অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার আপডেট নিয়ম এবং রেলওয়ে সেবা অ্যাপ ব্যবহার, মোবাইল
থেকে টিকিট কাটা ও মূল্য পরিশোধের সম্পন্ন গাইডলাইন।
আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব,আশা করছি আপনারা আমার আর্টিকেলের মাধ্যমে উপকৃত
হবেন।
পোস্ট সুচিপত্র ঃঅনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (সম্পূর্ণ গাইড)
- কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবো
- রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- অনলাইনে ট্রেনের টিকিট কাটা কি নিরাপদ
- ট্রেনের টিকিট অনলাইনে মোবাইল থেকে কিভাবে কাটবো
- ট্রেনের টিকিট কাটা যাবে কোন সময়
- অনলাইন টিকিটে কি জাতীয় পরিচয় পত্র লাগবে
- অনলাইনে টিকিট ফেরত দিতে হবে কোথায়
- ঈদের সময় ট্রেনের টিকেট কিভাবে কাটবো?
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (সম্পূর্ণ গাইড)
বর্তমান সময়ে আমাদের দেশ যেমন উন্নত হচ্ছে তেমনি আমাদের দীর্ঘ লাইনে
দাঁড়িয়ে যে সকল কাজ করা লাগতো সেগুলো এখন হাতের মুঠোয় চলে যেতে অনলাইনে
ট্রেনের টিকেট সিস্টেমেও অনেক পরিবর্তন এসেছে এবং আরও সহজতর হয়ে গেছে। ঘরে বসে
আপনি এখন ট্রেনের টিকিট কাটতে পারেন, বিশেষ করে রেলওয়ে সেবা অ্যাপ ও বাংলাদেশ
রেলওয়ে ওয়েবসাইট ব্যবহার করে। এ বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং
আপনাদের সকলের প্রশ্নের উত্তর নিচে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমার
আর্টিকেলটি আপনাদের সকলের জন্য উপকারী হবে।
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবো
অনলাইনে ট্রেনের টিকিট কাটা খুবই সহজ তার জন্য এখন আপনাকে শুধুমাত্র আমার বলা
কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। অনলাইনে টিকিট কাটতে হলে প্রথমেই আপনি
অনলাইনে রেলওয়ে টিকিট কাটার নির্দিষ্ট সরকারের ওয়েবসাইটে প্রবেশ করুন অনলাইনে টিকিট কাটার ওয়েবসাইটের লিংক=
eticket.railway.gov.bd
এছাড়াও আপনি রেলওয়ে সেবা অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে শুধু
মাত্র প্রথমে আপনাকে অ্যাপটি ইন্সটল করে সেখানে লগইন করতে হবে। তারপর আপনার যাত্রা
তারিখ, স্টেশন ও ট্রেন নির্বাচন করে পেমেন্ট করতে হবে। এভাবে আপনি ঘরে বসে খুব
সহজে আপনার পছন্দের ও প্রয়োজনীয় ট্রেনের টিকিট পেয়ে যাবেন।
রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে, অ্যাপ দিও কিন্তু ট্রেনের টিকিট কাটা
যায়। আচ্ছা তাহলে তো চলুন আজকে আমি আপনাদেরকে অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার
নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিবো রেল সেবা অ্যাপ ব্যবহার করে ট্রেনের
টিকিট কাটার নিয়ম সম্পর্কে জেনে আসি -
- প্রথমে আপনাদের ফোনে প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপটি ডাউনলোড করে নিন।
- অ্যাপ খুলে একাউন্ট লগইন করুন।
- এরপর আপনার যাত্রা তথ্য, তারিখ, স্টেশন ও ট্রেন নির্বাচন করুন।
- এরপর অনলাইন প্রেমেন্ট যেমন, বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটা কি নিরাপদ
এই প্রশ্নটা সকলের মনেই উঠে আসে চলুন তাহলে আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা
দিয়ে দিই। বর্তমান সময়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটা নিরাপদ এবং ঝামেলা মুক্ত।
