গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতি
আপনি কি গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার পদ্ধতি নিয়ে চিন্তায় আছেন? প্রথমবার পেমেন্ট সেটআপ করতে গিয়ে অনেকেই ছোট ছোট ভুল করেন। তাই কীভাবে এই কাজটি
সম্পূর্ণ করবেন, সবকিছু পরিষ্কারভাবে এই আর্টিকেলে মাধ্যমে জানতে পারবেন।
এই আর্টিকেলের মাধ্যমে পুরো প্রক্রিয়া সহজভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে। যেন প্রথম দেখাই সবাই বুঝতে
পারে-কোথায় কী তথ্য ও কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। কোন ঝামেলা ছাড়ায় অল্প
সময়ের মধ্যে আপনি নিজেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংকের তথ্য যোগ করতে
পারবেন।
পোস্ট সূচিপত্রঃ গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতি
- গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতি
- কেন দরকার অ্যাডসেন্স পেমেন্টের জন্য ব্যাংক একাউন্ট
- যেসব তথ্য সাথে রাখা দরকার ব্যাংক একাউন্ট যুক্ত করার আগে
- গুগল অ্যাডসেন্স পেমেন্ট সেটিংসে যাওয়ার নিয়ম
- ব্যাংক একাউন্টের নাম, নম্বর ও SWIFT Code বসানোর নিয়ম
- অ্যাডসেন্সে সঠিক Payee Name দেওয়ার সহজ উপায়
- সাধারণ যে ভুলগুলো হয় ব্যাংক একাউন্ট যুক্ত করার সময়
- কীভাবে কাজ করে গুগল অ্যাডসেন্স ব্যাংক ভেরিফিকেশন
- কত দিন সময় লাগে ব্যাংকে টাকা আসতে
- শেষ কথাঃ গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত সম্পর্কে মন্তব্য
গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতি
আমাদের মধ্যে অনেকেই গুগল অ্যাডসেন্স থেকে নিয়মিত টাকা আয় করছেন, কিন্তু সেই টাকা ব্যবহার করতে পারছেন না-এই সমস্যায় অনেকেই আটকে যায়। ব্যাংক একাউন্ট সঠিকভাবে
যুক্ত করতে না পারার কারণে এই সমস্যা দেখা দেয়। তাই এই কাজটা সঠিকভাবে করা অত্যন্ত জরুরি। তাহলে চলুন জেনে নিই গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ
পদ্ধতি।
প্রথমে আপনার গুগল অ্যাডসেন্স ওপেন করে বামের মেনু থেকে একটু নিচে স্কল করে
"Payments" সেকশন থেকে "Payment Info" তে ক্লিক করবেন। আপনার গুগল অ্যাডসেন্স যে
একাউন্টের সাথে যুক্ত আছে সেটি সিলেক্ট করবেন। এরপর ডান সাইডে "Manage Payment
Method" ক্লিক করবেন। তারপর "Add Payment Method" এ ক্লিক করবেন। এরপর "Add new
wire transfer details" এ ক্লিক করবেন। তারপর "Payment Info page" এ আসার পর আপনি
যেই ব্যাংক একাউন্ট যুক্ত করতে চান তার details গুলো সঠিকভাবে লিখবেন। যেমন: Bank Name, SWIFT Code, Account Number ইত্যাদি। সব details সঠিকভাবে
দিয়ে Save বাটনে ক্লিক করবেন। আপনার এড করা ব্যাংক একাউন্ট দেখতে পুনঃরাই "Payment
Info" তে গেলেই দেখতে পাবেন।
"Verification Confirmed" করার পরেই আপনার ব্যাংক একাউন্ট সক্রিয় হয়ে যাবে। এরপর থেকে Google প্রতিমাসে আপনার ইনকামের টাকা সরাসরি আপনার ব্যাংকে পাঠিয়ে দেবে। এই পুরো
প্রক্রিয়া সঠিকভাবে করলে আর পরবর্তীতে সমস্যা হবে না। আমরা সবাই জানি অ্যাডসেন্সে পেমেন্টের নির্দিষ্ট Threshold আছে, সাধারণত ১০০ ডালার। তাই আপনার
