কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
আজকে আমরা আলোচনা করব কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন। বর্তমান যুগে খুব
দ্রুত কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। তাই সবাই ঘরে বসে টাকা ইনকাম করার উপায় খুঁজছে
যা হবে সহজ এবং দ্রুত।
ঘরে বসে টাকা ইনকাম করার অনেক উপায় আছে। তার মধ্যে সব থেকে সহজ উপায় হচ্ছে
Facebook Ads থেকে ইনকাম করা। এতে আপনাকে তেমন কষ্ট করতে হবে না। কিছু প্রসেস
অনুসরণ করে আপনিও পারবেন Facebook Ads থেকে টাকা ইনকাম করতে।
পোস্ট সূচিপত্রঃ কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
- কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
- ইন-স্ট্রিম অ্যাড এর মাধ্যমে টাকা ইনকাম
- কিভাবে ফেসবুক মনিটাইজেশন পাবেন
- ফেসবুক মনিটাইজেশনের শর্ত কি
- ফেসবুক লাইভ থেকে কিভাবে আয় করবেন
- ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য কি
- ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটাতে বেশি ইনকাম করতে পারবেন
- ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়
- ফেসবুকের রিচ বাড়ানোর উপায়
- শেষ মন্তব্যঃ কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
আজকে আমরা জানবো কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন কারণ বর্তমানে সবাই ঘরে
বসে আয় করতে চাই। বিভিন্ন কাজ করে আপনি আয় করতে পারেন, কিন্তু তার মধ্যে সব
থেকে সহজ পদ্ধতি হলো ফেসবুকের মাধ্যমে আয় করা।
আপনি ঘরে বসে Facebook Ads আয় করতে পারেন একটি উপায় হল- ইন-স্ট্রিম
বিজ্ঞাপন, অংশীদারিত্বের বিজ্ঞাপন, এবং অ্যাফিলিয়েট বিজ্ঞাপন। আপনি চাইলে নিজের
অন্য বিক্রি করার অ্যাড ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেরি না করে জেনে আসি
কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন। ইন-স্ট্রিম বিজ্ঞাপন-
- আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করা থাকলে ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন।
- ভালো মানের ভিডিও তৈরি করতে হবে, যাতে ভিউ বাড়ে এবং ভালো টাকা আয় করা সম্ভব।
- এই বিজ্ঞাপন গুলো ভিডিওর শুরু, মাঝখানে বা শেষে দেখানো হয়।
অংশীদারিত্বের বিজ্ঞাপন
- বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করে তাদের পণ্য বা সেবার প্রচার করে আয় করতে পারেন।
- এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট কমিশন পাবেন এবং ফি পাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
- অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করতে পারেন, এক্ষেত্রে আপনি একটি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে আপনার প্রোফাইল বা ফেসবুক পেজে সেই লিংক শেয়ার করে দিবেন, আপনার ফলোয়ার সেই লিংকে ক্লিক করলে টাকা আয় হবে। এতে আপনি কমিশন পাবেন।
- আপনার ফলোয়ারের আগ্রহ অনুযায়ী এবং সমকালীন তথ্য বিষয়ক পণ্য বা সেবা নির্বাচন করা উচিত।
নিজের পণ্য বা সেবা প্রচার
- আপনার নিজের কোন অনলাইন ব্যবসা থেকে থাকলে বিজ্ঞাপন ব্যবহার করে নিজের পণ্য বিক্রির চেষ্টা চালাতে পারেন।
- আপনার ফলোয়াররা সেই বিজ্ঞাপন দেখলে আপনার টাকা ইনকাম হবে এবং আপনার পণ্য বিক্রি বেড়ে যাবে।
ফেসবুক রিলস থেকে আয়
