জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
আজকের এই আর্টিকেলে আমরা জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ বিস্তারিত আলোচনা করবো। নতুন বছর ২০২৬ সালের প্রথম মাস হলো জানুয়ারি। বাংলাদেশের মানুষের কাছে জানুয়ারি মাস হলো শীতের মাস। এই মাসে সারা বাংলাদেশ জুড়ে তীব্র শীত পড়ে।
বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম থাকে এই মাসে।
শীতের তীব্রতা থাকলেও শীতকালীন ফলমূল, পিঠাপুলির উৎসব, খেজুরের গুড়সহ নানা
জিনিস আমরা এই জানুয়ারি মাসে উপভোগ করতে পারি। তো চলুন দেরি না করে
বিস্তারিত জানা যাক।
পোস্ট সূচিপত্রঃ জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
- জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
-
কিভাবে এই মাসের নাম জানুয়ারি হলো
-
কেন জানুয়ারি বছরের প্রথম মাস
-
জানুয়ারি মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য
-
জানুয়ারি মাসে সরকারি ছুটির তালিকা
-
জানুয়ারি মাসে আবহাওয়া যেমন থাকে
-
কোথাও ঘুরতে যাওয়ার জন্য জানুয়ারি মাস কেমন
-
জানুয়ারি মাসের কিছু সুবিধা
-
জানুয়ারি মাসের কিছু অসুবিধা
- শেষ কথাঃ জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ বিস্তারিত বিষয় এখন আমরা কি
আর্টিকেলে আলোচনা করব। আরেকটি নতুন বছর শুরু হলো এবং বছরের প্রথম মাস হলো
জানুয়ারি। সারা বাংলাদেশ জুড়ে এই জানুয়ারি মাসে তীব্র শীত পড়ে বিশেষ করে
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এই শীতের তীব্রতা বেশি। তাই বাংলাদেশের
মানুষের কাছে এই জানুয়ারি মাস হলো তীব্র শীতের মাস। এ বছর ২০২৬ সালের
জানুয়ারি মাসে তেমন কোনো সরকারি ছুটি নেই। তবে শুক্র শনি হিসাব করলে মোট দশ
দিন সাপ্তাহিক ছুটি পাওয়া যাচ্ছে এই মাসে।
এই মাসে কোন সরকারি ছুটি না থাকলেও এ মাসের গুরুত্ব অনেক। কারণ এই মাসে রয়েছে
বেশ কয়েকটি জাতীয় দিবস যেমন ১৯ শে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, ২০ শে
জানুয়ারি শহীদ আসাদ দিবস এছাড়াও ২৪ শে জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস।
জানুয়ারি মাস হলো বাংলাদেশের প্রধান শীতের মাস তাই এই মাসে শীতকালীন
বিভিন্ন ফলমূল, মজাদার শীতকালীন সবজি, পিঠা পুলির উৎসব, খেজুরের
রস এবং খেজুরের রস থেকে গুড় তৈরিসহ নানা নান্দনিক বিষয় আমরা এই মাসে লক্ষ্য
উপভোগ করি।
কিভাবে এই মাসের নাম জানুয়ারি হলো
আমরা যেহেতু জানুয়ারি মাস নিয়ে আলোচনা করছি? তাই আমাদের সকলের আগে জানা দরকার
এ মাসের নাম কিভাবে এবং কেন জানুয়ারি হলো। জানুয়ারি মাসের নামকরণের
পেছনে রয়েছে মূলত রোমান দেবতা জেনাস। ধারণা মতে রোমান দেবতা
জেনাসের দুটি মুখ ছিল একটি সামনের দিকে এবং একটি পেছনের দিকে এ দুটি মুখ দিয়ে
তিনি একসাথে সামনে এবং পেছনে উভয় দিক দেখতে পেতেন।
জেনাসের আরেক নাম ছিল ইয়ানুরিয়াস যার ল্যাটিন ভাষায় অর্থ
জানুয়ারি। এভাবে রোমান দেবতার সাথে মিল রেখে এ মাসের নামকরণ
করা হয় জানুয়ারি। এরকম আরেকটি উদাহরণ রয়েছে ফেব্রুয়ারি মাসের
ক্ষেত্রে প্রাচীন রোমানরা ফ্রেরুয়া নামে
একটি শুদ্ধিকরণ উৎসব পালন করতেন। এই উৎসবে ছাগলের চামড়া দিয়ে চাবুক
তৈরি করে যে মহিলাদের সন্তান হচ্ছে না তাদের অত্যাচার করা হতো তাদের ধারণা