একাউন্টে সেই পরিমাণ ডলার জমা না হলে Google payment release করবে না। তাই এসব নিয়ে খুব চিন্তা করার দরকার নেই, আপনি ধৈর্য ধরে নিয়মিত কাজ চালিয়ে যান-টাকা ঠিকই আসবে।
কেন দরকার অ্যাডসেন্স পেমেন্টের জন্য ব্যাংক একাউন্ট
আপনি হয়তো মনে মনে ভাবছেন? কেন দরকার অ্যাডসেন্স পেমেন্টের জন্য ব্যাংক একাউন্ট। Google কি
অন্য কোন মাধ্যমে টাকা দিতে পারে না? একটা কথা সবার জানা জরুরি, "Google AdSense" কিন্তু আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে চলে, আর সেই সিস্টমে ব্যাংক ট্রান্সফারই সবচেয়ে
নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ্ধতি। গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতি জানা না থাকলে আপনার শুধু কষ্ট করাই হবে। আপনি যে কষ্ট করছেন সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। তাই এটা
নিয়ে অমনোযোগী হওয়ার কোন প্রকার সুযোগ নেই। তাই এটা আয়ের উৎস হিসাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। গুগলের কিছু নির্দিষ্ট নিয়ম আছে সে সবসময় চাই টাকা যেন সঠিক মানুষের কাছে যায়। তার জন্য আপনার পরিচয়
আগে যাচাই করে তারপর সরাসরি ব্যাংক একাউন্টে পেমেন্ট করে।
এই পদ্ধতিতে জানিয়াতির সুযোগ নেই, এজন্য আপনার টাকা সুরক্ষিত থাকে। সহজ ভাষায়, ব্যাংক একাউন্ট হচ্ছে Google আর আপনার মধ্যে বিশ্বাসের সেতু। অনেকেই মনে করে বর্তমানে
সহজ মাধ্যম বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং টাকা ট্রান্সফার করা যাবে, মোটেও না। Google শুধু ব্যাংক একাউন্টে Wire transfer করে। তাই আপনার যদি কোন ব্যাংকে
একাউন্ট খোলা না থাকে? তাহলে এখনই একাউন্ট খোলা দরকার। কারণ ব্যাংক একাউন্ট ছাড়া
অ্যাডসেন্সের পেমেন্ট পাওয়া সত্যিই অসম্ভব।
যেসব তথ্য সাথে রাখা দরকার ব্যাংক একাউন্ট যুক্ত করার আগে
অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার আগে সব তথ্য সাথে রাখবেন, যেন কোন ধরনের
ঝামেলায় পড়তে না হয়। হাতের কাছে সব তথ্য গুছিয়ে সামনে রাখুন-এতে করে সময় ও ঝামেলা কমবে। প্রথমে আপনার ব্যাংক একাউন্ট নম্বরটা হাতের কাছে রাখুন। এই
নম্বরটা আপনার ব্যাংকের চেকবইয়ে পাবেন। সঠিক একাউন্ট নম্বর দেওয়া অত্যন্ত জরুরি। একাউন্ট নম্বর যদি ভুল হয় তাহলে
অন্য কারো কাছে টাকা চলে যেতে পারে।
এরপর দরকার হবে আপনার ব্যাংকের SWIFT Code বা Routing Number। এই কোড দেওয়া মানে হচ্ছে গুগল সহজে বুঝতে পারে আপনার ব্যাংক কোথায় এবং কীভাবে টাকা পাঠাতে হবে। এজন্য আপনি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে বা সরাসরি ব্যাংকে গিয়ে জানতে পারেন। সঠিক ভাবে আপনার নাম দিতে হবে। আপনার নাম যেভাবে রেজিস্ট্রেশন করা আছে। একটি অক্ষরও
যদি কম-বেশি হয় তাহলে ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। তাই আপনাকে অ্যাডসেন্স
একাউন্টের নাম ও ব্যাংক একাউন্টের নামের সাথে মিল রাখতে হবে। তাহলে পুরো