- ফেসবুক রিলস অর্থাৎ শর্ট রিলসে বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। ফেসবুক থেকে আয়ের প্রথম শর্ত হতে পারে, এই ফেসবুক রিলস কারণ বর্তমানে এটি সব থেকে জনপ্রিয়।
- রিলস এর ভিউ এর উপরে আপনার আয় হবে।
ফেসবুক লাইভ থেকে আয়
- আপনার ফেসবুক লাইভে বিজ্ঞাপন প্রচার করে আয় করতে পারেন।
- এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার সব ভিউয়ারের কাছে ফেসবুক লাইভ নোটিফিকেশন পৌঁছে দেওয়া
- আপনার লাইভ ভিডিওতে যত ভিউ হবে তত আপনার ইনকাম হবে।
ইন-স্ট্রিম অ্যাড এর মাধ্যমে টাকা ইনকাম
ইন-স্ট্রিম অ্যাড হলো একটি বিজ্ঞাপন প্লাটফর্ম যেখানে একজন ফেসবুক
ব্যবহারকারী তার পণ্য বা সেবা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করতে
পারে। এই বিজ্ঞাপন ভিউয়ার এবং ফলোয়ারের রুচির উপর নির্ভর করে তৈরি করে
ভিডিওর শুরু, মাঝখানে বা শেষে প্রচার করা যেতে পারে। আর যখন আপনার দর্শকরা
ভিডিওটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তখন আপনার টাকা ইনকাম হয়।
এক্ষেত্রে আপনাকে ভালো মানের বিজ্ঞাপন তৈরি করতে হবে যাতে ভিউ সবাই করে।
কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কিভাবে ইন-স্ট্রিম অ্যাডস সেটআপ করতে হয়।
প্রথমে আমরা ফেসবুক ওপেন করে নিব। তারপর নিজের প্রোফাইলের উপর ক্লিক করতে
হবে। সেখানে ক্লিক করলে দেখতে পারবো "Professional Dashboard" নামে একটি
অপশন সেখানে ক্লিক করব। এখন নিচের দিকে আমরা স্ক্রল করলে দেখতে পারবো
"Tool" নামের অপশন। এখানে একেক জনের ফোনে একেক রকম অপশন আসে, "Tools" এ
ক্লিক করলে দেখতে পারবেন "in-stream ads" এটি অন করে দিলেই হয়ে গেল।
কিভাবে ফেসবুক মনিটাইজেশন পাবেন
কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন এই বিষয়ে বলতে গেলে প্রথমেই
আসে মনিটাইজেশনের কথা। ফেসবুকে টাকা ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে ফেসবুক
মনিটাইজেশন করা অর্থাৎ মনিটাইজেশন করার জন্য আমাদের ফেসবুকের কাছে রিকোয়েস্ট
পাঠাতে হয়। তারপর ফেসবুক যাচাই বাছাই করবে আপনার ফেসবুক পেজটি টাকা ইনকাম করার
জন্য সব শর্তগুলো পূরণ করেছে কিনা। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই ফেসবুক
মনিটাইজেশন অন করে দিবে। এরপর থেকেই আপনার ইনকাম দ্বিগুণ হয়ে যাবে, ভিউ বেশি
হবে, ট্রাফিক বেশি হবে, ফলোয়ার বাড়বে।
নতুন ফেসবুক পেজ খোলার সাথে সাথে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না অর্থাৎ
মনিটাইজেশন বন্ধ থাকবে সেটি চালু করার জন্য মনিটাইজেশন শর্তগুলো পূরণ করতে হবে।
শুরুতে ফেসবুক যাচাই বাছাই করবে আপনি আসলেই টাকা ইনকাম করার যোগ্য কিনা। এর
কিছু প্রধানের শর্ত হলো- আপনার ফেসবুক পেজে ৫০০০ ফলোয়ার থাকতে হবে এবং ৬০ দিনের
মধ্যে ৬০০০০ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে অর্থাৎ ফলোয়ারের ৬০ দিনের মধ্যে ৬০০০০
মিনিট ভিডিও দেখতে হবে। তখনই ফেসবুক মনিটাইজেশন Apply করার জন্য লক অপশনটি খুলে
দিবে পাশাপাশি আরও কিছু শর্ত মানতে হবে যা আমরা পরবর্তীতে জানতে পারবো।
ফেসবুক মনিটাইজেশনের শর্ত কি
ফেসবুক মনিটাইজেশন হলো ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার একটি মাধ্যম। সেখানে
আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার বাড়ানোর নির্দেশ দেওয়া হয় এবং ওয়াচ টাইম এর
নির্দেশ দেওয়া হয় যা পূরণ সাপেক্ষে ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে। ফেসবুকে