ছিল এভাবে তাদের সন্তান হবে এবং এই উৎসবকে কেন্দ্র করে সম্রাট
পম্পিলিস ফেব্রুয়ারি মাসের নামকরণ করেন।
কেন জানুয়ারি বছরের প্রথম মাস
আমরা উপরে আলোচনা করলাম কিভাবে এই মাসের নাম জানুয়ারি হয়েছে মূলত রোমান
দেবতা জেনাসের নামের সাথে মিল রেখে এ মাসের নামকরণ করা হয়
জানুয়ারি। এই জেনাস দেবতার দুটি মুখ ছিল একটি পেছনের দিকে এবং আরেকটি সামনের
দিকে। এই দুটি মুখ দিয়ে দেবতা একই সাথে সামনে এবং পিছনে উভয় দিক
দেখতে পেতেন। জেনাসের আরেক নাম ছিল ইয়ানুরিয়াস যার ল্যাটিন ভাষায় অর্থ
জানুয়ারি।
আরও পড়ুনঃ পুরাতন দলিল বের করার সহজ উপায় মোবাইল দিয়ে
দেবতার নামের সাথে মিল রেখে খ্রিস্টপূর্ব প্রায় ৬৯০ বছর আগে সম্রাট নুমো
পম্পিলিস জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে ঘোষণা করেন। এই ভিত্তিতে
যে দেবতা জেনাস তার সামনের মুখ দিয়ে সামনের বছর এবং পিছনের মুখ
দিয়ে পেছনের বছর যথা নতুন এবং পুরাতন বছরকে একই সাথে দেখতে পাবেন।
মূলত এটাই ছিল জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে ঘোষণা করার
ধারণা।
জানুয়ারি মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য
জানুয়ারি মাস হলো বছরের প্রথম মাস তাই এই মাসে কিছু আবার নতুনভাবে শুরু
হয়। জানুয়ারি মাস বাংলাদেশের মানুষের কাছে শীতের মাস। তীব্র শীত
পড়ায় সারা বাংলাদেশের মানুষকে এ মাসে কিছুটা দুর্বল ভোগাতে
হয়। তবে শীতের তীব্রতা থাকলেও এ মাসে সাধারণ মানুষ শীতকালীন
নানা নান্দনিক বিষয় উপভোগ করতে পারে। যেমন জানুয়ারি মাসে
শীতকালীন ফলমূল এবং শাকসবজি পাওয়া যায়।এরকম সতেজ, মজাদার এবং সুস্বাদু
সবজি কেবল এই শীতেই পাওয়া যায় যেমন ফুলকপি বাঁধাকপি, শিম মুলা,
বরবটি, ব্রকলি ইত্যাদি।
এছাড়াও শীতকালীন গুড় নানা ধরনের মজাদার পিঠা সকল জিনিস আমরা এই
মাসে খেয়ে থাকি। জানুয়ারি মাসে স্কুল-কলেজের নতুন বছর শুরু
হয়। স্কুল কলেজের বাচ্চারা পুরানো শ্রেণী থেকে নতুন শ্রেণীতে উত্তীর্ণ
হয়। এছাড়াও এই মাসে নানা ধরনের ক্রীড়া
অনুষ্ঠান, প্যারেডসহ অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস অনুষ্ঠিত
হয় সকল স্কুল কলেজে। আবার যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য এই
জানুয়ারি মাস হতে পারে একটি চমৎকার মাস। বাংলাদেশের অনেকেই এই মাসে
কক্সবাজার সমুদ্র সৈকত সহ নানা পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ায়।
জানুয়ারি মাসে সরকারি ছুটির তালিকা
আমাদের সকলের জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির
তালিকাসহ বিস্তারিত বিষয় জানা দরকার।জানুয়ারি মাস ৩১
দিনের বাংলাদেশে ২০২৬ সালে এই ৩১ দিনের মধ্যে কোন সরকারি ছুটি
নেই। দুটি সরকারি ছুটি ছিল একটি ১৭ই জানুয়ারি শবে
মিরাজ এবং আরেকটি ২৩ শে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা। তবে এই
দুটি দিনই একটি শনিবার এবং আরেকটি শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির
মধ্যে পড়ে যাচ্ছে তাই আলাদা করে এই দিন দুটিতে কোন সরকারি ছুটি থাকছে না।
জানুয়ারি মাসে সরকারি ছুটি না থাকলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে।
যেমন ৪ জানুয়ারি বিশ্বব্রেইল দিবস, ১১ জানুয়ারি মানব পাচার সচেতন