প্রক্রিয়াটা সঠিকভাবে এগিয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের শাখার তথ্য দরকার
হয়। তার জন্য আপনার ব্যাংকের পূর্ণ ঠিকানাটাও নিজের কাছে রাখুন। এই সব তথ্য কাছে
রাখলে কয়েক মিনিটেই সকল কার্যক্রম শেষ হবে।
গুগল অ্যাডসেন্স পেমেন্ট সেটিংসে যাওয়ার নিয়ম
আপনার প্রথম কাজ হলো আপনার গুগল অ্যাডসেন্স একাউন্টে লগইন করা। ব্রাউজারে গিয়ে
adsense.google.com-এ আপনার জিমেইল দিয়ে সাইন ইন করবেন। লগইন করার পরে স্কিনের
দিকে ভালভাবে দেখুন। লগইনের পরে স্কিনের বাম দিকে একটা মেনু দেখতে পাবেন। সেই
মেনু থেকে "Payments" অপশনটা খুঁজে বের করুন। একটু স্কোল করে নিচের দিকে তাকালে
দেখতে পাবেন। "Payments" এ ক্লিক করলেই আপনার পেমেন্ট সংক্রান্ত সব অপশন সামনে
চলে আসবে।
"Payments" পেজে যাওয়ার পর "Manage payment" বা "Payments info" নামের একটা
অপশন দেখবেন। এখানেই আপনার Payment Method, ব্যাংক তথ্য "Payment history" সব
একসাথে পাবেন। এই পেজটাই মূলত আপনার অ্যাডসেন্স পেমেন্টের কন্ট্রোল রুম। এই কাজটি যদি মোবাইল
থেকে করতে চান একটু সাবধানে করতে হবে-কারণ মোবাইলে মেনু অপশনগুলো খুঁজে পাওয়া
কঠিন হয়। উপরেরে বাম কোণে তিনটা দাগের আইকন (Hamburger Menu) দেখলে সেটাতে চাপ
দিন, তাহলেই পুরো মেনু খুলে যাবে।
ব্যাংক একাউন্টের নাম, নম্বর ও SWIFT Code বসানোর নিয়ম
"Add payment method" বাটনে ক্লিক করার পর একটা ফর্ম আসবে। সেই ফর্মের একদম প্রথম
ঘরে আপনার ব্যাংক একাউন্টের নাম বসাতে হবে। গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট
যুক্ত করার সময় ঐ নামটা হুবহু আপনার ব্যাংকে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে।
একটি অক্ষরও যেন কম-বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার পরেই আসবে
একাউন্ট নম্বরের ঘর। এখানে আপনার ব্যাংক একাউন্টের পুরো নম্বরটা সঠিকভাবে লিখতে
হবে। লিখার পরে আরেকবার ভালোভাবে মিলিয়ে নিবেন-যেন কোন সংখ্যা ভুল না হয়। ভুল হলে
অন্য কারো একাউন্টে পেমেন্ট চলে যেতে পারে।
আনেকেই SWIFT Code-এর ঘরটা ফাঁকা রেখে দেন-এটা বড় ভুল। SWIFT Code হলো আপনার
ব্যাংকের আন্তর্জাতিক পরিচয়পত্র, এটা ছাড়া গুগল টাকা পাঠাতে পারবে না। আপনার
ব্যাংকের ওয়েবসাইটে বা যেকোন চেকের পাতায় এই কোডটা লিখা থাকে। সব তথ্য বসানো হয়ে
গেলে একবার পুরো ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করবেন। তাড়াহুড়ো করে "Save"
বাটনে চাপ দেবেন না। একটা কথা মনে রাখবেন, তাড়াহুড়ো কাজ কখনো ভালো হয় না। সবকিছু
চেক করে তারপর Save করুন-তাহলে একবারেই কাজটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে।
অ্যাডসেন্সে সঠিক Payee Name দেওয়ার সহজ উপায়
Payee Name মানে হলো যার নামে পেমেন্ট যাবে-এটা আপনার অ্যাডসেন্স একাউন্টের
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে একটি। অনেকেই এখানে ডাকনাম বা সংক্ষিপ্ত নাম
দিয়ে থাকে, আর পরে বিপদে পড়তে হয়। গুগল কিন্তু চাই আপনার সঠিক নাম-ঠিক যেটা আপনার ব্যাংক