মনিটাইজেশন প্রক্রিয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যা সব ফেসবুক পেজ ব্যবহারকারীকে
ফলো করতে হয় যার মধ্যে প্রধান শর্তটি হল আপনাকে নিয়মিত ভিডিও বা কনটেন্ট পোস্ট
করতে হবে। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিলে খুব সহজেই বিজ্ঞাপন দিয়ে ভিউ
বাড়িয়ে অর্থ উপার্জন করতে পারবেন। তাহলে চলুন জেনে আসি ফেসবুকে মনিটাইজেশন
পাওয়ার শর্তগুলো কি-
- ইন-স্ট্রিম এদের ক্ষেত্রে কমপক্ষে ৫০০০ ফলোয়ার থাকতে হবে।
- স্টার এর ক্ষেত্রে কমপক্ষে ১০০০ ফলোয়ার থাকতে হবে।
- ৬০ দিনে ৬০০০০ মিনিট ওয়াচ ভিউ থাকতে হবে।
- ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।
- রিলস ভিডিও থেকে আই করার জন্য ভিডিওতে অবশ্যই বিজ্ঞাপন যুক্ত করতে হবে।
- ইন-স্ট্রিম এর ক্ষেত্রে আপনার ভিডিও বা অ্যাডের দৈঘ্য ৩ মিনিট হতে হবে।
- একটি যোগ্য দেশে বসবাস করতে হবে। যেসব দেশে মনিটাইজেশন প্রক্রিয়া চালু আছে।
আপনি যদি চান? ফেসবুক থেকে আয় করতে, তাহলে অবশ্যই মনিটাইজেশন প্রক্রিয়ার
শর্তগুলো মেনে চলবেন। তাহলে ফেসবুক খুব সহজেই আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এবং
অর্থ উপার্জন করা খুব সহজ হবে।
ফেসবুক লাইভ থেকে কিভাবে আয় করবেন
বর্তমানে বাইরে গিয়ে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে, এমনকি আমাদের দেশে তো সরকারি
চাকরি পাওয়াও খুব কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ তো চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছে,
এতে আমাদের দেশে বেকার যুবকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ঠিক এ সময় ফেসবুক
আমাদের জন্য নিয়ে এসেছে ঘরে বসে কাজ করার এবং টাকা ইনকাম করার অনন্য সুযোগ। এতে
সব বেকার যুবকেরা টাকা ইনকাম করছে শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এবং মাসের
লাখ টাকা আয় করে।
আমরা যারা ফেসবুকে লাইভ করে থাকি, আমরা জানি ফেসবুক লাইভ থেকে টাকা ইনকাম করা
যায় অর্থাৎ আপনার ফেসবুক লাইভে আপনার যারা ফলোয়ার আছে তারা আপনার লাইভ দেখলে
আপনার ভিউ বাড়বে আর এ থেকে টাকা ইনকাম হবে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে।
যথাসম্ভব ফলোয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা করা এবং মানসম্মত ফেসবুক লাইভ করা
যাতে আপনার লাইভ দেখতে মানুষ আগ্রহী হয়। আর যার যত লাইভ ভিউ হবে তার ততো
ইনকাম হবে। তাই ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। ফেসবুক লাইভ শেষে সেই ভিডিওটি
আমাদের পেজে পোস্ট হয়ে যায় তখন বিভিন্ন অ্যাড আসে, আপনার যেসব ফলোয়ার আপনার
ফেসবুক লাইভ দেখতে পারেননি তারা পরবর্তীতে আপনার পেজে গিয়ে ভিডিও দেখবে তখন
তারা অ্যাড দেখবে। তার মানে আপনি অ্যাড থেকেও টাকা ইনকাম করতে পারছেন, দুই
মাধ্যমে টাকা ইনকাম হওয়ার জন্য আপনাকে মানসম্মত লাইভ ভিডিও বানাতে হবে।
ফেসবুক পেজ ও প্রোফাইলের মধ্যে পার্থক্য কি
ফেসবুক প্রোফাইল ফেসবুকের একটি অংশ, আমরা যখন ফেসবুক খুলি তখন ফেসবুকে
প্রোফাইল তৈরি হয়ে যায়। একটি মূলত ব্যক্তিগত কাজের জন্য খোলা হয়, এর মাধ্যমে
আমরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সাথে যোগাযোগ করতে পারি এবং তথ্য আদান প্রদান
করতে পারি। যেখানে আমরা ব্যক্তিগত ছবি এবং ভিডিও আপলোড করতে পারি। কিন্তু