বাংলাদেশের রেলওয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে আপনি
রেলওয়ে টিকিট কাটতে পারবেন। পেমেন্ট এর মেথড হিসেবে বিকাশ, নগদ, রকেট ও
ভিসা কার্ড ব্যবহার করতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট যেহেতু সরকার দ্বারা
অনুমোদিত। তাই এখানে নিরাপত্তা জোরদার রয়েছে, তবে টিকিট কাটার আগে অবশ্যই সরকারি
অনুমোদিত সরকারি ওয়েবসাইট থেকেই ট্রেনের কাটছেন কিনা শুধু সেটা খেয়াল
রাখবেন।
ট্রেনের টিকিট অনলাইনে মোবাইল থেকে কিভাবে কাটবো
ট্রেনের টিকিট কাটার জন্য এখন আর আপনাকে কম্পিউটারের দোকানে যেতে হবে না। আপনার
ঘরে যদি একটি স্মার্ট ফোন থেকে প্লে স্টোরের মাধ্যমে রেলওয়ে সেবা
অ্যাপ ডাউনলোড করুন এবং সেখানে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার মাধ্যমে আপনারা
ট্রেনের টিকিট কাটতে পারবেন।
এছাড়াও একই নিয়মে আপনারা ওয়েব ব্রাউজারে গিয়েও
ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে শুধু ট্রেনের টিকেট কাটা না এখানে ট্রেন
ছাড়ার সময় এবং কোন ট্রেনের টিকেট আছে, এগুলো সব তথ্য জানতে পারবেন।
ট্রেনের টিকিট কাটা যাবে কোন সময়
অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময় সেরকম দেয়া নেই। শুধুমাত্র একটি শুরু এবং শেষ সময় দেয়া আছে, সে সময়ের মধ্যে থেকে যেকোনো সময়
আপনি আপনার পছন্দের ট্রেনের টিকিটটি কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটার শুরু হয়
প্রতিদিন ভোর ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি টিকিটটি কেটে
নিবেন। যাত্রার ১০ দিন আগে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইন টিকিটে কি জাতীয় পরিচয় পত্র লাগবে
আমার কাছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে, অনলাইনে
টিকিট সময়ে কি জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়? চলুন তাহলে আপনাদেরকে উত্তরটা দেই
- হ্যাঁ অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হয়। এছাড়া
ভ্রমণের সময় আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক এটা অবশ্যই আপনারা মনে রাখবেন।
অনলাইনে টিকিট ফেরত দিতে হবে কোথায়
আমি যতটুকু জানি এবং বর্তমান সময়ে অনলাইনে টিকিট রিফান্ড অপশন সীমিত থাকে। তবে
খুব শীঘ্রই রেলওয়ে টিকিটের রিফান্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে। কিন্তু ততদিন মানে
বর্তমানে আপনাদেরকে স্টেশনে গিয়েই টিকিট ফেরত দিতে হবে।
ঈদের সময় ট্রেনের টিকেট কিভাবে কাটবো?
আপনারা সকলেই কম বেশি জানেন যে, ঈদের সময় বিশেষ করে অতিরিক্ত পরিমানে যাত্রীর চাপ থাকে। যানবাহনের ওপর এসময়ে আপনি অতিরিক্ত চাপ এড়াতে নির্দিষ্ট তারিখে যে ট্রেনের
টিকিট ছাড়া হয়। সে সময়ে আপনি দ্রুত ট্রেনের টিকিট কাটতে পারবেন। আপনাকে সবসময়
প্রস্তুত থাকতে হবে ও নির্দিষ্ট দিন সকাল আটটার মধ্যে লগইন করে ট্রেনের টিকিট
কাটতে হবে।
মনে রাখবেন ঈদের সময় ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না। কারণ টিকিট কখন ছাড়বে
সেসময় সবাই অপেক্ষা করে থাকে এবং টিকিট ছাড়ার সাথে সাথে তারা টিকিট বুকিং করে নেই। তাই
আপনাকেও তাদের সাথে কম্পিটিশন করে টিকিট বুকিং করতে হবে।


রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url