। বর্তমানে কাস্টমাইজড হিজাব বা ম্যাচিং সেট
জনপ্রিয় তাছাড়া ট্রেন্ডিং ফেব্রিক (জর্জেট, শিফন) ও আরামদায়ক ডিজাইন বেছে নিন।
ফেসবুক পেজ খুলে এবং স্থানীয় গ্রাহকের কাছে বিক্রি করতে পারেন।
কসমেটিক আইটেম বিক্রি করে টাকা ইনকাম
ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায় এর মধ্যে আরেকটি হলো স্থানীয় বা ব্র্যান্ডেড কসমেটিক বিক্রি করা, বর্তমানে কাস্টমারের কাছে হালাল বা অর্গানিক প্রোডাক্ট এর চাহিদা দিন দিন বাড়ছে। এজন্য অবশ্যই আপনাকে ব্যবসায়ে সৎ হতে হবে পাশাপাশি কাজের গুণগত মান যাচাই করুন এবং কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্থানীয় সেলুনের সাথে পার্টনারশিপ রেখে আপনার মার্কেটপ্লেস তৈরি করতে পারেন। প্রাকৃতিক উপাদান দিয়ে সাবান, লিপ বাম বা ফেস মাস্ক তৈরি করুন এরপর সেগুলো আপনি ইনস্টাগ্রাম বা স্থানীয় মেলা বা বিউটি পার্লারে সেল দিতে পারেন।
আচার ও বেকারি আইটেম বিক্রি করে টাকা ইনকাম
বর্তমানে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন তাই তারা ঘরে তৈরি জিনিসের প্রতি বেশি
আগ্রহী হয়ে থাকে। সেই আগ্রহকে পুঁজি করে ঘরোয়া রেসিপি দিয়ে তৈরি আচার যেমন- আম,
লেবু, মরিচ ইত্যাদি এগুলো প্যাকেটজাত করে বিক্রি করুন। সে ক্ষেত্রে অবশ্যই খাঁটি
উপাদান ব্যবহার করবেন এবং বিভিন্ন স্থানীয় দোকান অনলাইন মার্কেটে বা ফুড গ্রুপে
বিক্রি করতে পারেন। অবশ্যই প্যাকেজিং আকর্ষণীয় হতে হবে এবং ফুড সেফটি মান মেনে
চলতে হবে।
শুধু আচার তৈরি নয় আপনি ঘরে বসে বিভিন্ন বেকারি আইটেম যেমন- কেক, বিস্কুট,
পেস্ট্রি বা ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে বিক্রি করতে পারেন। বর্তমানে এর ব্যাপক
চাহিদা রয়েছে পাশাপাশি আপনি চাইলে বাচ্চাদের টিফিন আইটেমও রাখতে পারেন। প্রথমে
শুরু করতে পারেন স্কুলের কাছে কোন স্টল দিয়ে তবে অবশ্যই স্বাস্থ্যকর উপাদান
ব্যবহার করবেন।
ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায় এর মধ্যে অন্যতম হলো ফ্রিল্যান্সিং। অনেকে
আছেন গৃহিণী কিন্তু পাশাপাশি কিছু করতে চান? তাদের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে
পারে বেস্ট একটি মাধ্যম। কম্পিউটারের বেসিক দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং
প্ল্যাটফর্মে (আপওয়ার্ক, ফাইবার) কাজ শুরু করুন। ব্লগ লেখা, সোশ্যাল মিডিয়া পোস্ট
ডিজাইন করতে পারেন এবং আপনি চাইলে অনলাইনে বা অফলাইনে কোর্স (যেমন- অর্ডিনারি
আইটি) করে দক্ষতা বাড়াতে পারেন।
বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যারা কনটেক্ট রাইটার হায়ার করে আপনি বাংলা বা ইংরেজি
লেখা লিখে ঘরে বসে আয় করতে পারেন। তবে কনটেন্ট রাইটার হিসেবে আয় করতে চাইলে
আপনাকে এক থেকে দুই মাস প্র্যাকটিস করতে হবে, প্রচুর ব্লগ কন্টেন্ট পড়তে হবে,
আপনাকে বুঝতে হবে কিভাবে লেখাটি উপস্থাপনা করা হয়েছে এবং শেষ করা হয়েছে। আপনার
লেখার মান যত বেশি ভালো হবে তত বেশি কাজ পাবেন।
ডাটা এন্ট্রি একটি সাধারন কাজ, যা প্রাথমিক কম্পিউটার এবং দ্রুত এবং নির্ভুল
টাইপিং দক্ষতা থাকলেই আপনি করতে পারবেন। সাধারণত ডাটা এন্ট্রির কাজে ক্লায়েন্টদের