একাউন্টে এবং জাতীয় পরিচয়পত্রে লেখা আছে। এই নামটা আপনার ব্যাংকে চেকবইয়ের সাথে থাকে। সেখানে যেভাবে আপনার নাম লেখা আছে, সেভাবেই অ্যাডসেন্সে টাইপ
করুন। বাংলায় নয়, ইংরেজিতে হবে-বড় হাতের বা ছোট হাতের অক্ষরের বিষয়েও সর্তক থাকতে
হবে।
একটা ভুল কম-বেশি সবাই করেন-নামের মাঝে বাড়তি স্পেস দিয়ে দেন বা মাঝের নামটা বাদ
দেন। এই ছোট ছোট ভুলগুলোই পরে ভেরিফিকেশন সমস্যা করে। তাই নামটা দেওয়ার সময় একটু
মনোযোগ দিয়ে ব্যাংকের নামের সাথে যেন হুবহু মিল থাকে। payee Name একবার সেট হয়ে
পরে বদলানো বেশ কঠিন। গুগল এই তথ্য সহজে পরিবর্তন করতে দেয় না, কারণ এটা সরাসরি
আপনার পরিচয়ের সাথে জড়িত। তাই প্রথমবারেই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন।
সাধারণ যে ভুলগুলো হয় ব্যাংক একাউন্ট যুক্ত করার সময়
একাউন্ট নম্বর টাইপ করার সময় তাড়াহুড়ো করে অনেকেই ভুল করে থাকে।
একটা সংখ্যা এদিক-ওদিক হলেই পুরো পেমেন্ট ভুল জায়গায় চলে যায়। গুগল অ্যাডসেন্সে
ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতিতে এই ছোট ভুলগুলো সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে।
তাই নম্বর বসানোর পর অন্তর দুইবার মিলিয়ে নিবেন যেন ভুল না হয়। অনেকে আবার SWIFT Code-এর জায়গায়
ব্যাংকের শাখার কোড বসিয়ে দেন-এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু। SWIFT
Code সাধারণত ৮-১১ অক্ষরের হয়, আর এটা আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহার
হয়। একটা কথা মনে রাখবেন, ভুল কোড বসালে গুগল পেমেন্ট প্রেসেস করতে পারে না, আর এদিকে আপনি বুঝতেও পারেন না
সমস্যাটা কোথায়।
Payee Name-এর ক্ষেত্রেও অনেকেই একই ভূল করেন-অনেকে অ্যাডসেন্স একাউন্টে এক নাম দেন,
ব্যাংকে আরেক নাম থাকে। গুগল এই দুটো নাম মেলাতে না পারলে পেমেন্ট আটকে যায়। নাম
দেওয়ার সময় সর্তকভাবে হুবহু কপি করে লিখুন। আর একটা কথা না
বললেই নয়-ব্যাংকে তথ্য দেওয়ার পর ভেরিফিকেশন ডিপোজিট কনফার্ম করতে অনেকে ভূলে
যান। গুগল টাকা পাঠায়, আপনি দেখেন না, কনফার্মও করে না-আর এজন্য একাউন্ট ঝুলে
থাকে। তাই ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত চেক করবেন, ভেরিফিকেশন আসামাত্র কনফার্ম করে
দিবেন।
কীভাবে কাজ করে গুগল অ্যাডসেন্স ব্যাংক ভেরিফিকেশন
ব্যাংকের তথ্য সেভ করার পর গুগল নিজের কাজ শুরু করে। সে আপনার ব্যাংক একাউন্টে
একটা সামান্য পরিমাণ টাকা পাঠায়-সাধারণত কয়েক সেন্ট থেকে এক ডলারের মধ্যে। এই
টাকা পাঠানোর উদ্দেশ্য একটাই-নিশ্চিত করা যে একাউন্টাটা আসলেই কার। এই ধাপটা
পার না করলে গুগল কখনোই আপনার পেমেন্ট ছাড় করবে না। টাকা আপনার একাউন্টে আসতে
সাধারণত ২-৪ কার্যদিবস লাগে। এই সময় আপনি ব্যাংক অ্যাপ বা স্টেটমেন্ট
নিয়মিত চেক করবেন। অনেকে এই ছোট অ্যামাউন্টটা দেখে গুরুত্ব দেন না-সেটা কিন্তু বড়
ভুল। এই নির্দিষ্ট অ্যামাউন্টটাই আপনাকে অ্যাডসেন্সে গিয়ে কনফার্ম করতে
হবে।
ব্যাংকে টাকা আসার পর আপনাকে অ্যাডসেন্স একাউন্টে লগইন করতে হবে। পেমেন্ট সেকশনে
