ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যে ১০টি সুপার ফুড জেনে নিন
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যে ১০টি "সুপার ফুড" সে সম্পর্কে জানতে চাচ্ছেন? জেনে নিন এমন ১০টি "সুপার ফুড" যা খেলে প্রাকৃতিক
ভাবে আপনার শরীরের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এর পাশাপাশি শরীর কে
সুষ্ট ও শক্তিশালী করে তোলে।
ওষুধ ছাড়া বর্তমানে সকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাই, ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে খুব মারাত্মক রুপ ধারণ করছে। সঠিক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে না পারায় শরীরের লিভার, কিডনি নষ্ট হয়ে যাওয়া আবার হঠাৎ করে স্টোক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। চলুন তাহলে জেনে আসি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যে ১০টি "সুপার ফুড" সে সম্পর্কে বিস্তারিত ভাবে-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যে ১০টি সুপার ফুড জেনে নিন
ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখার জন্য এমন কিছু খাবার রয়েছে যেগুলো বিশেষজ্ঞদের
মতে "সুপার ফুড" কারণ এগুলো যদি ডায়াবেটিস রোগীরা খায় তাহলে তাদের দেহে ইনসুলিন
তৈরি হতে সহযোগিতা হয়।
যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে চলুন আমরা জেনে আসি সেই ১০টি "সুপার
ফুড" এবং তাদের উপকারিতা সম্পর্কে -
- সকালের নাস্তায় ওটস (Oats): ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সুপার ফুড খাবারের মধ্য ওটাস হচ্ছে অন্যতম। সকালের নাস্তায় যদি ওটাস খাওয়া হয় তাহলে শরীরের গ্লকোজ নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে, কারণ ওটস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
- ডালিম (Pomegranate): ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুপার ফুড হিসাবে ডালিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ডালিম এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মানুষের শরীরের শর্করা নিয়ন্ত্রণের সহযোগিতা করে। তাহলে আপনার নিশ্চয়ই বুঝছেন, এটা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ আর শরীরে রক্ত তৈরি করতে ডালিম কতটা সহযোগিতা করে।
- চিয়া সীড (Chia seeds): চিয়া সীড ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুপার ফুড খাবারের মধ্য এক প্রাকৃতিক উপাদান হিসাবে ধরা হয়। এই খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহযোগিতা করে, আর যা ডায়বেটিস রোগীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সুপার ফুড হিসাবে পরিচিতি।
- ডাল ও মসুর (Pulses and lentils): ডাল ও মসুর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুপার ফুড হিসাবে অত্যন্ত উপকারী খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার রয়েছে, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ডাল ও মসুর খাওয়ার ফলে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ।
- সবুজ শাকসবজি (Green vegetables): সবুজ শাকসবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুপার ফুড হিসাবে অন্যতম সেরা খাদ্য। লাল শাক, সবুজ শাক, সবুজ শাকসবজি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে।
- বাদাম (Nuts): আমরা সকলেই জানি বাদাম হচ্ছে পুষ্টিকর খাবার। বাদামে থাকা ফ্যাট ও প্রোটিনের ভালো একটি কম্বিনেশন থাকে। যা আপনাদের শরীরের শর্করাকে বাড়তে দেয় না নিয়ন্ত্রণে রাখে।
- বেরিজ (Berries): ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেরিজ সুপার ফুড এর মতই কাজ করে। বেরিজের মধ্যে কম পরিমাণে চিনি থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিশেষজ্ঞদের মধ্যে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার বা সুপার ফুড।