জন্য ডাটা দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করা খুবই জরুরী। অনেক নারীরা ডাটা এন্ট্রির
কাজ করে আয় করছে এজন্য আপনি চাইলে এই বিষয়ে দক্ষ হয়ে ডাটা এন্ট্রির মাধ্যমে আয়
করতে পারেন।
ক্যালিওগ্রাফি করে টাকা ইনকাম
প্রায় প্রতিটি মেয়ে কিছু বিশেষ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, আপনারও যদি কোন
প্রতিভা থাকে তাহলে এই প্রতিভা কাজে লাগিয়ে আপনি অনলাইনে ব্যবসায় করতে পারেন।
আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, আপনি খুব সুন্দর কবিতা আবৃতি করতে পারেন,
আপনি খুব সুন্দর গল্প বলতে পারেন, আপনি খুব সুন্দর গান করতে পারেন, আপনি খুব
সুন্দর বাড়ি ঘর ডিজাইন করতে পারেন, আপনি খুব সুন্দর ছবি আঁকতে পারেন, আপনি যেটাই
পারেন না কেন সেটাকে পুজি করে অনলাইনে আয় করতে পারেন। সামান্য কিছু ব্যয় করে একজন
মেয়ে বা নারী ঘরে বসে উপার্জন করতে পারে।
আপনি যদি খুব সুন্দর ক্যালিগ্রাফি করতে পারেন এবং এই কাজটা যদি আপনি ইউটিউব
চ্যানেলে সবাইকে শেখাতে পারেন তাহলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। নিয়মিত
আপনার ক্রিয়েটিভিটি ইউটিউবে ভিডিও আকার আপলোড করলে দিনে দিনে আপনার ইউটিউব এর
সাবস্ক্রাইবার এর সংখ্যা অনেক বেড়ে যাবে। যার ফলে আপনি সহজেই ইউটিউবে এডসেন্স
চালু করতে পারবেন। আর ইউটিউবে এডসেন্সের বিনিময়ে আপনি ভিডিও আপলোড করার কারণে
আপনার ভিডিও যত মানুষ দেখবেন আপনার ইনকাম তত বেশি হবে।
ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম
ইউটিউব এখন মেয়েদের আয়ের সেরা উপায়, আমাদের মধ্যে যারা ঘরে বসে টাকা আয় করতে চান?
তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে
ইউটিউবে দেওয়ার জন্য। মেয়েদের জন্য ঘরে বসে আয় করার জন্য এটি একটি অন্যতম মাধ্যম
হতে পারে ইউটিউব। আপনি বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি করতে পারেন, মেয়েদের জন্য
স্বাভাবিকভাবে রান্নার কাজটা অনেক ভালো। ইউটিউবে অনেকেই অনেক ধরনের ভিডিও দিয়ে
টাকা ইনকাম করে তবে মেয়েদের জন্য সহজ উপায় হল রান্নার বিষয়। আপনি নতুন নতুন
রেসিপি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন।
আপনি দেখবেন যে অনেকের কাছেই আপনার রান্না ভালো লাগছে এবং অনেকেই হয়তো আপনার
রান্নার পদ্ধতি অনুসরণ করে উপকৃত হচ্ছে। মানুষ খাদ্যপ্রেমিক হয়ে থাকে এবং দিন দিন
বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে শুধুমাত্র একটি কন্টেন্টের কথা বললাম। আপনারা
বাড়িতে বসে শুধুমাত্র রান্নার ভিডিও ছাড়াও আপনি গেমিং ভিডিও বানাতে পারেন, এছাড়াও
রয়েছে শিক্ষামূলক, কমেডিয়ান, বিউটি পার্লার, গ্রাফিক্স ডিজাইন, নাটক,
রান্নাবান্নার টিপস, মিউজিক, ডিজিটাল মার্কেটিং কোর্স ইত্যাদি আপনার পছন্দমত যে
কোন কন্টেন্ট বেছে নিতে পারেন।
হ্যান্ডমেড ক্রাফট বানিয়ে টাকা ইনকাম
ঘরে বসে ব্যবসার আরেকটি আধুনিক উপায় হচ্ছে কাগজের ফুল, রজন আর্ট, কাস্টমাইজ মগ বা
উপহার বাক্স তৈরি করা, অনেকের এ বিষয়ে আগ্রহ থাকে। আরও বেশি দক্ষতা অর্জন করতে
সেক্ষেত্রে ইউটিউব টিউটোরিয়াল দেখে নতুন ডিজাইন শিখতে পারেন তারপর ইউটিউবে
