ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে কিভাবে?

 ইনসুলিন ছাড়া ডায়াবেটিস কিভাবে সহজে নিয়ন্ত্রণ করবেন সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিরতরে নিরাময় করা সম্ভব। ঘরোয়া ও কার্যকারী ১০টি উপায় সম্পর্কে এখনি জেনে নিন আমার আর্টিকেলের মাধ্যমে।

ইনসুলিন-ছাড়া-ডায়াবেটিস-নিরাময়
এজন্য আপনাকে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমাতে হবে এবং পাশাপাশি কম কার্বোহাইড্রেট খাদ্যাভ্যাস অভ্যাস গড়ে তোলতে হবে। নিয়মিত প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটাহাঁটি করলে আপনার শরীরে ইনসুলিন ভালোভাবে গ্রহণ করে, ফলে শরীরের রক্তে গুলুকোজ কমে। সুস্থ থাকতে হলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। 

পোস্ট সূচিপত্র: ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে কিভাবে?   

ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে কিভাবে?      

বর্তমানে এমন একটা সময় চলছে যেখানে ডায়াবেটিস মানুষের মধ্যে সাধারণ রোগে পরিণত হয়েছে। আধুনিক জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের অভাবে অনেকেই অল্প বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাও আবার ইনসুলিন ছাড়াই? 
ইনসুলিন-ছাড়া-ডায়াবেটিস-নিরাময়
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার প্রাকৃতিক উপায়, কোন খাবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস ব্যবস্থাপনা করা যায়, ঔষধের পাশাপাশি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক অভ্যাসের ভূমিকা, খালি পেটে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার কার্যকর উপায় এবং ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত বিভিন্ন ধারণার সত্যতা। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক। 

ইনসুলিন ছাড়া ডায়াবেটিস চিরতরে নিরাময় করার ১০টি উপায়

ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিরাময় করার উপায় খুঁজছেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনাদের জন্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো  ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিরাময় করার ১০ টি উপায় সম্পর্কে বিস্তারিতভাবে-  
  • প্রথমত, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
  • ডায়াবেটিস রোগীদের ভাত সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অনেক ক্ষেত্রে ভাতের পরিবর্তে আটার রুটি খাওয়া একটি ভালো বিকল্প হতে পারে। তবে ইচ্ছামতো বেশি রুটি খাওয়াও ঠিক নয়। একজন ডায়াবেটিস রোগীর কতটি রুটি খাওয়া উচিত, তা তার বয়স, ওজন, শারীরিক কার্যকলাপ এবং চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে। তাই নিজের খাদ্যতালিকা নির্ধারণের জন্য অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুসরণ করুন। 
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন আঁশযুক্ত (ফাইবারসমৃদ্ধ) খাবার খাওয়ার চেষ্টা করুন। এসব খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। পাশাপাশি শাকসবজি বেশি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তবে আলু পরিমিত পরিমাণে খাওয়াই ভালো, কারণ এতে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি, যা অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত তেল, চর্বি ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর পরিবর্তে প্রতিদিন শাকসবজি, ডাল, ফল এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার খাদ্যতালিকায় রাখার অভ্যাস গড়ে তুলুন। সুষম ও পুষ্টিকর খাবার নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে সাহায্য করে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোমল পানীয়, অতিরিক্ত চিনি-যুক্ত পানীয় এবং ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং সম্পূর্ণ ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ফলের রসের পরিবর্তে আস্ত ফল খাওয়াই বেশি উপকারী, কারণ এতে আঁশ (ফাইবার) থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রক্তচাপ ও শরীরের ওজন স্বাভাবিক পর্যায়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। সম্ভব হলে প্রতিদিন সকালে বা সুবিধাজনক সময়ে অন্তত ৩০ মিনিট হাঁটুন। নিয়মিত শারীরিক ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
  • ডায়াবেটিস থাকলে ধূমপান ও সিগারেট সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতার ঝুঁকি বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য আরও বেশি ক্ষতিকর হতে পারে। তাই সুস্থ থাকতে ধূমপান ছেড়ে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন।
  • যখন বেশি ক্ষুধা লাগবে, তখন ফাস্টফুড, চিপস বা অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে শসা, গাজর, টমেটো বা অন্যান্য স্বাস্থ্যকর নাস্তা খাওয়ার চেষ্টা করুন। এগুলো ক্ষুধা কমাতে সাহায্য করে, ক্যালোরি কম থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।
  • যাদের ডায়াবেটিস রয়েছে, তারা দীর্ঘ সময় একটানা বসে থাকা এড়িয়ে চলুন। অনেকের কাজের প্রয়োজনে কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। তাই প্রতি ৩০-৬০ মিনিট পরপর কয়েক মিনিটের জন্য উঠে দাঁড়ান, একটু হাঁটাচলা করুন বা হালকা শরীরচর্চা করুন। এতে শরীর সচল থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
  • আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই রক্তে শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বা অন্য কোনো ডায়াবেটিসের ওষুধ বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন। 