- ব্রাউন রাইস (Brown rice): ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদেরকে কিন্তু ভাত কম পরিমাণে খেতে হয়, আর এক্ষেত্রে সাদা চালে প্রচুর ফ্যাট থাকতে পারে। তাই ব্রাউন রাইস খাওয়া ডায়াবেটিসের ব্যক্তিদের জন্য উপকারী যা সাদা চালের থাকে। ব্রাউন রাইসে রয়েছে ফাইবার ও ভিটামিন যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুপার ফুড হিসাবে কাজ করে।
- ডার্ক চকলেট (Dark chocolate): হয়তো আপনারা অবাক হচ্ছেন যে, ডায়াবেটিস আছে তারপরও কেন ডার্ক চকলেট খাওয়ার কথা বলছি? ডার্ক চকলেট আপনারা তখন খাবেন, তখন মনে হবে যে, আপনাদের ডায়াবেটিকস অনেকটাই কমে গেছে বা হঠাৎ নীল হয়ে গেছে এরকম অবস্থাতে যদি ডার্ক চকলেট খান? তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা হবে।
- দারুচিনি (Cinnamon): আমরা সকলে দারুচিনি কে সুগন্ধি মসলা হিসাবে জানি। কিন্তু বিশেষজ্ঞরা প্রমাণিকভাবে এটা বলে যে, দারুচিনির মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ব্লাড সুগার কমাতে সহযোগিতা করে আর অবশ্যই ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে।
ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকায় বিভিন্ন উপকারী ফল
ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে এমন কিছু ফলের নাম দেওয়া হলো। যা
কোন ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কোন ফল খেলে ডায়াবেটিস বাড়ে, এই সকল
বিষয় নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জাগে। তাই আপনাদের সামনে আমি সহজ ভাবে তুলে ধরবো কোন ফল খেলে ডায়াবেটিস বাড়ে এবং কোন ফল খাওয়ার ফলে নিয়ন্ত্রণ থাকে সে
সম্পর্কে ধারণা দেওয়া হলো:
- ডায়াবেটিস বাড়াতে পারে এমন কিছু ফলের নাম যেমন: কলা, আঙুর, লিচু, কাঁঠাল, আম, আনারস ইত্যাদি)।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এমন কিছু ফলের নাম যেমন: আপেল, পেয়ারা, কমলা, জাম, স্টবেরি, কাঁচা কাঁঠাল ইত্যাদি)।
বর্তমানে ডায়াবেটিস একটি মারাত্মক রোগ হিসাবে পরিচিতি। এটি আপনার শরীর আস্তে
আস্তে দূর্বল করে তোলে। এসময় আপনাকে সঠিক নিয়মে খাবার গ্রহণ এবং ফল নিবার্চন
করতে হবে। সুস্বাস্থ্য জন্য ফলের গুরুত্ব অপরিসীম। সঠিক পরিমাণ ও সঠিক নিয়মে
ফলের তালিকা অন্তর্ভুক্ত করতে পারেলে ডায়াবেটিস রোগীরা সুষ্ট ভাবে জীবনযাপন
করতে পারবে।
ডায়াবেটিস রোগীরা যেসব খাবার পরিহার করা উচিত
ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখার কিছু খাবার এড়িয়ে চলতে হবে। আমরা সবাই জানি
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, যেকারণে শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে
পারে না। এর ফলে রক্তে শর্করার মাত্রা অনেক গুন বেড়ে যায়। এজন্য ডায়াবেটিস
রোগীদের কিছু খাবার পরিহার করা অত্যন্ত জরুরী।
- যেগুলোতে প্রচুর পরিমানে রিফাইন্ড সুগার থাকে যেমন: মিষ্টি, রসগোল্লা, জিলাপী, কেক, আইসক্রিম, চকলেট এবং কোমল পানীয় ইত্যাদি পরিহার করা উচিত।
- রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবার যেমন: সাদা ভাত ও ময়দা জাতীয় খাবার পরিহার করা উচিত।
- যেগুলোতে ট্রান্স ফ্যাট ও ক্যালরি পরিমান বেশি যেমন: তেলে ভাজা সিঙ্গারা, পরোটা, ও ফাস্ট ফুড খাবার পরিহার করতে হবে।
- লিকুইড সুগার হিসাবে যেসব খাবার যেমন: সফট ড্রিংক, মিষ্টি ফলের জুস, বিভিন্ন এনার্জি ড্রিংক থেকে দূরে থাকতে হবে।
- স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল পরিমান বেশি যেসব খাবার যেমন: গরু, খাসি ইত্যাদি থেকে যত সম্ভব দূরে থাকা ভালো।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে সুপার ফুড সম্পর্কে মন্তব্য
আশা করি আপনারা আমার আর্টিকেলের মাধ্যমে বুঝতে পেরেছেন যে, কিভাবে বাসায় বসে থেকে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ এ রাখবেন। এই বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়মিত আপডেট পেতে হলে
অবশ্যই আমার এবং আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ


ধন্যবাদ প্রয়োজনীয় ািছু তথ্য জানাননোর জন্য