ফেসবুকে প্রফেশনাল মোড চালু করলে এটি পাবলিক পেজের মতো ব্যবহার করা যায় এবং
আমার আপলোডকৃত সব ছবি, ভিডিও সবাই দেখতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
প্রফেশনাল মোড অন করলে সব ফ্রেন্ড ফলোয়ারে রূপান্তরিত হয়ে যায়।
ফেসবুক পেজও ফেসবুকের একটি অংশ কিন্তু এটা আমাদের নিজে থেকেই খুলে নিতে হয়।
এটি ব্যবসা ক্ষেত্রে, কোন অনলাইন মার্কেটের জন্য খোলা হয়। কিন্তু প্রোফাইল
ছাড়া ফেসবুক পেজ খোলা যায় না এই ফেসবুক পেজ খোলার জন্য প্রোফাইল থাকতে হবে।
এখানে আপলোডকৃত সব ছবি, ভিডিও সবাই দেখতে পারবে যেখান থেকে টাকা ইনকাম হবে
এবং এক্ষেত্রে ফেসবুক মনিটাইজেশন এর কিছু শর্ত পূরণ করতে হবে। পেজটি সর্বজনীন
হবে অর্থাৎ যে কেউ দেখতে পারবে। এর সবথেকে বড় সমস্যা হল নতুন পেজ খুললে
ফলোয়ার সংখ্যা শূন্য থাকে অর্থাৎ আমাকে ধীরে ধীরে ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে।
ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটাতে বেশি ইনকাম করতে পারবেন
সহজ উপায় ফেসবুক প্রোফাইল খুলে সেই থেকে টাকা ইনকাম করতে পারেন। অনেকে আছে
যারা পেজ খোলার ঝামেলা পোহাতে চান না। তাই প্রোফাইল কে প্রফেশনাল প্রোফাইলে
কনভার্ট করে ইনকাম করতে চান। এর সবথেকে বড় সুবিধা হচ্ছে ফেসবুকে যারা আপনার
ফ্রেন্ড থাকবে তারা সরাসরি আপনার ফলোয়ার হয়ে যায় অর্থাৎ আপনার ফলোয়ার বাড়ানে
নিয়ে কোন চিন্তা করতে হবে না। কিন্তু এতে আপনার ভিউ নাও বাড়তে পারে কারণ আপনি
যখন ভিডিও পোস্ট করেন যারা আপনার ফলোয়ার অর্থাৎ আপনার বন্ধুরা আপনাকে চেনার
কারণে ভিডিও নাও দেখতে পারে। এতে ধীরে ধীরে আপনার প্রোফাইল ডাউন হয়ে যায়।
প্রোফাইল ডাউন হয়ে গেলে ফেসবুক থেকে অটোমেটিক তা বন্ধ হয়ে যায় যাতে পরবর্তীতে
আমাদেরই সমস্যা হয়।
ফেসবুক পেজ খোলার পর এর সব থেকে বড় সমস্যা হচ্ছে একটি ফলোয়ার সংখ্যা শূন্য
থাকে, প্রথমে ফলোয়ার সংখ্যা বাড়ানো কষ্টকর হলেও তারা আপনার মানসম্মত,
প্রাসঙ্গিক ও রুচিসম্মত ভিডিও দেখে খুশি হয় এবং এতে অটোমেটিক ভিউ বাড়ে।
ফেসবুক পেজ খুললে ফেসবুক বুঝতে পারে যে এটা কোন মার্কেটিং বিজনেস, অনলাইন
মার্কেটিং এর জন্য খোলা হয়েছে এবং ফেসবুকের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি পায়।
ফেসবুকের পেজে একটা অপশন থাকে যেখানে আপনি চাইলে অনেকগুলো পেজও খুলতে পারেন
এবং ভিডিও আপলোড করতে পারেন এতে যদি একটা পেজের ভিউ কমে বন্ধ হয়ে যায়। তাহলে
অন্য পেজে কোন প্রভাব পড়বে না যেটা প্রোফাইলের ক্ষেত্রে সম্ভব নয়। আর
ফেসবুকের কাছে ফেসবুক পেজ বেশি গ্রহণীয় বলে এতে সহজে ভিউ এবং ট্রাফিক পাওয়া
যায় ফলে টাকাও বেশি ইনকাম হয়।
আমরা ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইলের অসুবিধা গুলো বিস্তারিত আলোচনা করলাম।
এতে আমরা এটা বুঝতে পেরেছি ফেসবুক পেজ এর সুবিধা অনেক বেশি এবং এর থেকে লাভও
বেশি হয়। তাই আমাদের ফেসবুক পেজ খোলা উচিত এবং আমাদের কন্টেন্ট, ভিডিও, পোস্ট
আপলোড করা উচিত।
ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায়
ঘরে বসে আয় করার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক, ফেসবুকে এখন বিভিন্নভাবে আয়
করার সুযোগ দেয় ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে, পণ্য বা সেবা ক্রয় করে, অন্য
কোম্পানির পণ্য বা সেবার অ্যাড দিয়ে, ফেসবুক রিলস দেখে, লাইভ ভিডিও শেয়ার