    দ্রুত ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার কার্যকারী উপায়      

    ডায়াবেটিস রোগটি হচ্ছে এমন একটি রোগ, যেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন। আর যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন এবং অবহেলা করেন তাহলে কিন্তু আপনার মৃত্যু হতে পারে। তাই ডায়াবেটিস রোগ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছুই নাই। নিয়ম মেনে চলুন তাহলে দেখবেন কোন ইনসুলিন লাগবে না, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এমনিতেই নিয়ন্ত্রণে থাকবে, এবং আপনিও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। 
     
    ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। ব্যায়ামের পর স্বাস্থ্যকর নাস্তা হিসেবে পরিমিত পরিমাণে আটার রুটি, ডিমের সাদা অংশ, ডাল বা অন্যান্য পুষ্টিকর খাবার খেতে পারেন। দুপুরের খাবারে পরিমিত পরিমাণে ভাতের সঙ্গে শাকসবজি, ডাল এবং চর্বিহীন মাছ বা মাংস রাখুন। অতিরিক্ত তেল, চর্বি ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

    বিকেলের নাস্তায় শসা, টমেটো বা কম গ্লাইসেমিক সূচক (GI) সম্পন্ন ফল পরিমিত পরিমাণে খেতে পারেন। রাতে ভাতের পরিবর্তে লাল আটার রুটি বা অন্য কোনো স্বাস্থ্যকর শর্করার উৎসের সঙ্গে পর্যাপ্ত শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা ও চিকিৎসা অনুসরণ করুন। স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শারীরিক কার্যকলাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    খালি পেটে ডায়াবেটিস কমানোর উপায়     

    আপনি যদি খালি পেটে রক্তে শর্করার (ফাস্টিং ব্লাড সুগার) মাত্রা নিয়ন্ত্রণে রাখার উপায় জানতে চান, তাহলে নিচে কয়েকটি কার্যকর ও স্বাস্থ্যকর অভ্যাস তুলে ধরা হলো। এসব অভ্যাস নিয়মিত অনুসরণ করলে ফাস্টিং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। যেমন-   
    • প্রথমত, প্রতিদিন বেশি করে আঁশযুক্ত (ফাইবারসমৃদ্ধ) খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
    • দ্বিতীয়ত, খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও কম শর্করাযুক্ত ফল রাখুন। যেমন-পেয়ারা, সবুজ আপেল এবং পরিমিত পরিমাণে কাঁচা আম খেতে পারেন। এছাড়া পালং শাক, লাল শাক, কলমি শাকসহ বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এসব খাবারে আঁশ ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।  
    • তৃতীয়ত, ভাত পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের ভাত সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। প্রোটিনের চাহিদা পূরণে বাদাম, ডিমের সাদা অংশ, সামুদ্রিক মাছ, চর্বিহীন মাংস ও ডালজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এছাড়া অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বির একটি ভালো উৎস, যা পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।
    • চতুর্থত, কিছু ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা চললেও সেগুলো ব্যবহারে সতর্ক থাকুন। যেমন, ভৃঙ্গরাজ পাতা নিয়ে কিছু প্রাথমিক গবেষণায় সম্ভাব্য উপকারিতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর-এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ উপাদান নিয়মিত সেবন করবেন না এবং নির্ধারিত চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করবেন না।
    • পঞ্চমত, কস্টাস ইগনিয়াস (ইনসুলিন প্লান্ট) সম্পর্কে অনেকের আগ্রহ রয়েছে। এই উদ্ভিদটি অনেক দেশে "ইনসুলিন প্লান্ট" নামে পরিচিত। কিছু প্রাথমিক গবেষণায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এর সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত পাওয়া গেলেও, এটি ডায়াবেটিসের নিশ্চিত চিকিৎসা বা ইনসুলিনের বিকল্প-এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। তাই এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং কখনোই নির্ধারিত ওষুধ বা ইনসুলিন বন্ধ করবেন না। 