গিয়ে একটা ঘর দেখবেন যেখানে ডিপোজিটের পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে। সেখানে ব্যাংকে
আসা ঠিক সেই অ্যামাউন্টটা বসান-এক পয়সাও এদিক-ওদিক হলে ভেরিফিকেশন ফেল করবে। গুগল
অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার সহজ পদ্ধতির এই ধাপটা অনেকেই হালকাভাবে নেন,
কিন্তু এটাই আসলে সবচেয়ে বেশি জরুরি। ভেরিফিকেশন সফল হলে আপনার ব্যাংক একাউন্ট
সক্রিয় হয়ে যাবে। এরপর থেকে গুগল প্রতিমাসে নির্দিষ্ট তারিখে আপনার ইনকাম সরাসরি পাঠিয়ে দেবে। একবার এই ধাপ সঠিকভাবে করতে পারলে পরবর্তীতে কোন সমস্যা হবে না।
কত দিন সময় লাগে ব্যাংকে টাকা আসতে
সবার একই প্রশ্ন কত দিন সময় লাগে ব্যাংকে টাকা আসতে? সহজ ভাষায়, গুগল সাধারণত
প্রতি মাসের ২১-২৬ তারিখের মধ্যে পেমেন্ট প্রসেস করে। কিন্তু সে টাকা আপনার ব্যাংকে পৌঁছাতে ৩-৭ কার্যদিবস লেগে যেতে পারে। তাই মাসের শেষে একাউন্ট
চেক করবেন-চিন্তা করবেন না। এটা দেশভেদে একটু আলাদা হতে পারে। বাংলাদেশের ব্যাংকগুলোতে
আন্তর্জাতিক "Wire transfer" আসতে কখনো ৫-১০ কার্যদিবসও লেগে যায়। ব্যাংকের
নিজস্ব প্রসেসিং টাইম, সরকারি ছুটি বা ব্যাংকিং হলিডে-এসব কারণেও দেরি হতে পারে।
তাই এসব নিয়ে চিন্তা করার কোন কারণ নেই, টাকা ঠিকই আসবে।
প্রথমবার পেমেন্ট আসতে একটু বেশি সময় লাগে যায়। কারণ গুগল নতুন একাউন্টের
ক্ষেত্রে একটু বেশি সতর্কতা তথ্য যাচাই-বাচাই করে থাকে। দ্বিতীয়বার থেকে সাধারণত সময়টা অনেক
কমে আসে এবং নির্দিষ্ট রুটিনে চলে আসে। তাই প্রথমবার দেরি হলে চিন্তা করবেন না।
পেমেন্ট আসার পরও যদি ব্যাংকে না দেখেন, তাহলে আপনার অ্যাডসেন্স একাউন্টের
"Payment history" চেক করুন। সেখানে পেমেন্ট "Completed" দেখলে বুঝবেন টাকা
গুগলের দিক থেকে ছাড়া হয়ে গেছে। এরপরও না আসলে সরাসরি আপনার ব্যাংকে যোগাযোগ
করুন-সমাধান পেয়ে যাবেন।
শেষ কথাঃ গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত সম্পর্কে মন্তব্য
একটি বিষয় সকলের জানা জরুরি-বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স থেকে আয় করাটা আসলে কঠিন-কিন্তু সেই টাকা
হাতে পাওয়া কঠিন নয়। ব্যাংক একাউন্ট যুক্ত করার পুরো প্রক্রিয়াটা একটু ধৈর্য ও মনোযোগ সহকারে করতে হবে। অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে ছোট ভুল করে তখন সমস্যা দেখা যায় এবং সেই
সমস্যা সমাধান করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে
থাকেন, তাহলে বুঝছেন পুরো বিষয়টা আসলে কতটা সহজ। একটু মনোযোগ দিয়ে
সঠিক তথ্য, সঠিক জায়গায়, সঠিকভাবে দিলেই কাজ শেষ। এর বাইরে আর কিছু লাগে না।
আবারও বলে রাখি-কাজ শুরু করার আগে সব তথ্য নিজের কাছে রাখবেন। যেমন-আপনার ব্যাংকের চেকবই, SWIFT Code, আর আপনার এনআইডি কার্ড-এই তিনটা জিনিস হাতের কাছে রাখলেই
বাকি কাজ মাত্র কয়েকমিনিটে শেষ করা যাবে। একবার সঠিকভাবে কাজটা হয়ে গেলে প্রতিমাসে টাকা
আসতেই থাকবে-আপনাকে আর ভাবতেই হবে না।



রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url