চ্যানেল খুলে সেগুলোর ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। আবার আপনি চাইলে স্থানীয়
মেলাতে সেগুলো প্রথমে সেল করতে পারেন তাছাড়া অনলাইন মার্কেটে তো আছেই।
আপনি ঘরে বসে ইনডোর প্লান্ট, ফুলের গাছ বা সবজি চারা বিক্রি করতে পারেন। নারীরা
খুব সৌখিন হয়ে থাকে তাইতো তারা বিভিন্ন ঘরোয়া আইটেম দিয়ে ঘর সাজাতে পছন্দ করে আর
এজন্যই তারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে তাদের পছন্দমত প্রোডাক্ট
কেনার জন্য আর আপনি এই সুযোগকেই কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে ফেসবুক
মার্কেটপ্লেস, স্থানীয় গ্রুপ বা নার্সারিতে শুরু করতে পারেন অবশ্যই আকর্ষণীয় পট
এবং প্যাকেজিং ব্যবহার করুন।
অনলাইন টিউশন বা কোর্স করে টাকা ইনকাম
আপনি এমন কোন বিষয়ে আছে যেটাতে অনেক বেশি পারদর্শী সেরকম বিষয় সিলেক্ট করুন। যেমন
ধরুন ইংরেজি, কুরআন শিক্ষা, হ্যান্ড রাইটিং বা ক্রাফট সেগুলো আপনি অনলাইনে অর্থাৎ
জুম বা গুগল মিট ব্যবহার করে শেখাতে পারেন। তাছাড়া এসব বিষয় ভিডিও করে ইউটিউবে
আপলোড করতে পারেন। বর্তমানে তো এই অনলাইন টিউশন বা কোর্স অনেক জনপ্রিয় হয়ে উঠছে।
তাই আর দেরি না করে আপনিও আপনার কোন ইউটিউব চ্যানেল খুলে অনলাইন টিউশন করাতে
পারেন অথবা অনলাইন কোর্স করাতে পারেন।
ঘরে বসে ইনকাম করা এদের জন্য ভালো হলেও অনেক সময় ঘরে বসে ইনকাম করার জন্য একজন মেয়েকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রতিটি মেয়ে কি কি প্রতিবন্ধকতা স্বীকার হতে পারে তার নিচে দেওয়া হলো:
- কোন কিছু শুরু করার আগে দেখা যায় সেখানে টাকা ইনভেস্ট করার কিছু ব্যাপার থাকে। বেশিরভাগ মেয়েদের জন্য এই বিনিয়োগ চাপ সৃষ্টি করতে পারে।
- আত্মবিশ্বাসের ঘাটতি থাকার কারণে অনেকে সাহস করে এগোতে পারে না।
- অনেক ক্ষেত্রে দক্ষতারও কিছু ঘাটতি থাকে। কিভাবে শুরু করতে হবে সেরকম চিন্তা ভাবনা থেকে অনেকে আগাতে পারে না।
- নারীদের ক্ষেত্রে বেশিরভাগই পারিবারিক কাজকর্ম ও সামাজিকতা সামলিয়ে সময় বের করা কঠিন হয়ে পড়ে।
- অনেকে মনে করে সামনে আরো ভালো সুযোগ আসবে। আর সেই সুযোগ রক্ষা করতে করতে আর কিছুই করা হয় না।
- ফ্রিল্যান্সিং সেক্টরে নতুনদের কাজ পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
- অনলাইনে আয় করতে হলে প্রযুক্তি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হয়, আর প্রযুক্তি জ্ঞানের অভাব বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।
শেষ মন্তব্যঃ ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায়
আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি ঘরে বসে মহিলাদের ইনকামের কিছু উপায় নিয়ে।
ঘরে বসে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও
ভিডিও দিয়ে প্রোডাক্ট প্রচার করতে হবে তাছাড়া স্থানীয় মহিলা উদ্যোক্তা গ্রুপে
যোগ দিন। এই আইডিয়াগুলো বর্তমান বাজারে চাহিদা প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ
এবং আপনার দক্ষতা ও আগ্রহের উপর ভিত্তি করে একটি কাজ বেছে নিয়ে শুরু করতে পারেন
আপনার ইনকাম। আশা করি আজকের পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url