      ডায়াবেটিস রোগীর জন্য নিষিদ্ধ খাবারের তালিকা 

      ডায়াবেটিস রোগীদের জন্য কিছু খাবার রয়েছে, যেগুলো অতিরিক্ত বা নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তাই এসব খাবার যতটা সম্ভব সীমিত বা এড়িয়ে চলা উচিত। তবে মনে রাখবেন, কোনো খাবার সম্পূর্ণ নিষিদ্ধ কি না, তা ব্যক্তির স্বাস্থ্য, ওষুধ এবং চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে। নিচে ডায়াবেটিস রোগীদের জন্য এড়িয়ে চলা বা সীমিত পরিমাণে খাওয়া উচিত এমন খাবারের তালিকা দেওয়া হলো-  
      • কোমল পানীয় ও চিনি-যুক্ত পানীয়
      • মিষ্টি, চকলেট, কেক, পেস্ট্রি ও আইসক্রিম
      • ফাস্টফুড, বার্গার, পিজ্জা ও ভাজাপোড়া খাবার
      • চিপস, চানাচুর ও অন্যান্য প্রক্রিয়াজাত (প্রসেসড) স্ন্যাকস
      • অতিরিক্ত সাদা ভাত, সাদা পাউরুটি ও ময়দার তৈরি খাবার
      • অতিরিক্ত তেল, ঘি ও চর্বিযুক্ত খাবার
      • অতিরিক্ত লবণযুক্ত ও প্রক্রিয়াজাত মাংস
      • ফলের জুস ও অতিরিক্ত চিনি মেশানো পানীয়

      কি কি খাবার খেলে ডায়াবেটিস বাড়ে? 

      বাংলাদেশের বর্তমান সময় ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে, কি কি খাবার তাদেরকে এগিয়ে চলতে হবে। বিশেষ করে কি কি খাবার খেলে ডায়াবেটিস বাড়ে। সে সম্পর্কে অনেকেই জানতে চায়? চলুন তাহলে আজকে আপনাদেরকে জানিয়ে দিই, কোন কোন খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য এড়িয়ে চলা খুবই জরুরী। 
       
      প্রথমত, অতিরিক্ত মিষ্টি, চকলেট, কেক, পেস্ট্রি ও আইসক্রিমের মতো চিনি-সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। এছাড়া কোমল পানীয়, এনার্জি ড্রিংক, চিনি মেশানো শরবত ও ফলের জুস কম পান করুন। আলু, সাদা ভাত ও ময়দার তৈরি খাবার পরিমিত পরিমাণে খাওয়া ভালো, কারণ এগুলো অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। একই সঙ্গে ফাস্টফুড, ভাজাপোড়া ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার সীমিত রাখুন। লাল মাংস, যেমন গরুর মাংসও পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

      সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস অনুসরণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে একজন ব্যক্তি সুস্থ মানুষের মতোই স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

      ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারি খাবার 

      বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারেরা পরামর্শ দেয় যে, ডায়াবেটিস রোগীদের জন্য লো-গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার সবচেয়ে উপকারী যেমন: করলা, মেথি, ওটস, ব্রাউন রাইস, জাম, লেবু, শাকসবজি ও আঁশযুক্ত ফল ইত্যাদি। এই খাবারগুলো রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না, যার ফলে আপনার ডায়বেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন ছাড়াই আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন।  

      ডায়াবেটিস হলে সকালে কী খাওয়া উচিত?

      আমার মনে হয় ডায়াবেটিস রোগীদের জন্য সকালের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ঘরে বসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান? তাহলে আপনার অবশ্যই জানা উচিত সকালে খালি পেটে মেথি ভেজানো পানি অথবা এক টুকরো করলা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ঠিক কতটা উপকারী হতে পারে। এর সাথে একটি আপেল বা একটা ডিম ও স্লো-কার্ব ব্রেকফাস্ট নেয়া যেতে পারে। চিনি ছাড়া দুধ চা খাওয়া নিরাপদ, এভাবে নিজের খাদ্য অভ্যাসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনারা ডায়াবেটিস রোগী হয়েও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।  