দিবস, ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষক দিবস এছাড়াও ৩১ জানুয়ারি
রাস্তার শিশু দিবস। আবার জানুয়ারি মাসের তৃতীয় রবিবার বিশ্ব ধর্ম দিবস
এবং জানুয়ারি মাসের শেষ রবিবার কুষ্ঠরোগ প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য
দেশে এই দিবসগুলোতে সরকারি ছুটি থাকলেও বাংলাদেশে এই দিবস গুলোতে কোন সরকারি
ছুটি নেই।
জানুয়ারি মাসে আবহাওয়া যেমন থাকে
আমরা আগেই বলেছি জানুয়ারি মাসে হলো শীতের মাস। সারা বাংলাদেশ জুড়ে এই
জানুয়ারি মাসে তীব্র শীত পড়ে বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর-পশ্চিম
অঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি হয় এবং ঘন কুয়াশা থাকে। এই সময় প্রায়
শৈত্যপ্রবাহ দেখা যায়। জানুয়ারি মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৫° থেকে ২৮°
সেলসিয়াস পর্যন্ত হয় এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৫
ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
তবে দেশের উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম
থাকে। দেশের উত্তর যেমন পঞ্চগড় রংপুর এবং উত্তর পশ্চিম অঞ্চল যেমন
রাজশাহী, দিনাজপুরে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস
পর্যন্ত নেমে আসে। এ সময় প্রায় এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ সৃষ্টি
হয়। এ সময় ঘন কুয়াশা থাকে বিশেষ করে নদীর তীরবর্তী এবং গ্রামীণ
অঞ্চলে এই কুয়াশার প্রভাব বেশি হয়। সাধারণত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ
থেকেই বাংলাদেশে শীতলতম দিনগুলো শুরু হয়।
কোথাও ঘুরতে যাওয়ার জন্য জানুয়ারি মাস কেমন
ঘুরতে সবাই পছন্দ করে ঘোরার জন্য জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে
উত্তম বলে বিবেচনা করা হয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ঘুরতে পছন্দ
করে তাদের জন্য জানুয়ারি মাস হতে পারে একটি চমৎকার মাস। এই
মাসে সারা বাংলাদেশে শীত পড়ে। শীতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আরও
সুন্দর এবং চমৎকারভাবে ফুটে ওঠে। তাই অনেকেই এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ
করার জন্য জানুয়ারি মাসে ভ্রমণ করে
জানুয়ারি মাসে সাধারণত বাংলাদেশের মানুষ কক্সবাজার সমুদ্র সৈকত,
সেন্টমার্টিন দ্বীপ ইত্যাদি পর্যটক কেন্দ্রগুলোতে ভিড়
জমায়। শীতকাল বা জানুয়ারি মাস ঘুরার জন্য ভালো হলেও এ মাসে ঘোরার
ক্ষেত্রে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। যেমন অন সিজন হওয়ায় বিভিন্ন
পর্যটক কেন্দ্রগুলোতে হোটেল সহ খাওয়া খরচ কয়েকগুণ বেড়ে যায়। আবার
শীতকালে ভ্রমণের ক্ষেত্রে বইতে হয় শীতকালীন ভারী কাপড়ের লাগেছে। তবে
শীতে প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয় অনেকেই এ সময় ভ্রমনে
যায়।
জানুয়ারি মাসের কিছু সুবিধা
জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ বিস্তারিত আমরা আলোচনা
করলাম। এবার আসা যাক জানুয়ারি মাসের কিছু সুবিধা নিয়ে। জানুয়ারি মাসে
তীব্র শীত পড়লেও এই মাসে রয়েছে কিছু বিশেষ সুবিধা। এই মাসে উপভোগ করা
যায় সুস্বাদু এবং মজাদার শীতকালীন ফলমূল সহ সতেজ শাকসবজি। শীতকালীন
ফলের মধ্যে রয়েছে কমলা, জাম্বুরা, নাশপাতি, জলপাই, বরইসহ নানা রকম