করে। তাই আপনিও যদি ফেসবুক থেকে আয় করতে চান? তাহলে এখনই ফেসবুক প্রোফাইল
তৈরি করে ফেসবুক পেজ খুলে ফেলুন।
ফেসবুক থেকে আয় করার সহজ মাধ্যম আর হতে পারে তাও আবার ঘরে বসেই। কিন্তু
ফেসবুকে টাকা ইনকাম যখন আপনি ফেসবুক মনিটাইজেশনের শর্তগুলো পূরণ করবেন কারণ
তাতে আপনার ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়লে ভিউ বাড়বে। এই ফেসবুক ফলোয়ার
বাড়ানোর জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হয়। তাহলে চলুন জেনে এসে আপনি কিভাবে
দ্রুত ফেসবুক ফলোয়ার বাড়াবেন-
- ফেসবুক ফলোয়ার বাড়ানো প্রথম শর্ত হচ্ছে আপনাকে মানসম্মত ভিডিও বানাতে হবে যা মানুষ পছন্দ করবে এবং আপনার কনটেন্টি সমকালীন তথ্য বিষয় সম্পর্কিত হবে।
- নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।
- ভিডিও তথ্য, কথা এবং প্রেজেন্টেশন সুন্দর এবং মার্জিত হতে হবে।
- প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার কনটেন্ট এর বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
- বিভিন্ন টুল ব্যবহার করে আপনার দর্শকের জন্য উপযুক্ত সময় নির্বাচন করে কনটেন্ট আপলোড করতে হবে।
- আপনার কনটেন্টে কমেন্ট করা সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এতে অনেক ফলোয়ার বাড়ে।
ফেসবুকে ভিউ বাড়ানোর উপায়
আমাদের মনে রাখতে হবে কোন কাজের সহজ নয়, প্রথমে সবকিছুর জন্যই আমাদের কষ্ট
করতে হয়। তেমনি ফেসবুক পেজ থেকে আয় করার সময় প্রথমে আমাদের ভিউ অনেক কম থাকে।
কিন্তু আপনি যদি নিয়মিত আপনার পোস্ট আপলোড করেন এবং ফলোয়ার সংখ্যা বাড়াতে
পারেন তাহলে আপনার ভিউ অনেক বেড়ে যাবে।
শুধু ফলোয়ার সংখ্যা বাড়ালেই হবে না ভিউ বাড়াতে হবে আর এই ভিউ বাড়ানোর উপায় হল
মানসম্মত ও রুচি সম্মত কনটেন্ট যা সবাই পছন্দ করে যেটা হতে হবে সমকালীন
প্রাসঙ্গিক সাপেক্ষ। কারণ মানুষ চলমান ঘটনাবলি বিষয় সম্পর্কে জানতে ফেসবুকে
সার্চ করে। তাই আপনার ভিডিও প্রাসঙ্গিক হলে সবাই ভিডিও দেখবে। তাহলে চলুন
জেনে এসে ফেসবুকে ভিউ বাড়ানোর উপায়:
- ভিডিওর সাথে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় ক্যাপশন লিখলে মানুষ বেশি ভিউ করে।
- প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
- ফেসবুক রিলসে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করতে হবে কারণ এটি সবার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিউ করে।
- রিলস ভিডিও বানানোর চেষ্টা করতে হবে কারণ বর্তমানে সবাই রিলসের দিকে ঝুকছে।
- অন্য কারোর রিলসে রিয়েকশন ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে।
- সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
শেষ মন্তব্যঃ কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন
আজকের পোস্ট থেকে আপনি জানতে পেরেছেন কিভাবে Facebook Ads দিয়ে ইনকাম করবেন।
কিভাবে ঘরে বসেই খুব সহজেই কয়েকটি প্রসেস কমপ্লিট করে লাখ লাখ টাকা ইনকাম
করতে পারেন। শুধুমাত্র Facebook Ads দিয়ে তা জানতে পেরেছেন, পাশাপাশি
জেনেছেন কিভাবে আপনার ফসবুক ফলোয়ার বাড়বে এবং কিভাবে আপনার কন্টেন্টের ভিউ
বাড়াবেন। কারণ এটি ফেসবুক থেকে আয় করার একমাত্র লক্ষণীয় বিষয়। এগুলো না করলে
ফেসবুক আমাদের মনিটাইজেশন দিবে না এবং আমাদের টাকা ইনকাম হবে না। আশা করি
আজকের পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url