      ইনসুলিন ছাড়াও ডায়াবেটিস কন্ট্রোল সম্ভব

      অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য আজকে আমি এই উত্তরটি দিচ্ছি-ইনসুলিন ছাড়াও কি ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব? এরকম অনেকের মনে প্রশ্ন জাগে হ্যাঁ ডায়াবেটিস হলে ইনসুলিন ছাড়াই শুধুমাত্র সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে ব্লাড সুগার কন্ট্রোল সম্ভব। তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই, চিকিৎসকের সঠিক পরামর্শ এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনারা ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করতে পারবেন। 

      প্রাকৃতিকভাবে ইনসুলিন ছাড়া ডায়াবেটিস কমানোর উপায়

      যারা ডায়াবেটিস রোগী আছেন তারা মনে করে যে, প্রাকৃতিক উপায়ে কোনোভাবে ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু এটি আপনাদের একদম ভুল ধারণা মনে রাখবেন, ডায়াবেটিস কিন্তু প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনারা প্রাকৃতিক উপায় ব্যবহার করে প্রতিদিন করলার রস, মেথি ভেজানো পানি, নিমপাতা বা জামপাতা খাওয়ার অভ্যাস যদি গড়ে তুলতে পারেন? তাহলে দেখবেন প্রাকৃতিকভাবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকছে । এছাড়া আমি আমলকি ও দারুচিনি ব্যবহার করেও ভালো ফল পেয়েছি। 

      ডায়াবেটিস রোগীরা কোন খাবার এড়াবে?

      আপনাদের মধ্যে এমন কিছু ডায়াবেটিস রোগীরা রয়েছে, যারা এখন পর্যন্ত জানেই না যে, তাদের ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে হলে কোন কোন খাবার গুলো এড়িয়ে চলতে হবে। তারা মনে করে এখন সবকিছুুুু  খাবো আর ইনসুলিন নিবো এইরকম চিন্তাভাবনা একদমই ভালো না। সাদা ভাত, চিনি, মিষ্টান্ন, সফট ড্রিংকস, ফাস্টফুড, ময়দা ও ফ্রাই খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং পরিস্থিতি খারাপ করতে পারে।  

      হাটাহাটি করলে কি ডায়াবেটিস কমে?

      আমার কাছে অনেক পাঠক প্রশ্ন করেছে যে, হাটাহাটি করলে কি ডায়াবেটিস কমে? তার উত্তর হচ্ছে অবশ্যই। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করে তুললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হবে। হাঁটার ফলে ইনসুলিন সেনসিটিভিটি এবং শরীরের ওজন কমবে, যার ফলে আপনার ডায়াবেটিস টা নিয়ন্ত্রণে থাকবে। 

      ডায়াবেটিস নিয়ন্ত্রণে লেবু ও মধু কীভাবে কাজ করে?

      লেবু ও মধু এই দুইটি মিশ্রণ কিভাবে ডায়াবেটিস কমাতে বা নিয়ন্ত্রণে কিভাবে কাজ করে সে সম্পর্কে সকলের জানা উচিত এবং মধু ডায়াবেটিসের রোগীদের জন্য কতটুকু পরিমাণে খাওয়া উচিত। সে সম্পর্কেও জানা উচিত। লেবুর রস শরীর ডিটক্সিফাই করে এবং গ্লুকোজ শোষণ কমায়। তবে মধু ডায়াবেটিস রোগীর জন্য সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। শুধু যদি সুগার ভালোভাবে কন্ট্রোল থাকে। আমার মনে হয় ডায়াবেটিস রোগীদের এই লেবু ও মধু মিশ্রণটি এড়িয়ে চলাই ভালো। যেহেতু মধু ডায়াবেটিস রোগীদের জন্য খাওয়া একদমই উচিত না বলে আমি মনে করি। 

      রোজা রেখে কি ডায়াবেটিস কমানো যায়?

      আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে, রোজা রেখে কি ডায়াবেটিস কমানো যায়? পরিচালিত ও পরিকল্পিত উপায়ে রোজা রাখা  ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।  আপনি যদি মনে করেন আপনার শরীর সুস্থ আছে এবং আপনি রোজা রাখতে পারবেন। তাহলে আপনি রোজা রাখুন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা উচিত নয়, কারণ এতে করে অনেক সময় শরীরে গ্লুকোজের মাত্রা একদম কমে আসে। যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই বিপদজনক।  

      কোন ঘরোয়া পানীয় ডায়াবেটিস কমাতে সহায়ক?