সুমিষ্ট ফল এছাড়াও শাকসবজির মধ্যে রয়েছে নতুন
আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, মটরশুটি, পালংশাক, লালশাক,
ধনেপাতা ইত্যাদি।
এ সকল ধরনের সতেজ এবং নতুন শাকসবজি ও ফলমূল আমরা এই জানুয়ারি মাসে পেয়ে
থাকি। এছাড়াও এই মাসে পিঠাপুলির উৎসব হয় নানা রকম মজাদার পিঠাসহ খেজুরের
রস এবং তা থেকে খেজুরের গুড় এই জানুয়ারি মাসে পাওয়া যায়। এছাড়া
এই মাসে স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত
হয়। এবং সমুদ্র সৈকত ঘোড়ার জন্যও এই মাস
বেশ সুবিধাজনক। মূলত এই সকল ধরনের সুবিধা রয়েছে এই জানুয়ারি
মাস ঘিরে।
জানুয়ারি মাসের কিছু অসুবিধা
জানুয়ারি মাসে এতক্ষন আমরা নানারকম সুবিধা নিয়ে আলোচনা করলাম এবার আসা যাক এই
মাসের কিছু অসুবিধার দিক নিয়ে। প্রত্যেক জিনিসেরই ভালো ও
মন্দ উভয় দিক থাকে। পৃথিবীতে পুরোটাই ভালো এমন কোন কিছু
নেই প্রত্যেক জিনিসই ভালো মন্দ দুটি দিক থাকে। তেমনি জানুয়ারি মাসের
সুবিধা যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু অসুবিধার দিক। এখন আমরা এ মাসের
কিছু অসুবিধার দিক তুলে ধরার চেষ্টা করব।
এ মাসের প্রথম অসুবিধা হলো এটি বাংলাদেশের প্রধান শীতলতম মাস। এ সময় সারা
বাংলাদেশে তীব্র ঠান্ডা বা শীত অনুভূত হয়। বিশেষ করে এদেশের উত্তর
এবং উত্তর-পশ্চিমাঞ্চলে এই শীতের তীব্রতা কয়েক গুণ বেশি হয়। যা সাধারণ
মানুষের কাছে একটি বিশাল কষ্টের কারণ। অনেক অসহায় এবং গরিব মানুষ
রয়েছে যাদের কাছে উপযুক্ত শীতবস্ত্র থাকে না তাদের জন্য এই
তীব্র শীতে টিকে থাকা এই চ্যালেঞ্জ এবং মারাত্মক কষ্টের বিষয়ে
দাঁড়ায়। যেহেতু শীতের তীব্রতা ছাড়া এ মাসে প্রধান কোন অসুবিধা নেই। তাই
আমাদের সকলের উচিত এই তীব্র শীতে আমাদের আশেপাশের অসহায় এবং গরিব
মানুষদের যথাসম্ভব সাহায্য করা।
শেষ কথাঃ জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির তালিকাসহ
এতক্ষণ আমরা এই আর্টিকেলে জানুয়ারি মাসের ক্যালেন্ডার ২০২৬ ছুটির
তালিকাসহ বিস্তারিত নানা বিষয় নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের
মানুষের কাছে জানুয়ারি হলো শীতের মাস। এই মাসে তীব্র
শীতে সাধারণ মানুষদের বেশ কষ্ট পোহাতে হয়। কষ্টের পাশাপাশি
জানুয়ারি মাসে সুস্বাদু এবং মজাদার ফলমূল শাকসবজি পাওয়ার সাথে এ
মাসে পিঠাপুরি উৎসব হয়। খেজুর গাছ থেকে খেজুরের রস পাওয়া যায় যা থেকে
খেজুরের গুড় তৈরি হয়। এছাড়াও এই মাসে স্কুল কলেজে ক্রীড়া
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবার যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য
জানুয়ারি মাস একটি চমৎকার মাস।
আমার মতে সব জিনিসেরই ভালো এবং খারাপ দিকে রয়েছে। জানুয়ারি মাসে যেমন
শীতের তীব্রতার জন্য কিছুটা অসুবিধার কারণ
রয়েছে তেমনি অসুবিধার পাশাপাশি এ মাসে রয়েছে নানান সুবিধাজনক
দিক। শীতকালীন ফলমূল, শাকসবজি, পিঠা, গুড়সহ নানা সুস্বাদু এবং মজাদার
জিনিস আমরা এই জানুয়ারি মাসে উপভোগ করার সুযোগ পাই। ২০২৬ সালের জানুয়ারি মাসে
কোন সরকারি ছুটি না থাকলেও নতুন বছরের কর্ম ব্যস্ততায় সকালেই ব্যস্ত
হয়ে পড়ে। তাই আমাদের সকলের উচিত কর্মব্যবস্থার মাঝে এই জানুয়ারি মাস
উপভোগ করা।




রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url