      বিভিন্ন পোস্টে আমি সাধারণ মানুষের মধ্যে একটি কমন প্রশ্ন লক্ষ্য করেছি সেটি হচ্ছে কোন ঘরোয়া পানি ও ডায়াবেটিস আমাদের সহযোগিতা করে কিনা সে সম্পর্কে? জি অবশ্যই এমন কিছু ঘরোয়া পানিও রয়েছে, যেগুলো আপনার ডায়াবেটিস কমাতে অনেকটাই সহযোগিতা করতে পারে। যেমন নিমপাতা ও মেথি ভেজানো পানি, করলার রস, জাম পাতার রস, আমলকি ভেজানো পানি ইত্যাদি। যদি পান করতে পারেন? তাহলে ডায়াবেটিকস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এ সকল পানীয় বা জুস আপনাদের শরীরের জন্য খুবই ভালো। শুধু ডায়াবেটিসের রোগীদের জন্যই নয় বরং সুস্থ থাকতে হলে সকলেরই এসব জুস পান করার অভ্যাস গড়ে তোলা উচিত।

      ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর নিয়ম কী? 

      ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো অনেক কার্যকর নিয়ম আছে, কিন্তু কয়জন মেনে চলে বলুন তো? তারপরও আমি আপনাদের সামনে বলে দিব যে, কোন গুলোর ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনাদের সব থেকে কার্যকর নিয়ম হবে। চলুন জেনে আসি নিয়মিত ঘুম, পরিমিত খাওয়া, ব্যায়াম, মানসিক চাপ কমানো, এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ, এই ৫টি নিয়ম মেনে চলতে হবে। 
      ইনসুলিন-ছাড়া-ডায়াবেটিস-নিরাময়
      এবং তার সাথে হাঁটাচলা করা এবং নিয়মিত ব্যায়াম করা এগুলোকে যদি আপনি মেনে চলতে পারেন। তাহলে আমি বলব আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন কোনদিন নিতেই হবে না। আপনি এগুলো এক মাস মেনে চলে দেখুন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে একাই।     

      প্রশ্নোত্তর (FAQ)

      প্রশ্ন ১। ডায়াবেটিস রোগে ভাত খাওয়া যাবে কি?
      উত্তর: হ্যাঁ, তবে পরিমাণমতো ব্রাউন রাইস খাওয়া যেতে পারে।
      প্রশ্ন ২। ডায়াবেটিস কি পুরোপুরি ভালো হয়?
      উত্তর: না, তবে নিয়ন্ত্রণে রাখা যায় সঠিক নিয়ম মেনে চললে।
      প্রশ্ন ৩। কোন ফল ডায়াবেটিস রোগীর জন্য উপকারী?
      উত্তর: আপেল, পেয়ারা, জাম, কমলা ইত্যাদি আঁশযুক্ত ফল উপকারী।
      প্রশ্ন ৪। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ?
      উত্তর: খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম সুগার কন্ট্রোল রাখে।
      প্রশ্ন ৫। ডায়াবেটিসে কি দুধ খাওয়া যাবে?
      উত্তর: হ্যাঁ, কম ফ্যাটযুক্ত দুধ পরিমাণমতো খাওয়া যেতে পারে।
      প্রশ্ন ৬। করলা কি সত্যিই ডায়াবেটিস কমায়?
      উত্তর: হ্যাঁ, করলার রসে ইনসুলিন-জাতীয় উপাদান থাকে যা ব্লাড সুগার কমায়।
      প্রশ্ন ৭। রুটি খাওয়া যাবে কি?
      উত্তর: হ্যাঁ, আটা বা বার্লি দিয়ে তৈরি রুটি খাওয়া উত্তম।
      প্রশ্ন ৮। মধু খেলে কি সমস্যা হয়?
      উত্তর: সুগার কন্ট্রোলে থাকলে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।
      প্রশ্ন ৯। চা কফি খাওয়া যাবে?
      উত্তর: হ্যাঁ, তবে চিনিবিহীন ও সীমিত পরিমাণে খাওয়া উচিত।
      প্রশ্ন ১০। ডায়াবেটিসে কত লিটার পানি খাওয়া উচিত?
      উত্তর: দিনে অন্তত ২-৩ লিটার পানি পান করা ভালো। 

      আমার মতামত

      সম্মানিত পাঠক  ডায়াবেটিস একটি আজীবন নিয়ন্ত্রণযোগ্য রোগ। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনধারা মেনে চললে আপনি এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে আনতে পারেন। উপরের প্রতিটি ঘরোয়া নিয়ম অনুসরণ করে নিজের জীবনকে সুস্থ ও ঝুঁকিমুক্ত রাখুন।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url